বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ আবু ইউসুফ (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মোহাম্মদ আবু ইউসুফ
তৃতীয় উপাচার্য
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ অক্টোবর ২০২৪
পূর্বসূরীমুহাম্মদ মাহফুজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কিয়ং হি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া
সাইতামা বিশ্ববিদ্যালয়, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মোহাম্মদ আবু ইউসুফ একজন বাংলাদেশী তথ্য-প্রযুক্তিবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ছিলেন এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

ইউসুফ সিলেট ক্যাডেট কলেজ থেকে ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে এইচএসসি পাস করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ১৯৯৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মোহাম্মদ আবু ইউসুফ ২০০৩ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পর্যায়ক্রমে, ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[] তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ) উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[] এবং ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জাবি অধ্যাপক আবু ইউসুফ"দ্য ডেইলি ক্যাম্পাস। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪
  2. 1 2 "ড. মোহাম্মদ আবু ইউসুফের জীবনবৃত্তান্ত"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪
  3. "পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪
  4. "শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দিতে হবে: বিডিইউ উপাচার্য"বাংলা ট্রিবিউন। ২৬ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪