বিষয়বস্তুতে চলুন

মোটর সিটি প্রাইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোটর সিটি প্রাইড
Motor City Pride logo
মোটর সিটি প্রাইড লোগো
মোটর সিটি প্রাইড ২০১২-তে উপস্থিত এলজিবিটি তরুণরা
ধরনএলজিবিটি প্রাইড প্যারেড এবং উৎসব
আরম্ভজুন মাসের প্রথম বা দ্বিতীয় শনিবার
সমাপ্তিজুন মাসের প্রথম বা দ্বিতীয় রবিবার
পুনরাবৃত্তিবার্ষিক
অবস্থান (সমূহ)হার্ট প্লাজা, ডেট্রয়েট, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র
কার্যকাল৫৩
প্রবর্তিত২৪ জুন ১৯৭২
উপস্থিতি৪৪,০০০[]
ওয়েবসাইট
http://www.motorcitypride.org/

মোটর সিটি প্রাইড হল একটি বার্ষিক এলজিবিটি প্রাইড স্ট্রিট ফেস্টিভ্যাল, যা জুন মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার মিশিগানের ডেট্রয়েটের হার্ট প্লাজায় অনুষ্ঠিত হয়। পূর্বে এই উৎসবটি মিশিগানের ফার্নডেলে অনুষ্ঠিত হত এবং ২০১১ সালে এটি ডেট্রয়েটে স্থানান্তরিত হয়।[] এটি মিশিগানে অনুষ্ঠিত সবচেয়ে বড় এলজিবিটি অনুষ্ঠান।

ইতিহাস

[সম্পাদনা]

"মোটর সিটি প্রাইডের সূচনা হয়েছিল ১৯৭২ সালের জুন মাসে। সেই সময় সমকাম-বিরোধী আইনগুলোর প্রতিবাদে এবং এলজিবিটি অধিকার ও সমতার স্বীকৃতির জন্য কাজ করার উদ্দেশ্যে ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে প্রথম মিছিল অনুষ্ঠিত হয়েছিল।"[] ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে, মিশিগান অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর তৎকালীন পরিচালক ক্রেইগ কোভিকে ১৯৮৫ সালে ডেট্রয়েটে প্রথম সমকামী পুরুষ এবং সমকামী মহিলা প্রাইড ফেস্টিভ্যাল আয়োজনের কৃতিত্ব দেওয়া হয়। ডেট্রয়েট এরিয়া গে অ্যান্ড লেসবিয়ান কাউন্সিল ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রাইডফেস্টের আয়োজন করেছিল। ১৯৯৩ সালে, প্রাইডফেস্ট তাদের নিজস্ব সংগঠন তৈরি করে, যার নাম হয় সাউথ ইস্ট মিশিগান প্রাইড। অনুষ্ঠান পরিচালক মাইকেল ল্যারির নেতৃত্বে মিশিগানের রয়্যাল ওক অঞ্চলের ওকল্যান্ড কমিউনিটি কলেজে উৎসব অনুষ্ঠিত হয়। ২০০১ সালে, ট্রায়াঙ্গেল ফাউন্ডেশনের নতুন নির্দেশনায় প্রাইডফেস্টকে ফার্নডেল শহরের কেন্দ্রস্থলে স্থানান্তরিত করা হয়। ২০০৩ সালে, এর নাম পরিবর্তিত করে মোটরসিটি প্রাইড রাখা হয়। ২০১১ সালে, মোটর সিটি প্রাইড আবার ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে স্থানান্তরিত হয়।[]

বর্তমান

[সম্পাদনা]

২০২০ সালে কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি, কোভিড-১৯ মহামারীর কারণে সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ২০২১ সালের জুন পর্যন্ত ৪৯তম অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।[]

উল্লেখযোগ্য পরিদর্শনকারী[]

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "LGBT supporters pack Hart Plaza for biggest Motor City Pride in history"The South End। ৯ জুন ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৩
  2. "2011 Motor City Pride gets bigger, louder than ever before"Between The Lines। ১৭ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১১
  3. "Motor City Pride" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩
  4. Proxmire, Crystal (১৭ মে ২০১২)। "Motor City Pride: Educate, liberate & celebrate June 2–3"। Between the Linesপ্রোকুয়েস্ট 1018440556 {{সংবাদ উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  5. "Motor City Pride attracts record crowds for celebration and advocacy"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫
  6. "LGBTQ+ community takes center stage at Motor City Pride ..."। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:LGBT in Michigan