মেডুসা নীহারিকা
অবয়ব
| নীহারিকা | |
|---|---|
মাউন্ট লেমনের ২৪ ইঞ্চি টেলিস্কোপে তোলা মেডুসা নীহারিকা | |
| পর্যবেক্ষণ তথ্য: J2000.0 পিপোচ | |
| বিষুবাংশ | ০৭ঘ ২৯মি ০২.৬৯সে[১][২] |
| বিষুবলম্ব | +১৩° ১৪′ ৪৮.৪″[১][২] |
| দূরত্ব | 1,500 ly (460 pc)[৩] আলোকবর্ষ |
| আপাত ব্যাস (ভি) | 15.99[১] |
| আপাত মাত্রা (ভি) | 10.25 x 10.25 arcmin[১] |
| নক্ষত্রমণ্ডল | Gemini |
| শারীরিক বৈশিষ্ট্যাবলী | |
| ব্যাসার্ধ | 4 [৩] ly |
| পরম মান (ভি) | 7.68 |
| উল্লেখযোগ্য বৈশিষ্ট্য | Very large & very low surface brightness |
| উপাধি | Sharpless 2-274, PK 205+14 1, Abell 21 [১] |
মেডুসা নীহারিকা মিথুন তারামণ্ডলে অবস্থিত একটি গ্রহীয় নীহারিকা। এটি অ্যাবেল ২১ এবং শার্পলেস ২-২৭৪ নামেও পরিচিত। ১৯৫৫ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের জ্যোতির্বিদ জর্জ ওগডেন এবেল এটি আবিষ্কার করেন। তিনি এটিকে একটি প্রাচীন গ্রহীয় নীহারিকা হিসেবে শ্রেণিবদ্ধ করেছিলেন।[৪]
১৯৭০-এর দশকের শুরু পর্যন্ত নীহারিকাটিকে একটি সুপারনোভার অবশিষ্টাংশ বলে মনে করা হতো। পরবর্তীতে, এর প্রসারণের গতি এবং রেডিও নির্গমনের তাপীয় বৈশিষ্ট্য হিসাব করে ১৯৭১ সালে সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, এটি মূলত একটি গ্রহীয় নীহারিকা। নীহারিকাটি আকারে অত্যন্ত বিশাল হওয়ায় এর পৃষ্ঠের উজ্জ্বলতা খুবই কম। বিভিন্ন প্রতিবেদনে এর পৃষ্ঠীয় ঔজ্জ্বল্য +১৫.৯৯ থেকে +২৫-এর মধ্যে বলে উল্লেখ করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "MEDUSA – Planetary Nebula"। Centre de Données astronomiques de Strasbourg। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।
- 1 2 Cutri, R. M.; Skrutskie, M. F.; Van Dyk, S.; Beichman, C. A.; এবং অন্যান্য (জুন ২০০৩)। "2MASS All Sky Catalog of point sources"। The IRSA 2MASS All-Sky Point Source Catalog, NASA/IPAC Infrared Science Archive.। বিবকোড:2003tmc..book.....C।
- 1 2 নেমিরফ, আর.; বোনেল, জে., সম্পাদকগণ (১২ জুন ২০১০)। "The Medusa Nebula"। অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে। নাসা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।
- ↑ Lozinskaya, T. A. (জুন ১৯৭৩)। "Interferometry of the Medusa Nebula A21 (YM 29)": ৯৪৫।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- শার্পলেস ক্যাটালগ: শার্পলেস ২৭৪
- এপিওডি ছবি: মেডুসা নীহারিকা
- মহাবিশ্বের ছবি: মিথুন তারামণ্ডলে পিকে ২০৫ + ১৪.১ মেডুসা নীহারিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০২১ তারিখে