মোহাম্মদ শফি (রাজনীতিবিদ)
অবয়ব
মহম্মদ শফি উরি বাব্বর শের (সিংহ) নামে পরিচিত জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রাক্তন সদস্য। তিনি উরি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সদস্য ছিলেন।
১৯৭২ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় নির্বাচিত হন[১] এবং ১৯৭৭ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হন কিন্তু ১৯৮৭ সালে, তিনি তথ্য, শিক্ষা ও সমাজকল্যাণের ক্যাবিনেট মন্ত্রী হন তারপর কৃষি, গ্রামীণ উন্নয়ন, সমবায় ও পঞ্চায়েত রাজ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হন। তিনি জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করেন।
তাকে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। তাকে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত রাজ্যসভায় পাঠানো হয়।[২] কিন্তু ২০১৪ সালের নির্বাচনে উরি থেকে জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য হিসাবে পুনঃনির্বাচিত হওয়ায় ২০১৪ সালে পদত্যাগ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statistical Report on General Election, 1972 to the Legislative Assembly of Jammu and Kashmir"। Election Commission of India। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952"। rajyasabha.nic.in। Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi।
- ↑ "Jammu & Kashmir 2014"। Election Commission of India (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
বিষয়শ্রেণীসমূহ:
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৭২-১৯৭৭
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৯৬-২০০২
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৮৭-১৯৯৬
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৮৩-১৯৮৬
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৭৭-১৯৮৩
- কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় মুসলিম
- জম্মু ও কাশ্মীরের রাজ্যসভা সদস্য
- ১৯৪৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের রাজনীতিবিদ
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ২০১৪-২০১৮
- উরি, জম্মু ও কাশ্মীরের ব্যক্তি
- জম্মু ও কাশ্মীরের রাজ্য মন্ত্রিপরিষদের মন্ত্রী
- জম্মু ও কাশ্মীরের স্বতন্ত্র রাজনীতিবিদ
- কাশ্মীরি রাজনীতিবিদ