মোহন বৈদ্য
মোহন বৈদ্য | |
|---|---|
मोहन वैद्य | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২০০৮ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | নেপালি |
| রাজনৈতিক দল | নেপাল কমিউনিস্ট পার্টি (ক্রান্তিকারি মাওবাদী) |
মোহন বৈদ্য (নেপালি: मोहन वैद्य) হচ্ছেন নেপালের বিপ্লবী মাওবাদী। তিনি নেপাল কমিউনিস্ট পার্টি (ক্রান্তিকারি মাওবাদী)র সভাপতি। এই কমিউনিস্ট পার্টিটি ২০১২ সালে নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র) থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়।[১]
বৈদ্য ১৯৮৫ সালে যখন নেকপা মশাল গঠিত হয় তখনই নেতা হয়ে ওঠেন।[২]
১৯৮৬ সালে, মোহন বৈদ্য নেকরা (মশাল) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন যখন তিনি রাজা বীরেন্দ্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন। এই প্রচেষ্টাগুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল যার ফলে সেক্টর কাণ্ড নামে পরিচিত ঘটনায় বেশ কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়েছিল। এতে বৈদ্যকে তীব্র অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়তে দেখা যায় যার পরিণতিতে তার পদত্যাগ ঘটে এবং পুষ্প কমল দাহাল স্থলাভিষিক্ত হয়।
নেপালের গৃহযুদ্ধের শান্তি প্রক্রিয়ার সময় বৈদ্যকে অন্তর্ভুক্ত করা হয়নি কারণ তিনি ভারতীয় কারাগারে বন্দি সময় কাটাচ্ছিলেন। পরে তিনি চুক্তির সময় মাওবাদী প্রতিনিধিদের দ্বারা নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করেন।
রাজনৈতিক অবস্থান
[সম্পাদনা]২০১৮ সালে একটি সাক্ষাত্কারে, বৈদ্য আদিবাসী জনজাতিদের দ্বারা অত্যধিক মদ খাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও তিনি সেসময় জোর দিয়েছিলেন যে তার ফোকাস মূলত অর্থনৈতিক সংস্কার, জমির অধিকার এবং পুনর্বন্টন, পণ্যের ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি এবং ঋণ নিয়ন্ত্রণের উপর কেন্দ্রীভূত। তিনি নেপালের সাম্যাবাদী দলগুলোর মধ্যে রাজনৈতিক উপদলাদলির প্রতি অসম্মতি প্রকাশ করেন এবং ঐক্য দেখতে চান।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Communist Party of Nepal-Maoist formed in Nepal"। China Daily। ১৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩।
- ↑ Hutt, Michael. Himalayan People's War: Nepal's Maoist Rebellion. Bloomington: Indiana University Press, 2004. p. 35
- ↑ Sen, Rumela. Interview with Mohan Baidya ‘Kiran’ - Counter Currents. 7 August 2018. Retrieved 17 December 2019