বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ ইকবাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মোহাম্মদ ইকবাল
অষ্টম উপাচার্য
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ মে ২০২৬
পূর্বসূরীমোহাম্মদ জয়নাল আবেদীন
উপাচার্য
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
কাজের মেয়াদ
২০২৫  ২০২৬
পূর্বসূরীইলিয়াস উদ্দীন বিশ্বাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-07-27) ২৭ জুলাই ১৯৬৭ (বয়স ৫৯)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পিতামোহাম্মদ শাহজাহান
প্রাক্তন শিক্ষার্থীশ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং, ভারত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ডাবলিন সিটি ইউনিভার্সিটি, আয়ারল্যান্ড
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মোহাম্মদ ইকবাল (জন্ম: ২৭ জুলাই ১৯৬৭) একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অষ্টম উপাচার্য। এই পদে নিয়োগ লাভের আগে তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

ইকবাল ১৯৬৭ সালের ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান এবং মা মাহমুদা জাহান। তিনি ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

মোহাম্মদ ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, প্রভোস্ট, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।[]

২০২৬ সালের ১৪ মে তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৭ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

দেশি-বিদেশি জার্নালে তার ৩৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[]

বিতর্ক-সমালোচনা

[সম্পাদনা]

ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসি মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে সরকারি দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে তথা দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে মর্মে ১৭ মে ২০২৬ তারিখ সকালে একটি বিক্ষোভের আয়োজন করেন, যদিও নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উক্ত মিছিলে ছাত্রদল ও বহিরাগতরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়, যার ফলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সূত্রপাত ঘটে।[][][][][১০] সর্বশেষ সংবাদ অনুযায়ী, এই হামলায় অন্তত ১৮ জন আহত হন; এর মাঝে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।[১১][১২][১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ডুয়েটের নতুন উপাচার্য হলেন শাবিপ্রবি অধ্যাপক মোহাম্মদ ইকবাল"জাগোনিউজ২৪.কম। ১৪ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৬
  2. "উপাচার্য হিসেবে অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল এর যোগদান"নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৬
  3. 1 2 "বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য"দ্য ডেইলি ক্যাম্পাস। ১৭ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৬
  4. "ডুয়েটের ৮ম ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল"নয়া দিগন্ত। ১৭ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৬
  5. "ডুয়েটের ৮ম ভিসি হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ ইকবাল"বাংলাদেশ প্রতিদিন। ১৮ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. ডুয়েট প্রতিনিধি (১৭ মে ২০২৬)। "ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস"thedailycampus.com। দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  7. "ভিসি নিয়োগ ঘিরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট"somoynews.tv। সময় টেলিভিশন। ১৭ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  8. গাজীপুর প্রতিনিধি (১৭ মে ২০২৬)। "উপাচার্য নিয়োগ ঘিরে উত্তাল ডুয়েট, দফায় দফায় সংঘর্ষ"banglatribune.com। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  9. গাজীপুর প্রতিনিধি (১৭ মে ২০২৬)। "ডুয়েটে তুমুল সংঘর্ষ"kalbela.com। কালবেলা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  10. ডেস্ক রিপোর্ট (১৭ মে ২০২৬)। "ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলায় আহত ১"thedeltalens.com। দ্য ডেল্টা লেন্স। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  11. নিজস্ব প্রতিনিধি (১৭ মে ২০২৬)। "ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ"prothomalo.comপ্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  12. ডুয়েট প্রতিনিধি (১৭ মে ২০২৬)। "ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা"thedailycampus.com। দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬
  13. "ডুয়েটে হামলায় আহত ১৮ শিক্ষার্থী, আশঙ্কাজনক ১২: চিকিৎসক"amaderbarta.net। আমাদের বার্তা। ১৭ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬