বিষয়বস্তুতে চলুন

মো. লুৎফর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মো: লুৎফর রহমান থেকে পুনর্নির্দেশিত)
অধ্যাপক
মো: লুৎফর রহমান
উপাচার্য
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ সেপ্টেম্বর ২০২৬
চ্যান্সেলরমির্জা ফখরুল ইসলাম আলমগীর
পূর্বসূরীমো. নুরুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-05-30) ৩০ মে ১৯৬৭ (বয়স ৫৯)
বাগেরহাট, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীমোসা. জাসমিন নাহার
মাতাআমেনা খাতুন
পিতাআব্দুল মজিদ তালুকদার
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

অধ্যাপক মো: লুৎফর রহমান একজন বাংলাদেশী শিক্ষাবিদ, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় প্রশাসক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] এই পদে নিয়োগ লাভের আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

লুৎফর রহমান ১৯৬৭ সালের ৩০ মে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মজিদ তালুকদার ও মাতার নাম আমেনা খাতুন। তার দাম্পত্য সঙ্গী মোসা. জাসমিন নাহার।[৩]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

মো: লুৎফর রহমান যশোর বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮২ সালে মাধ্যমিক ও ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৮৮ সালের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য"। www.thedailycampus.com। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।
  2. ↑ "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান"। www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।
  3. 1 2 "Curriculum Vitae of Prof. Md. Lutfor Rahaman" (পিডিএফ)। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]