মোনাকীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | MON |
| প্রতিষ্ঠিত | ১৯০৭ |
| স্বীকৃত | ১৯৫৩ |
| মহাদেশীয় সংস্থা | ইওসি |
| সদর দপ্তর | মোনাকো |
| সভাপতি | দ্বিতীয় আলবের্ত |
| মহাসচিব | ইভেত লঁবাঁ-বের্তি |
| ওয়েবসাইট | www |
মোনাকীয় অলিম্পিক কমিটি (ফরাসি: Comité Olympique Monégasque; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এমওএন দ্বারা পরিচিত) হলো মোনাকোর জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৪৬ বছর পর ১৯৫৩ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর মোনাকোতে অবস্থিত।
বর্তমানে মোনাকীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন দ্বিতীয় আলবের্ত, যিনি ১৯৯৪ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ইভেত লঁবাঁ-বের্তি।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯০৭ সালে মোনাকোর বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে মোনাকীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। কঁতে গোতিয়ে-ভিনিয়াল আলবের্ত এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯০৭ হতে ১৯২০ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় তেরো বছর পর মোনাকো ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৮৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Monaco [অলিম্পিডিয়া – মোনাকো]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Monaco [মোনাকো]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে মোনাকীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মোনাকীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে মোনাকীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)