বিষয়বস্তুতে চলুন

মেদবহুল যকৃৎ রোগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

মেদবহুল যকৃৎ
আণুবীক্ষণিক চিত্রতে দৃশ্যমান একটি মেদবহুল যকৃৎ
বিশেষত্বপাকান্ত্রবিজ্ঞান
লক্ষণনেই, ক্লান্তি, উদরের উপরে ডানদিকে ব্যথা[][]
জটিলতাCirrhosis, যকৃৎ ক্যানসার, অন্ননালীর স্ফীতরক্তবাহ[][]
প্রকারভেদঅ-অ্যালকোহলীয় মেদবহুল যকৃৎ রোগ, অ্যালকোহলজনিত যকৃৎ রোগ[]
কারণঅ্যালকোহল, মধুমেহ (ডায়াবেটিস), অতিস্থূলতা[][]
রোগনির্ণয়ের পদ্ধতিBased on the medical history supported by blood tests, medical imaging, liver biopsy[]
পার্থক্যমূলক রোগনির্ণয়ভাইরাসঘটিত যকৃৎপ্রদাহ, উইলসন রোগ, primary sclerosing cholangitis[]
চিকিৎসাঅ্যালকোহল পরিহার, ওজন কমানো[][]
আরোগ্যসম্ভাবনাশুরুতে চিকিৎসা করলে ভালো[]
সংঘটনের হারNAFLD: 30% (Western countries)[]
ALD: >90% of heavy drinkers[]

মেদবহুল যকৃৎ রোগ এমন একটি রোগাবস্থা যেখানে যকৃতে অতিরিক্ত মেদ (স্নেহ পদার্থ) জমা হয়।[] এই রোগ হলে প্রায়শই কোনও লক্ষণ-উপসর্গ থাকে না অথবা খুবই কমসংখ্যক থাকে।[][] মাঝে মাঝে উদরের (পেটের) উপরে ডান দিকে ক্লান্তিভাব বা ব্যথা হতে পারে।[] এই রোগ থেকে উদ্ভূত জটিলতার মধ্যে সিরোসিস, যকৃতের ক্যান্সার (কর্কটরোগ) এবং খাদ্যনালীর স্ফীত রক্তবাহ অন্তর্ভুক্ত থাকতে পারে।[][]

মেদবহুল যকৃৎ রোগের প্রধান উপপ্রকারগুলি হল বিপাকীয় বিকার-সম্পর্কিত মেদবহুল যকৃৎ রোগ (MASLD, পূর্বে "অ্যালকোহলের সাথে সম্পর্কহীন মেদবহুল যকৃৎ রোগ" (NAFLD)) এবং অ্যালকোহল-সম্পর্কিত যকৃৎ রোগ (ALD), যেখানে "বিপাকীয় এবং অ্যালকোহল-সম্পর্কিত যকৃৎ রোগ" (metALD) বিভাগটি উপরোক্ত দুইটির একটি উপরিপাতন বর্ণনা করে। []

এই রোগের মূল ঝুঁকি সৃষ্টিকারকের মধ্যে রয়েছে অ্যালকোহল সেবন, টাইপ ২ বহুমূত্র (ডায়াবেটিস) এবং অতিস্থূলতা[][] অন্যান্য ঝুঁকিযুক্ত কারণগুলির মধ্যে রয়েছে গ্লুকোকোর্টিকয়েড জাতীয় কিছু ঔষধ এবং হেপাটাইটিস সি নামক যকৃতের প্রদাহ রোগ।[] অ্যালকোহলের সাথে সম্পর্কহীন মেদবহুল যকৃৎ রোগে আক্রান্ত কিছু লোকের কেন সরল মেদবহুল যকৃত হয় এবং অন্যদের কেন অ্যালকোহলের সাথে সম্পর্কহীন মেদ-যকৃৎ প্রদাহ (স্টিটোহেপাটাইটিস) (NASH) হয়, তা স্পষ্ট নয়। শেষোক্তটির পরিণাম অধিকতর খারাপ হয়।[] রক্ত পরীক্ষা, চিকিৎসা চিত্রণ এবং কদাচিৎ যকৃতের জীবন্ত নমুনা পরীক্ষা (বায়োপসি) দ্বারা সমর্থিত চিকিৎসা ইতিহাসের উপর ভিত্তি করে এই রোগটি নির্ণয় করা হয়।[]

অ্যালকোহলের সাথে সম্পর্কহীন মেদবহুল যকৃত রোগের জন্য সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমে ওজন হ্রাস করে চিকিৎসা করা হয়।[] যারা গুরুতরভাবে আক্রান্ত, তাদের ক্ষেত্রে যকৃৎ প্রতিস্থাপন একটি বিকল্প হতে পারে।[] অত্যধিক মদ্যপানকারীদের ৯০%-এরও বেশি মেদবহুল যকৃৎ রোগে আক্রান্ত হয় এবং তাদের প্রায় ২৫% আরও গুরুতর অ্যালকোহলজনিত যকৃৎপ্রদাহের শিকার হয়।[] পশ্চিমা দেশগুলির প্রায় ৩০% এবং এশিয়ার ১০% মানুষ অ্যালকোহলের সাথে সম্পর্কহীন মেদবহুল যকৃৎ রোগের শিকার হতে পারেন।[] মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১০% শিশু এই রোগের শিকার।[] এটি বয়স্ক ব্যক্তি এবং পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 "Nonalcoholic Fatty Liver Disease & NASH"National Institute of Diabetes and Digestive and Kidney Diseases। নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৮ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "NIH2016" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. 1 2 3 4 Singh, S; Osna, NA (২৮ সেপ্টেম্বর ২০১৭)। "Treatment options for alcoholic and non-alcoholic fatty liver disease: A review.": ৬৫৪৯–৬৫৭০। ডিওআই:10.3748/wjg.v23.i36.6549পিএমসি 5643281পিএমআইডি 29085205 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য) উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Sin2017" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. 1 2 3 4 5 6 7 8 Antunes, Catiele; Azadfard, Mohammadreza (২০২২)। "Fatty Liver"। StatPearls Publishing। পিএমআইডি 28723021 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য) উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Ant2019" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  4. 1 2 Basra, Sarpreet (২০১১)। "Definition, epidemiology and magnitude of alcoholic hepatitis": ১০৮–১১৩। ডিওআই:10.4254/wjh.v3.i5.108পিএমসি 3124876পিএমআইডি 21731902 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Rinella, Mary E.; Lazarus, Jeffrey V. (২০২৩)। "A multi-society Delphi consensus statement on new fatty liver disease nomenclature" (মার্কিন ইংরেজি ভাষায়): ১৯৬৬–১৯৮৬। ডিওআই:10.1097/HEP.0000000000000520আইএসএসএন 0270-9139পিএমসি 10653297পিএমআইডি 37363821 {{সাময়িকী উদ্ধৃতি}}: |hdl-access= এর জন্য |hdl= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. Iser, D; Ryan, M (জুলাই ২০১৩)। "Fatty liver disease—a practical guide for GPs.": ৪৪৪–৭। পিএমআইডি 23826593 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]
শ্রেণীবিন্যাস

* টেমপ্লেট:Chorus