বিষয়বস্তুতে চলুন

মোজদাহির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোজদাহির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট
Institut international de Mozdahir
প্রতিষ্ঠাকাল২০০০
প্রতিষ্ঠাস্থানডাকার, সেনেগাল
ধরনআন্তর্জাতিক বেসরকারী সংস্থা
উদ্দেশ্যটেকসই উন্নয়ন
কৃষি
শিক্ষা
সদরদপ্তরডাকার, সেনেগাল
যে অঞ্চলে
পশ্চিম আফ্রিকা
পরিচালক
শেরিফ মোহাম্মদ আলী আইদারা

মোজদাহির (ফরাসি নাম: Institut Mozdahir International, IMI বা Institut international de Mozdahir ) সেনেগালের ডাকারে অবস্থিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এটি মোজদাহির আন্তর্জাতিক ইনস্টিটিউট নামেও বেশ পরিচিত।

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

২০০০ সালে সেনেগালের ডাকারে মোজদাহির প্রতিষ্ঠিত হয়। পশ্চিম আফ্রিকা অঞ্চলে টেকসই উন্নয়ন, কৃষি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। সেনেগালের ডাকারে মোজদাহিরের সদর দপ্তর অবস্থিত। এছাড়াও,আফ্রিকার বিভিন্ন দেশে মোজদাহিরের শাখাগুলো বিস্তৃত। আফ্রিকান দেশ সেনেগাল, মালি, আইভরি কোস্ট, গিনি বিসাউ, বুরকিনা ফাসো এবং আরও নানা দেশে মোজদাহিরের শাখা রয়েছে।[] সেনেগালের অন্যতম প্রধান শিয়া ধর্মীয় নেতা শরিফ মোহাম্মদ আলি আইদারা ২০০০ সালে মোজদাহির প্রতিষ্ঠা করেন।[] এই এনজিওটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, বনায়ন এবং সৌরশক্তি সংক্রান্ত উন্নয়নমূলক প্রকল্পে কাজ করে। বিশ্ব খাদ্য কর্মসূচির মতো বড় বড় এনজিওর সাথেও তারা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে।[][]

মোজদাহির-এর সদর দপ্তর ডাকারের ডাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে অবস্থিত। ডাকারের প্রধান ক্যাম্পাসে একটি লাইব্রেরি ও নানাবিধ শিক্ষা সুবিধা রয়েছে। মোজদাহিরের একটি ত্রৈমাসিক সাময়িকী আছে। তারা নিয়মিত সম্মেলন আয়োজন করে। ডাকারের গুয়েদিয়াওয়ায়েতে 'মোজদাহির এফএম ৯৩.২' নামে একটি রেডিও স্টেশন পরিচালনা করে। এটি বর্তমানে সেনেগালের একমাত্র শিয়া রেডিও স্টেশন। সংস্থাটি দক্ষিণ সেনেগালের কাসামানস অঞ্চল এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে অনেক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করে। এই সংস্থাটি বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পও তদারকি করে। এদের মধ্যে নাজাফ আল আশরাফের মতো গ্রামগুলোতে নতুন কলা বাগান তৈরির প্রকল্প অন্যতম।[]

প্রকল্প

[সম্পাদনা]

আজ পর্যন্ত মোজদাহির বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করেছেন।এদের মধ্যে অন্যতম কয়েকটি হল:

১/ বামাকো, মালি এবং উয়াগাডুগউ, বুর্কিনা ফাসোতে লাইসিস
২/ সেনেগালের কোল্ডায় কেপ মাইমুনা ডিয়াইও এতিমখানা
৩/ আল মাহদি স্কুল -এটি সেনেগালের কোল্ডায় অবস্থিত একটি বেসরকারি স্কুল
৪/ গিনি বিসাউয়ের বাফাতাতে একটি ইসলামিক কেন্দ্র
৫/ সেনেগালের ভেলিঙ্গারায় অবস্থিত একটি সাংস্কৃতিক কেন্দ্র
৬/ দক্ষিণ সেনেগালের কোল্ডা অঞ্চল এবং পশ্চিম সেনেগালের থিয়েস অঞ্চলের নতুন বন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. APPEL Chérif Mohamed Ali Aïdara, guide des chiites : «Partout dans le monde, les musulmans sont opprimés» Le Quotidien.
  2. Finance Islamique : « C'est un moyen de lutte contre la poverty » (Chérif Mohamed Aly Aïdara, Président de l'Institut Mozdahir International) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে. Politique221.
  3. Le chiisme au Sénégal Mozdahir ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে. Shia Africa.
  4. Leichtman, Mara A. 2015. Shi'i Cosmopolitanisms in Africa: Lebanese Migration and Religious Conversion in Senegal. Indiana University Press.
  5. Leichtman, Mara A. (2017). The NGO-ization of Shi'i Islam in Senegal: Bridging the Urban-Rural Divide. ECAS7: 7th European Conference on African Studies. Basel, 29 June - 1 July 2017.

বহি:সংযোগ

[সম্পাদনা]