মেঘনা আলম
মেঘনা আলম | |
|---|---|
| পেশা | মডেল, পরিবেশ আন্দোলনকর্মী |
| কর্মজীবন | ২০২০–বর্তমান |
| উপাধি | মিস আর্থ বাংলাদেশ ২০২০ |
| সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
| প্রধান প্রতিযোগিতা | মিস আর্থ বাংলাদেশ ২০২০ (বিজয়ী) মিস আর্থ ২০২০ (অবস্থানহীন) মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ (শীর্ষ ১৮) মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ (শীর্ষ ২০) |
মেঘনা আলম একজন বাংলাদেশি মডেল, পরিবেশ আন্দোলনকর্মী ও সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী। তিনি মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।[১] তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করছেন।[২]
২০২৫ সালের এপ্রিল মাসে তাকে জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে আটক করা হয়।[৩] মানবাধিকার সংগঠনসমূহ ও গণমাধ্যম তার আটক নিয়ে প্রশ্ন তোলে এবং এটিকে বেআইনি বলে উল্লেখ করে।[৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]মেঘনা আলম একত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।[৬] তিনি নারী নেতৃত্ব প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।[৬]
তিনি ২০১৯ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন এবং শীর্ষ ১৮-এ অবস্থান করেন।[৭]
২০২০ সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।[৮]
বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আটক
[সম্পাদনা]২০২৫ সালের ১০ এপ্রিল ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় মেঘনা আলমকে আটক করা হয়।[৯] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে আইনটির ৩(১) ধারা অনুযায়ী ৩০ দিনের জন্য আটক রাখা হয়।[৯]
আটকের আগে ফেসবুকে লাইভ চলাকালীন তাকে গ্রেপ্তার করা হলে তা অপহরণের গুজব ছড়ায়।[৯][১০][১১]
কর্তৃপক্ষ জানায়, তিনি ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনীতির ক্ষতি করতে পারেন—এই অভিযোগে তাকে আটক করা হয়েছে।[৯] আদালতের মধ্যরাতের আদেশে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।[৯][১২][১৩]
একজন জ্যেষ্ঠ সৌদি কূটনীতিকের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।[১৪] ধারণা করা হয়, তিনি বাংলাদেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান-এর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।[১২][১৩]
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Model Meghna taken to DB custody for questioning"। New Age। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "Miss Bangladesh Beauty Pageant to crown 10 ambassadors to rebrand Bangladesh globally"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ সেপ্টেম্বর ২০২৪। ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "DMP: Meghna Alam in custody for national security threat"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- 1 2 "Amnesty expresses concern over Meghna Alam's detention"। দ্য ডেইলি স্টার।
- ↑ "Meghna Alam's detention: Same script, new cast?"। দ্য ডেইলি স্টার।
- 1 2 "Meghna becomes the first Miss Earth Bangladesh"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "Meghna doesn't want to work in any Drama right now."। Time Trend Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "Miss Earth Bangladesh Meghna Alam sent to jail for 30 days"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- 1 2 3 4 5 "Ex-Miss Earth Bangladesh Meghna Alam detained for 'posing threat to public safety, law and order'"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "Meghna Alam not abducted, kept in protective custody: police"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "লাইভের মাঝেই দরজা ভেঙে ঘরে পুলিশ, গ্রেপ্তার অভিনেত্রী মেঘনা..."। Zee24Ghanta.com। ১১ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- 1 2 Media Goppo (১০ এপ্রিল ২০২৫)। প্রভাবশালী সৌদি রাষ্ট্রদূতের ইশারায় মধ্যরাতে গ্রেপ্তার মডেল মেঘনা আলম। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫ – YouTube এর মাধ্যমে।
- 1 2 "Model Meghna Alam arrested, sent to jail -"। The Daily Observer। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ "DMP refutes claims of Meghna Alam's abduction, says she was taken into custody legally"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।