মেয়েদের আদালত
মেয়েদের আদালত হলো অপ্রাপ্তবয়স্কদের বিচার ব্যবস্থার মধ্যে মেয়েদের জন্য তৈরি একটি বিশেষ পদ্ধতি। এর মূল লক্ষ্য হলো "ঝুঁকিপূর্ণ" কিশোরীদের সামাজিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর সাথে যুক্ত করা। এই কোর্টগুলোতে অপ্রাতিষ্ঠানিক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে মেয়েদের শরীর ও সৌন্দর্যবোধ, শিক্ষা এবং পরামর্শ প্রদানের মতো নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রাপ্তবয়স্কদের একটি বিশেষজ্ঞ দল মেয়েদের বিশ্বাস ও সমর্থন জোগানোর জন্য এখানে কাজ করে।[১]
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এরকম প্রায় ছয়টি কোর্ট তৈরি হয়েছে এবং প্রতিটিই তার আশেপাশের এলাকার সমস্যা অনুযায়ী নিজেদের কাজ নির্ধারণ করেছে। এই কোর্টগুলোর একটি প্রধান উদ্দেশ্য হলো, কিশোরী যৌনকর্মীদের যৌন উদ্দেশ্যে মানব পাচারের শিকার বলে মনে করা। কোন পরিস্থিতিতে বা কারণে মেয়েরা এই ধরনের আচরণে যুক্ত হচ্ছে, তা চিহ্নিত করা খুব জরুরি। যেমন: শৈশবের নির্যাতন[১] এবং অসুস্থ পারিবারিক পরিবেশ। মেয়েদের ক্ষেত্রে অপরাধের প্রকৃতি এবং তাদের পরিস্থিতি বোঝার জন্য এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
মার্কিন যুক্তরাষ্ট্র
[সম্পাদনা]ক্যালিফোর্নিয়া
[সম্পাদনা]অরেঞ্জ কাউন্টিতে ২০০৯ সালে মেয়েদের বিশেষায়িত আদালত প্রতিষ্ঠিত হয়। এই আদালত প্রধানত দীর্ঘমেয়াদী পালক পিতামাতার অধীনে থাকা কিশোরী মেয়েদের দিকে মনোযোগ দেয়। প্রাথমিক গবেষণা থেকে জানা যায় যে, এই আদালতের অধীনে থাকা মেয়েরা ভালো ফল করছে এবং তাদের কম বাসস্থান পরিবর্তন করাতে হচ্ছে।[১]
আলামেডা কাউন্টি গার্লস কোর্ট ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিদ্যমান কিশোর আদালত থেকেই তৈরি করা হয়েছিল। এই আদালত সেইসব তরুণীদের নিয়ে কাজ করে যারা শিশু যৌনকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে বা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে।
২০১৩ সালে ওয়েস্টকোস্ট চিলড্রেন'স ক্লিনিক (WestCoast Children's Clinic) দ্বারা যৌন নিপীড়নের শিকার ১১৩ জন যুবতীর উপর পরিচালিত একটি জরিপে দেখা যায়, এদের এবং পার্শ্ববর্তী কাউন্টির এমন ৭৫ শতাংশ তরুণীই নির্যাতন ও অবহেলার শিকার হয়েছিল। উদাহরণস্বরূপ, একজন মেয়েকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, কারণ সে এমন মাদক ইনজেক্ট করেছিল যা সে বুঝতে পারেনি। আরেকজনের মা, যিনি মেথামফেটামিনে আসক্ত, তিনি মাদকের বিনিময়ে মেয়েকে চাচার কাছে "বিক্রি" করে দেয় এবং চাচা তাকে যৌন নিপীড়ন করে। কাউন্টির জেলা অ্যাটর্নি কর্তৃক ২০০৬ সালে শুরু করা H.E.A.T. ওয়াচ ইউনিট নারী পাচারকারীদের লক্ষ্য করে কাজ করে। এখানে ২০১৩ সাল পর্যন্ত ১৮ বছরের কম বয়সী শিশুদের ১১১ জন নিপীড়নকারী দোষী সাব্যস্ত হয়েছিল।
অধিকাংশ মেয়েদের রাজ্যের বাইরে আবাসিক চিকিৎসায় পাঠানো হয়। তবে অনেকেই ফিরে আসার পর আবার নিপীড়নের শিকার হয়।[১]
লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে একটি যৌন পাচার আদালত মেয়েদের স্থানীয় ফস্টার কেয়ার সংস্থা ও সামাজিক সেবা প্রদানকারীদের কাছে পাঠায়। এছাড়া, প্রোবেশন বিভাগের এখন একটি নির্দিষ্ট ইউনিট রয়েছে যা ভুক্তভোগী তরুণীদের সহায়তা দেওয়ার জন্য কাজ করে।[১]
ফ্লোরিডা
[সম্পাদনা]ফ্লোরিডায়, সার্কিট ৪ গার্লস কোর্ট হলো কিশোর আদালতের একটি বিশেষ রূপ। এটি "ঝুঁকিপূর্ণ" তরুণী মেয়েদের কমিউনিটির বিভিন্ন সামাজিক সংস্থা, পরামর্শদাতা এবং একটি সামগ্রিক দলগত কার্যক্রমের সাথে যুক্ত করতে সহায়তা করে। এই আদালত তরুণীদের এমন সুযোগ ও সেবা প্রদান করে যাতে তারা সমাজে সফল হতে পারে।
ডিপার্টমেন্ট অফ জুভেনাইল জাস্টিস, ফ্যামিলি সাপোর্ট সার্ভিসেস, দ্য ফোর্থ জুডিশিয়াল সার্কিট, ডলোরেস ব্যার উইভার পলিসি সেন্টারসহ আরও অনেক মূল্যবান কমিউনিটি প্রোভাইডারের সম্মিলিত উদ্যোগে মেয়েদের এই আদালতগুলো প্রতিষ্ঠা হয়। ফ্লোরিডায় এই ধরনের দুটি কোর্ট রয়েছে: একটি জ্যাকসনভিলে, অন্যটি পিনেলাস কাউন্টিতে।[২]
মিশিগান
[সম্পাদনা]মিশিগানে জেনেসি কাউন্টিতে একটি মেয়েদের আদালত রয়েছে, যা জেনেসি কাউন্টির ৭ম সার্কিট কোর্টের বিচারপতি ডেভিড নিউব্লাট শুরু করেছিলেন। এই আদালতটি ১৮ বছরের কম বয়সী সমস্ত মেয়েদের জন্য প্রযোজ্য।[৩] এটি মেয়েদেরকে বিভিন্ন সুবিধা এবং পরামর্শ প্রদান করে।[৪]
হাওয়াই
[সম্পাদনা]হাওয়াইয়ের মেয়েদের আদালত একটি বিশেষ কর্মসূচি, যেখানে মেয়ে এবং তাদের বাবা-মা উভয়কেই এক বছর ধরে কাউন্সেলিং সভার জন্য উপস্থিত থাকতে হয়। ২০১১ সালের একটি জরিপ অনুসারে, এই পদ্ধতির ফলে ডিটেনশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।[১]
প্রজেক্ট কিয়ালাহউ (Project Kealahou), এই সংশ্লিষ্ট আরেকটি কর্মসূচি। এই প্রোগ্রামে সমবয়সীদের দ্বারা পর্যবেক্ষণ এবং পারিবারিক সম্পর্ক মেরামত করার মতো প্রচেষ্টাগুলিতে জোর দেওয়া হয়েছিল। এর ফলস্বরূপ, ২০২২ সালে হাওয়াইয়ের যুব সংশোধনাগারগুলিতে কোনো মেয়েকে আটক থাকতে হয়নি।[৫]
মিনেসোটা
[সম্পাদনা]২০১৫ সাল থেকে মিনেসোটায় যৌন নিপীড়নের শিকার হওয়া নাবালিকাদের ছয়জন আঞ্চলিক কেস ম্যানেজারের মধ্যে যেকোনো একজনের কাছে পাঠানো হয়। এই ম্যানেজাররা তাদের জরুরি আশ্রয়সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা করেন।[১]
নিউ ইয়র্ক
[সম্পাদনা]নিউ ইয়র্ক রাজ্যে বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য ১১টি নতুন মানব পাচার হস্তক্ষেপ আদালত চালু রয়েছে।
নিউইয়র্ক রাজ্যের সেফ হারবার আইন (Safe Harbor law), যা দেশের মধ্যে প্রথম, পাচার হওয়া নাবালিকাদের (১৭ বছর বয়স পর্যন্ত) প্রবেশনের পরিবর্তে তত্ত্বাবধানের প্রয়োজন হিসাবে চিহ্নিত করে।[১]
ওরেগন
[সম্পাদনা]ওরেগন তার শিশু কল্যাণ আইন সংশোধন করেছে। এই সংশোধনের ফলে, পাচার হওয়া নাবালকদের এখন আদালতের বিচারের আওতায় না ধরে নির্যাতনের শিকার হিসেবে শিশু কল্যাণ ব্যবস্থার অধীনে থাকা ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।[১]
টেক্সাস
[সম্পাদনা]২০১০ সালে টেক্সাস সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ১৪ বছরের কম বয়সী নাবালিকা যারা পতিতাবৃত্তির অভিযোগে জড়িত, তাদের ভুক্তভোগী হিসেবে বিবেচনা করা হবে। আদালত সিদ্ধান্ত নেয় যে, তাদের অপরাধী না বানিয়ে সহায়তা করা হবে। এজন্য আদালত তরুণীদের নিরাপদ স্থানে স্কুল এবং কাউন্সেলিং-এর মতো সেবা দেওয়ার জন্য ফ্রিডম হাউজ নামে একটি 'হাফ ওয়ে হাউজ' তৈরি করে।[৬] ফ্রিডম হাউজে ১০ বছর থেকে ১৮ বছর বয়সী ৩০ জন মেয়েকে থাকার ব্যবস্থা রয়েছে। তারা এখানে শিক্ষা, চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।[৭]
উইসকনসিন
[সম্পাদনা]উইসকনসিনে মিলওয়াওকি কাউন্টি কমিটি একটি মেয়েদের আদালত প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে। এই আদালত যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত মেয়েদের জন্য তৈরি করা হবে। পাশাপাশি, যেসব মেয়ে ট্রমাজনিত সমস্যার সম্মুখীন এবং কিশোর অপরাধে (যেমন: স্কুল ফাঁকি দেওয়া বা বাড়ি থেকে পালানো) জড়িত, তারাও এর অন্তর্ভুক্ত হবে। যদি তারা এই আদালত নিয়ে এগিয়ে যায়, তবে তারা এই ধরনের অপরাধগুলো সামলানোর জন্য এক বা একাধিক বিচারককে বিশেষভাবে প্রশিক্ষিত করার পরিকল্পনা করছে।[৮]
অস্ট্রেলিয়া
[সম্পাদনা]অস্ট্রেলিয়ায়, কিশোর আদালতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত তরুণী মেয়েদের জন্য বিশেষভাবে সেবা প্রদান করে। এই বিশেষ সেবাগুলো কিশোর অপরাধীদের থেকে আলাদা স্থানে দেওয়া হয়। প্রদত্ত সেবাগুলি স্থানভেদে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এর মধ্যে রয়েছে: স্বাস্থ্য এবং সুস্থতা, স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপনের চেষ্টা, শিক্ষা এবং প্রশিক্ষণসহ রান্না শেখা এবং আইন মেনে চলার মতো অন্যান্য কার্যক্রম।
অস্ট্রেলিয়ার সরকার সাধারণদের থেকে তরুণীদের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে।[৯]
গুরুত্ব অনুধাবন
[সম্পাদনা]বর্তমানে অনেক আদালতই কিশোর বিচার ব্যবস্থার মধ্যে মেয়েদের জন্য একটি লিঙ্গ-সংবেদনশীল পদ্ধতি (gender responsive approach) তৈরি করছে। এখানে মেয়েদের জন্য নির্দিষ্ট লিঙ্গভিত্তিক সমস্যাগুলো সমাধানের দিকে নজর দেওয়া হচ্ছে, যদিও তাদের এখনও নিজস্ব আনুষ্ঠানিক "মেয়েদের আদালত" নেই।
তারা কিশোর আদালতে মেয়েদের লিঙ্গভিত্তিক সমস্যাগুলো মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি ও মানদণ্ড চর্চা করছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 Brown, Patricia Leigh (২৮ জানুয়ারি ২০১৪)। "A Court's All-Hands Approach Aids Girls Most at Risk"। New York Times। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪।
- ↑ Rutland, Meredith (১৭ সেপ্টেম্বর ২০১৪)। "Girls Court aims to support young women with services, not sentences"। The Florida Times-Union। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
- ↑ "Girls Court program aimed at fighting sex trafficking in Genesee County"। ১৮ জুলাই ২০১৪। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
- ↑ "Burton View"। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
- ↑ Cicchiello, Christopher (১ অক্টোবর ২০২২)। "How Hawaii brought its population of girls in prison to zero"। NBC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ Foxhall, Emily (১৪ জুলাই ২০১২)। "A Shelter for Victims of Sex Trafficking offers counseling, School and Safety"। New York Times।
- ↑ Bell, Jennifer (৩১ মার্চ ২০১২)। "Sex trafficking treatment center place to begin again"। The Courier। ৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
- ↑ Heisig, Eric (৫ আগস্ট ২০১৪)। "Girl Court Under Consideration In Wisconsin"। Wisconsin Law Journal।
- ↑ "Girls and Young Women in Juvenile Justice System"। Australian Institute of Health and Welfare। Bulletin ১০৭: ৩৫। অক্টোবর ২০১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Hawaii Girls Court | Family Court of the First Circuit | Honolulu, Oahu, Hawaii"। Girlscourt.org। ২১ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪।
- "Girls Court: It Takes A Village"। Courts.state.hi.us। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪।