মোহাম্মদ পাকপুর
মোহাম্মদ পাকপূর | |
|---|---|
২০১৬ সালের এপ্রিলে জেনারেল পাকপূর | |
| জন্ম | ১৯৬১ (বয়স ৬৪–৬৫) |
| মৃত্যু | (বয়স ৬২) তেহরান, ইরান |
| আনুগত্য | ইরান |
| সেবা/ | রেভল্যুশনারি গার্ডস |
| পদমর্যাদা | ব্রিগেডিয়ার জেনারেল |
| নেতৃত্বসমূহ | স্থল বাহিনী |
| যুদ্ধ/সংগ্রাম | |
| পুরস্কার | |
মোহাম্মদ পাকপূর (ফার্সি: محمد پاکپور) একজন ইরানি ব্রিগেডিয়ার জেনারেল এবং ২০০৯ সাল থেকে আইআরজিসি’র স্থল বাহিনীর কমান্ডার।[১][২] ২০২৫ সালের ১৩ জুন তিনি ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পান।[৩]
ইতিহাস
[সম্পাদনা]মোহাম্মদ পাকপূর ইসলামি বিপ্লবের শুরুতে কুর্দিস্তান প্রদেশে আইআরজিসির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ৮ বছরব্যাপী ইরান–ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ যোদ্ধা।
তিনি পাঁচ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর অপারেশনস কমান্ডের দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি ৮ম নাজাফ ডিভিশন ও ৩১তম আশুরা ডিভিশন-এর কমান্ডার ছিলেন। তিনি উত্তরাঞ্চলীয় সামরিক সদর দফতরের কমান্ড প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাকপূরের রাজনৈতিক ভূগোল বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে। তিনি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করেন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এছাড়া, তিনি বিভিন্ন বিশেষায়িত সামরিক মহড়াও পরিচালনা করেছেন।[৪][৫]
ইরানে একটি সামরিক মহড়ার সময় তিনি বলেন, আইআরজিসি এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা উন্নয়ন এবং নতুন সামরিক কৌশল প্রদর্শনে আগ্রহী।[৬] তিনি বলেন, হেমাসেহ ড্রোনের মতো প্রযুক্তি আইআরজিসিকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে সহায়তা করে এবং বাহিনীর ধারাবাহিকতা ও দক্ষতা প্রমাণ করে।[৭]
মার্কিন নিষেধাজ্ঞা
[সম্পাদনা]২০১৯ সালের ২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাকে নিষেধাজ্ঞার আওতায় আনে। এতে তার মার্কিন সম্পদ জব্দ করা হয় এবং মার্কিন নাগরিকদের তার সঙ্গে কোনো ধরনের ব্যবসা নিষিদ্ধ করা হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The commander of the Army Corps"। Fars News। ২৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ mehrnews। Sardar Mohammad Pakpur। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑
- ↑ asriran। Part of the new commander of land force records।
- ↑ farsnews। Guards practical details on destruction of a terrorist squad in South East of Iran। ২৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Le CGRI de l'Iran mènera des exercices militaires dans les jours à venir (TV) - china radio international"। french.cri.cn। ২৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Iranian Guards Corps Debuts 'Hamasseh' Drone ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০২২ তারিখে, DefenseWorld.net, 13 April 2016. Retrieved 8 June 2017.
- ↑ "Issuance of Executive Order of June 24, 2019, "Imposing Sanctions with Respect to Iran;" Iran-related Designations; Counter Terrorism Designations"। U.S. Department of the Treasury। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| সামরিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী মোহাম্মদ জাফর আসাদি |
স্থল বাহিনীর কমান্ডার ২০০৯–বর্তমান |
উত্তরসূরী বর্তমান |