মেরেডিথ রুশো
মেরেডিথ রুশো | |
|---|---|
মেরেডিথ রুশো | |
| পেশা | লেখিকা |
| কর্মজীবন | ২০১৬–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ইফ আই ওয়াজ ইওর গার্ল |
| পুরস্কার | স্টোনওয়াল বই পুরস্কার (২০১৭) |
মেরেডিথ রুশো (জন্ম: আনুমানিক ১৯৮৬/১৯৮৭)[১] হলেন টেনেসির চ্যাটানুগা থেকে আগত একজন মার্কিন তরুণ প্রাপ্তবয়স্ক লেখিকা।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রুশো একজন ট্রান্সজেন্ডার নারী, যিনি ২০১৩ সালের শেষের দিকে রূপান্তরিত হন।[৩] তার প্রথম তরুণ প্রাপ্তবয়স্ক উপন্যাস "ইফ আই ওয়াজ ইওর গার্ল" হলো একজন ট্রান্সজেন্ডার নারীর লেখা ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের নিয়ে প্রথম বহুল বিতরণিত তরুণ প্রাপ্তবয়স্কদের বই। এটি রুশোর জীবন থেকে অনুপ্রাণিত।[২] তিনি হিজড়া চরিত্র নিয়ে একটি বই লিখতে চেয়েছিলেন যার সমাপ্তি সুখকর হবে। তার সাহিত্যকর্মের পাশাপাশি তিনি এইচআইভি সচেতনতা এবং কলঙ্কমুক্তকরণের জন্য ব্যাপক প্রচারণা চালান।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]রুশোর প্রথম তরুণ প্রাপ্তবয়স্ক উপন্যাস ইফ আই ওয়াজ ইওর গার্ল ২০১৬ সালে ফ্ল্যাটিরন বুকস দ্বারা প্রকাশিত হয়।[৫] "ইফ আই ওয়াজ ইওর গার্ল" একটি ট্রান্সজেন্ডার মেয়ের নতুন স্কুলে যাওয়া এবং একটি ছেলের প্রেমে পড়া নিয়ে লেখা।[৬] ইফ আই ওয়াজ ইওর গার্ল ২০১৭ সালে তরুণ প্রাপ্তবয়স্ক বিভাগের জন্য স্টোনওয়াল বই পুরস্কার[৭] এবং ২০১৭ সালে অসাধারণ শিশুসাহিত্যের জন্য ওয়াল্টার ডিন মায়ার্স পুরস্কার জয় করে।[৮] এটি কিরকাস রিভিউ,[৯] পাবলিশার্স উইকলি[১০] এবং বুকলিস্ট থেকেও তারকাচিহ্নিত পর্যালোচনা পায়।[১১]
তার পরবর্তী তরুণ প্রাপ্তবয়স্ক উপন্যাস বার্থডে ২০১৯ সালে ফ্ল্যাটিরন বুকস দ্বারা প্রকাশিত হয়। এটি ইফ আই ওয়াজ ইওর গার্ল -এর অনুসরণে লিখিত, যেখানে দুজন কিশোর-কিশোরীকে নিয়ে লেখা হয় যাদের জীবন তাদের ১৩তম জন্মদিন থেকে শুরু হয়।[১২]
রুশো হাউটন মিফলিন হারকোর্ট,[১৩] ভিনটেজ,[১৪] এবং ওয়ার্কম্যান পাবলিশিং কোম্পানি দ্বারা প্রকাশিত সংকলনে বেশ কয়েকটি ছোট গল্প ও প্রবন্ধ লিখেন।[১৫]
তার গল্পের বিভিন্ন চরিত্র তার জীবনের বিভিন্ন সময়ে দেখা মানুষদের উপর ভিত্তি করে অথবা তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত।[১৬]
একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে, তিনি প্রচুর কমিকস, মাঙ্গা[১৭] এবং কল্পকাহিনী দ্বারা অনুপ্রাণিত।[১৮]
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]উপন্যাস
[সম্পাদনা]তরুণ প্রাপ্তবয়স্ক
[সম্পাদনা]- ইফ আই ওয়াজ ইওর গার্ল (ফ্ল্যাটিরন, ২০১৬)
- বার্থডে (ফ্ল্যাটিরন, ২০১৯)
ছোটগল্প ও প্রবন্ধ
[সম্পাদনা]- "র্যাডিক্যাল হোপ: লেটারস অব লাভ অ্যান্ড ডিসেন্ট ইন ডেঞ্জারাস টাইমস", ক্যারোলিনা ডি রবার্টিস সম্পাদিত (ভিন্টেজ, ২০১৭)।
- (ডোন্ট) কল মি ক্রেজি, কেলি জেনসেন সম্পাদিত (ওয়ার্কম্যান পাবলিশিং কোম্পানি, ২০১৮)
- "মিট কিউট: সাম পিপল আর ডেস্টিনড টু মিট", জেনিফার এল. আরমেন্টরাউট সম্পাদিত (এইচএমএইচ, ২০১৮)
- মেরেডিথ রুশোর ওয়েবসাইট থেকে প্রাপ্ত ভৌতিক গল্প[১৯]
- মেরেডিথ রুশোর ওয়েবসাইট থেকে প্রাপ্ত মেল্টডাউন[১৯]
পুরস্কার
[সম্পাদনা]জয়ী
[সম্পাদনা]২০১৭
[সম্পাদনা]- "ইফ আই ওয়াজ ইওর গার্ল" (ফ্লাটিরন, ২০১৬) -এর জন্য শিশু ও তরুণ সাহিত্য বিভাগে স্টোনওয়াল বই পুরস্কার[৭]
- "ইফ আই ওয়াজ ইওর গার্ল" (ফ্ল্যাটিরন, ২০১৬) -এর জন্য অসাধারণ শিশুসাহিত্যে ওয়াল্টার ডিন মায়ার্স পুরস্কার[৮]
মনোনয়ন
[সম্পাদনা]২০১৭
[সম্পাদনা]- "ইফ আই ওয়াজ ইওর গার্ল" (ফ্ল্যাটিরন, ২০১৬) -এর জন্য মিলওয়াকি কাউন্টি টিন বই পুরস্কার মনোনীত
- "ইফ আই ওয়াজ ইওর গার্ল" (ফ্ল্যাটিরন, ২০১৬) -এর জন্য ট্রান্সজেন্ডার সাহিত্যে ল্যাম্বডা সাহিত্য পুরস্কার[২০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chattanooga transgender woman lands $100,000 book deal"। timesfreepress.com। ২৭ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- 1 2 "Author Meredith Russo just wants a book where good things happen to transgender people"। Washington Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ "Meredith Russo | Authors | Macmillan"। US Macmillan। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ Russo, Meredith (২৪ মে ২০১৬)। "Opinion | What It Feels Like to Use the Wrong Bathroom"। The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ Wren (১৯ জুন ২০১৬)। "If I Was Your Girl by Meredith Russo – review"। the Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ "Teens Review Meredith Russo's"। School Library Journal। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- 1 2 Jamundsen (২৪ জানুয়ারি ২০১৭)। "2017 Stonewall Book Awards Announced"। News and Press Center (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- 1 2 "March: Book Three Wins 2017 Walter Dean Myers Award"। The Booklist Reader (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ If I Was Your Girl by Meredith Russo | Kirkus Reviews (মার্কিন ইংরেজি ভাষায়)।
- ↑ "Children's Book Review: If I Was Your Girl by Meredith Russo. Flatiron, $17.99 (272p) ISBN 978-1-250-07840-7"। PublishersWeekly.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ If I Was Your Girl, by Meredith Russo | Booklist Online। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮ – www.booklistonline.com এর মাধ্যমে।
- ↑ "Book Deals: Week of October 24, 2016"। PublishersWeekly.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ "meet cute publishers weekly – Google Search"। www.google.de (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ "Nonfiction Book Review: Radical Hope: Letters of Love and Dissent in Dangerous Times by Edited by Carolina De Robertis. Vintage, $15.95 trade paper (272p) ISBN 978-0-525-43513-6"। PublishersWeekly.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
- ↑ (Don't) Call Me Crazy by Kelly Jensen | Kirkus Reviews (মার্কিন ইংরেজি ভাষায়)।
- ↑ "Meredith Russo"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
- ↑ Speak on It | Meredith Russo (ইংরেজি ভাষায়), ৫ আগস্ট ২০২০, সংগ্রহের তারিখ ৪ মে ২০২১
- ↑ sibookdragon (২১ এপ্রিল ২০১৬)। "Author Interview: Meredith Russo [in Shelf Awareness]"। BookDragon (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
- 1 2 "FREE STORIES"। Meredith Russo (ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২১।
- ↑ "29th Annual Lambda Literary Award Finalists Announced"। Lambda Literary (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২১।