মেনকা (অভিনেত্রী)
মেনকা | |
|---|---|
| জন্ম | পদ্মাবতী আয়েঙ্গার |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৮০–১৯৮৭ ২০০৫–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | জি. সুরেশ কুমার (বি. ১৯৮৭) |
| সন্তান | ২ |
মেনকা সুরেশ, (জন্মনামঃ পদ্মাবতী আয়েঙ্গার ) যিনি মেনকা নামেই বেশি পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী এবং চলচ্চিত্র প্রযোজক। [১] তিনি ১৯৮০ সালে তামিল চলচ্চিত্র রাময়ী ভায়াসুক্কু ভানথুত্তা -এর মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে, মেনকা ১২৫টিরও বেশি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্র মালায়ালাম ভাষার। তিনি কয়েকটি তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। মেনকা মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক জি. সুরেশ কুমারকে বিয়ে করেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] চলচ্চিত্র জগত থেকে বিরতি নেওয়ার ১৯ বছর পর, তিনি টেলিভিশন ধারাবাহিক কালিভেদু -এর মাধ্যমে অভিনয় জগতে প্রত্যাবর্তন করেন। [২] মেনকা সিমা পুরস্কার অনুষ্ঠানে তার দীর্ঘ অভিন্য জীবনের জন্য আজীবন সম্মাননা লাভ করেন। [৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মেনকার আসল নাম পদ্মাবতী। তিনি ভারতের কন্যাকুমারী জেলার নাগেরকোইলে একটি তামিল আয়েঙ্গার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। [৪] তার পিতামাতা রাজগোপাল এবং সরোজার চার সন্তানের মধ্যে তিনি ছিলেন একমাত্র কন্যা। তার বাবা-মা দুজনেই স্কুল শিক্ষক ছিলেন। মেনকার মা সরোজা মাদ্রাজের পেরাম্বুরের লর্ডেস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। [৫][৬]
কর্মজীবন
[সম্পাদনা]মেনকা তার অভিনয় জীবনে দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হয়ে উঠেছিলেন। [৫] তবে বিয়ের পর অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনয় থেকে বিরতি নেওয়ার প্রায় ২৪ বছর পর, তিনি ২০১১ সালে ফাজিল পরিচালিত লিভিং টুগেদার চলচ্চিত্রের একটি ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসেবে প্রত্যাবর্তন করেন। [৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মেনকা ১৯৮৭ সালের ২৭ অক্টোবর গুরুবায়ুর মন্দিরে চলচ্চিত্র প্রযোজক জি. সুরেশ কুমারকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে আছে — রেবতী এবং কীর্তি সুরেশ । [৪] প্রথমে তারা চেন্নাইতে স্থায়ী হন এবং পরে তিরুবনন্তপুরমে চলে আসেন। মেনকার কন্যা কীর্তি একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং রেবতী একজন সহকারী পরিচালক। [৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Movies Nostalgia"। Manorama Online। ২৩ ডিসেম্বর ২০১৩। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- ↑ Kerala News – Menaka ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে. Kerals.com (26 September 2005). Retrieved 26 January 2014.
- ↑ "SIIMA 2019 winners full list: Dhanush, Trisha, Prithviraj win big"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- 1 2 Shevlin Sebastian (13 May 2013) Menaka was treated like a queen ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০১৩ তারিখে. The New Indian Express. Retrieved 26 January 2014.
- 1 2 സിനിമ എങ്ങനെ ഞാന് മറക്കും – articles, infocus_interview – Mathrubhumi Eves ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০১৪ তারিখে. Mathrubhumi.com. Retrieved 26 January 2014.
- ↑ A Complete Online Malayalam Cinema News Portal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০১৫ তারিখে. Cinidiary. Retrieved 11 October 2016.
- ↑ Menaka is back in front of the camera ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ নভেম্বর ২০১৪ তারিখে. Sify.com (29 October 2010). Retrieved 26 January 2014.
- ↑ ഞാന് കീര്ത്തി; മേനകയുടെ മകള് ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে. mangalam.com (16 August 2013). Retrieved 11 October 2016.
- ↑ ഞാന് കീര്ത്തി; മേനകയുടെ മകള് ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে. mangalam.com (16 August 2013). Retrieved 26 January 2014.
- কেরালা চলচ্চিত্র সমালোচনা পুরস্কার বিজয়ী
- দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- তামিল টেলিভিশনের অভিনেত্রী
- মালয়ালম টেলিভিশন অভিনেত্রী
- কন্যাকুমারী জেলার ব্যক্তি
- তামিলনাড়ুর নারী ব্যবসায়ী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- তামিলনাড়ুর অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র প্রযোজক
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় নারী চলচ্চিত্র প্রযোজক
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি