বিষয়বস্তুতে চলুন

মোবারক মসজিদ, কাদিয়ান

মোবারক মসজিদ
مسجد مبارک
পটভূমিতে আকসা মসজিদ এবং সাদা মিনারের সাথে মোবারক মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যআহ্‌মদীয়া
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানকাদিয়ান, গুরুদাসপুর, পাঞ্জাব
দেশভারত
মোবারক মসজিদ, কাদিয়ান পাঞ্জাব-এ অবস্থিত
মোবারক মসজিদ, কাদিয়ান
পাঞ্জাবে মসজিদের অবস্থান
স্থানাঙ্ক৩১°৪৯′১১.৫″ উত্তর ৭৫°২২′২৬.৩″ পূর্ব / ৩১.৮১৯৮৬১° উত্তর ৭৫.৩৭৩৯৭২° পূর্ব / 31.819861; 75.373972
স্থাপত্য
ধরনইসলামি স্থাপত্য
স্থাপত্য শৈলীকাজর
ভূমি খনন১৮৮২
সম্পূর্ণ হয়১৮৮৩
ধারণক্ষমতা৬০০ মুসল্লি
শিলালিপি১টি

মোবারক মসজিদ বা মসজিদ মোবারক (উর্দু: مسجد مبارک; অর্থ: বরকতময় মসজিদ) হলো ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার কাদিয়ানে অবস্থিত একটি মসজিদ। এটি আহ্‌মদীয়া আন্দোলন প্রতিষ্ঠার পর নির্মিত প্রথম মসজিদ হিসেবে বিবেচিত।[] এটি কাদিয়ানের কেন্দ্রে এবং শহরের প্রথম মসজিদ আকসা মসজিদের পেছনে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

মসজিদটির ভিত্তিপ্রস্তর ১৮৮২ সালে স্থাপন করা হয় এবং ১৮৮৩ সালে আহ্‌মদীয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ এটি উদ্বোধন করেন।[]

ধর্মীয় গুরুত্ব

[সম্পাদনা]

আহ্‌মদীয়া ধর্মতত্ত্বে এই মসজিদটি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এই মসজিদ নির্মাণই ছিল ঈশ্বর কর্তৃক মির্জা গোলাম আহমদকে অর্পণ করা প্রথম ঐশ্বরিক কাজ।[] তার এক খুতবায় আহমদ এই মসজিদটিকে লাইলাতুল মেরাজের প্রসঙ্গে সূরা বনি ইসরাইলের ২ নম্বর আয়াতের সাথে তুলনা করেছেন।[]

সম্প্রসারণ

[সম্পাদনা]

মসজিদটি প্রথমবার ১৯০৭ সালে আহমদের মৃত্যুর আগে সম্প্রসারিত করা হয়েছিল এবং দ্বিতীয় সম্প্রসারণ ১৯৪৪ সালে মির্জা বসিরুদ্দিন মাহমুদ আহমদের শাসনামলে করা হয়।[]

স্থাপত্য

[সম্পাদনা]

শিলালিপি

[সম্পাদনা]

মসজিদের প্রবেশপথে আরবি ভাষায় নিম্নলিখিত শিলালিপিটি রয়েছে:

مُبَارِكٌ وَّ مُبَارَكٌ وَّ كُلُّ اَمْرٍ مُّبَارَكٍ يُّجْعَلُ فِيْهِ

শিলালিপিটির অর্থ হলো:[][]

"এই মসজিদটি বরকতের উৎস, এটি নিজেই বরকতময় এবং এতে প্রতিটি বরকতময় কাজ সম্পন্ন করা হবে।"

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "The First Ahmadi Mosque"Al Hakam (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  2. "Introduction to Masjid Mubarak and Hujra - Jalsa Qadian 2018"YouTube। ৩০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  3. Roose, Eric (২০০৯)। The Architectural Representation of Islam: Muslim-commissioned Mosque Design in the Netherlands (ইংরেজি ভাষায়)। Amsterdam University Press। আইএসবিএন ৯৭৮-৯০-৮৯৬৪-১৩৩-৫
  4. 1 2 "مسجد اقصیٰ و مسجد مبارک قادیান"Daily Alfazl Online (উর্দু ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫
  5. Barahin-e-Ahmadiyya (উর্দু ভাষায়)। খণ্ড ৪। Qadian: Islam International Publications LTD। ১৮৮৪। পৃ. ৪৩৭। আইএসবিএন ৯৭৮-১-৮৪৮৮০-৮৮০-৫ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)