মোবারক হোসেন (নারায়ণগঞ্জের রাজনীতিবিদ)
অবয়ব
মোবারক হোসেন | |
|---|---|
| ঢাকা-২৮ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | এ এস এম সোলায়মান |
| নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৮৮ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | আবু নূর মোহাম্মদ বাহাউল হক |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | নারায়ণগঞ্জ |
| মৃত্যু | ১৯৯৫ সাল, ১৯শে ডিসেম্বর নারায়ণগঞ্জ, আমলা পাড়া। |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | সেলিনা হোসেন |
| সম্পর্ক | এরফান হোসেন দীপ (সন্তান ) |
| সন্তান | ১ ছেলে, ১ মেয়ে |
| পিতামাতা | আক্কাস আলী ( বাবা) |
মোবারক হোসেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন ঢাকা-২৮ ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মোবারক হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মোবারক হোসেন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-২৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের স্মরণে দোয়া মাহফিল"। newssonargaon24.com। ২৩ ডিসেম্বর ২০১৯। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |