মোঃ জসিম উদ্দিন (কূটনীতিক)
মো. জসীম উদ্দিন | |
|---|---|
![]() ২০২৪ সালে জসীম উদ্দিন | |
| ২৭তম বাংলাদেশের পররাষ্ট্র সচিব | |
| কাজের মেয়াদ ৮ সেপ্টেম্বর ২০২৪ – ২৩ মে ২০২৫ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | মাসুদ বিন মোমেন |
| উত্তরসূরী | রুহুল আলম সিদ্দিক (ভারপ্রাপ্ত) |
মোঃ জসিম উদ্দিন একজন বাংলাদেশী কূটনীতিক এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব। এর আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[১] এর আগে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[২] তিনি মাল্টা এবং আলবেনিয়ার সমসাময়িক স্বীকৃতি সহ গ্রীসে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]জসিম উদ্দিন ১৯৯৪ সালে ১৩তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র/ফরেন সার্ভিস ক্যাডারে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এবং মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] এছাড়াও তিনি বিভিন্ন বাংলাদেশ মিশনে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।[৫]
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৭তম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৬][৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jashim appointed Bangladesh envoy to China"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
- ↑ Sun, Daily (মার্চ ২০২০)। "Jashim new ambassador to Qatar, Ashud to Greece"। daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
- ↑ "Jashim Uddin appointed new ambassador to Greece"।
- ↑ "H.E. Mr. Md. Jashim Uddin, ndc – Ambassador"। beijing.mofa.gov.bd। ২৯ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
- ↑ "Govt. appoints Jashim Uddin as Ambassador to China | News"। BSS। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
- ↑ "ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী"। banglanews24.com। ২২ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫।
- ↑ "পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন"। প্রথম আলো। ২১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫।
- ↑ "Jashim Uddin going to become new foreign secretary"। The Daily Observer। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
