মোহাম্মদ জাহরোমি
মোহাম্মদ জাহরোমি | |
|---|---|
محمد جهرمی | |
| শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৪ আগষ্ট ২০০৫ – ৩ সেপ্টেম্বর ২০০৯ | |
| রাষ্ট্রপতি | মাহমুদ আহমেদিনেজাদ |
| পূর্বসূরী | নাসের খালেঝি |
| উত্তরসূরী | রেজা শেখ খোলেসলাম |
| ফার্স প্রদেশের গভর্নর | |
| কাজের মেয়াদ ১৯৯৩ – ১৯৯৭ | |
| পূর্বসূরী | আলী দানেশ মনফরদ |
| উত্তরসূরী | গোলামরেজা সাহরিয়ান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৫৮ (বয়স ৬৭–৬৮) তেহরান, ইরান |
| জাতীয়তা | ইরানি |
| সামরিক পরিষেবা | |
| শাখা | রেভল্যুশনারি গার্ডস |
| কাজের মেয়াদ | ১৯৭৯–১৯৮২ |
মোহাম্মদ জাহরোমি (জন্ম ১৯৫৮) একজন প্রাক্তন ইরানি গভর্নর এবং রাজনীতিবিদ।তিনি ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]জাহরোমি ১৯৫৮ সালে তেহরানে জন্মগ্রহণ করেন। [১] [২] তিনি ১৯৯৩ সালে জনপ্রশাসনে স্নাতক এবং ১৯৯৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। [২] তিনি ২০০৫ সালে কৌশলগত ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।[১] [২]
কর্মজীবন
[সম্পাদনা]জাহরোমি গার্ডিয়ান কাউন্সিলের নির্বাহী বিষয়ক উপ-চেয়ারম্যান ছিলেন। [৩] তিনি ১৯৭৯ সালে গিলান এবং মাজান্দারান প্রদেশে আইআরজিসির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন [৩] তিনি নূরে আইআরজিসি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি জানজান (১৯৮২-১৯৮৪), লোরেস্তান (১৯৮৪-১৯৮৯) এবং সেমনান (১৯৮৪-১৯৯৯) সহ বিভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। [১] তিনি স্টেট এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিবালয়ের সদস্যদের মধ্যে ছিলেন। [৩]
২৪শে আগস্ট ২০০৫ তারিখে, তিনি মাহমুদ আহমেদিনেজাদের প্রথম মন্ত্রিসভায় শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী হন। [৪] ১৯৭ ভোটের পক্ষে মজলিস তাকে অনুমোদন দেয়। [৫] ২০০৯ সালের আগস্টে রেজা শেখোলেসলাম তার স্থলাভিষিক্ত হন শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে। [৬]
পদ থেকে অপসারণের পরপরই, ২০০৯ সালের আগস্টে জাহরোমিকে বিচার বিভাগীয় প্রধান সাদেক লারিজানির ডেপুটি নিযুক্ত করা হয়। [৭] পরবর্তী জাহরোমিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাদেরতের প্রধান হিসেবে মনোনীত করা হয়। [৮] আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়। [৮]
নিষেধাজ্ঞা
[সম্পাদনা]১ ডিসেম্বর ২০১১ তারিখে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক জাহরোমিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।এর কারণ তার সভাপতিত্ব থাকা সাদেরাত ব্যাংক ইউনিয়ন কর্তৃকও নিষিদ্ধ ছিল। [৯] ২০১২ সালের অক্টোবরে তাকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়। [১০]
শ্রম মন্ত্রণালয়
[সম্পাদনা]মাহমুদ আহমাদিনেজাদের ক্ষমতায় আগমনের পর এবং অধিকাংশ সংস্কারপন্থীদের রাষ্ট্রযন্ত্রের সব স্তর থেকে অপসারণের প্রেক্ষিতে, জাহরামি আহমাদিনেজাদের মন্ত্রিসভায় শ্রমমন্ত্রী হিসেবে যোগ দেন। তিনি তার মন্ত্রিসভার অন্যতম প্রধান সদস্য হিসেবে বিবেচিত হন। রোজ অনলাইনের ওয়েবসাইটের দাবি অনুযায়ী, নবম সরকারের বহু বিতর্কিত পদক্ষেপ—যেমন তথাকথিত দ্রুত-ফলদায়ক উদ্যোগ (বনগাহ-হায়ে জুদ-বাজদেহ) পরিকল্পনার আওতায় বিপুল অর্থ প্রদান, ব্যবস্থাপনা ও পরিকল্পনা সংস্থার বিলুপ্তি, তাআভোন তহবিল ও মেহর রেজা তহবিলের একীভবন, এবং রাজধানী স্থানান্তরের প্রস্তাব—এসবই তার কার্যক্রমের অংশ ছিল।[১১] দ্রুত-ফলদায়ক উদ্যোগ পরিকল্পনাটি সরকার ব্যর্থ ঘোষণা করার পর বন্ধ করে দেওয়া হয় এবং রোজ অনলাইনের দাবি অনুযায়ী, এর ফলে তীব্র মুদ্রাস্ফীতি, বিশেষত আবাসন খাতে, দেখা দেয়।[১২] আলী কুরদানের শিক্ষাগত সনদ জাল প্রমাণিত হওয়ার পর, জাহরামির শিক্ষাগত যোগ্যতা নিয়েও গুজব ছড়ায়।[১৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Iran cabinet: Biography of proposed labour minister"। BBC। ১৪ আগস্ট ২০০৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "bbcwire" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 3 4 Mehrzad Boroujerdi; Kourosh Rahimkhani (২০১৮)। Postrevolutionary Iran: A Political Handbook। Syracuse University Press। পৃ. ৫২২, ৬৪৫। ডিওআই:10.2307/j.ctt20p56tf। আইএসবিএন ৯৭৮-০-৮১৫৬-৫৪৩২-২। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "mehkou" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 3 "18 of Iran's 21 new ministers hail from Revolutionary Guards, secret police"। Iran Focus। ১৪ আগস্ট ২০০৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "Controversy"। PBS। ২৯ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "Iran: 17 proposed ministers receive votes of confidence, 4 rejected"। Payvand। ২৫ আগস্ট ২০০৫। ১৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৩।
- ↑ Hossein Alizadeh (১৬ আগস্ট ২০১১)। "The Best Government from Constitutional Revolution to Date!"। Iran Briefing। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "Larijani and Ahmadinejad to shuffle ministers"। Etemad-e Melli। ১৯ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৩।
- 1 2 Mehrzad Boroujerdi; Kourosh Rahimkhani (২০১৮)। Postrevolutionary Iran: A Political Handbook। Syracuse University Press। পৃ. ৫২২, ৬৪৫। ডিওআই:10.2307/j.ctt20p56tf। আইএসবিএন ৯৭৮-০-৮১৫৬-৫৪৩২-২।
- ↑ "Council Decision 2011/783/CFSP"। EU Official Gazette। ২ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
- ↑ "Persons referred to at point (2) of Article 1"। EU Official Gazette। অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ টেমপ্লেট:یادکردটেমপ্লেট:پیوند مرده بازیابیشده در ۱۳ مارس ۲۰۰۹.
- ↑ টেমপ্লেট:یادکرد بازیابیشده در ۱۳ مارس ۲۰۰۹
- ↑ টেমপ্লেট:یادکرد وب
- ↑ "Latest from Iran"। EA World View। ২৮ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩।
বহি:সংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে মোহাম্মদ জাহরোমি সম্পর্কিত মিডিয়া দেখুন।