মেক্সিকোর রাষ্ট্রপতি
মার্কিন মেক্সিকান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি | |
|---|---|
| Presidente de los Estados Unidos Mexicanos | |
রাষ্ট্রপতির দপ্তরের লোগো | |
রাষ্ট্রপতির মানচিত্র | |
| মেক্সিকান সরকারের নির্বাহী শাখা | |
| সম্বোধনরীতি | ম্যাডাম প্রেসিডেন্ট (উপাধি) (অনানুষ্ঠানিক) মাননীয়া (আনুষ্ঠানিক) হিজ এক্সেলেন্সি (কূটনৈতিক) |
| ধরন | রাষ্ট্রপ্রধান সরকারপ্রধান সশস্ত্র বাহিনীর প্রধান |
| বাসভবন | ন্যাশনাল প্যালেস |
| আসন | মেক্সিকো সিটি |
| নিয়োগকর্তা | জনগণের ভোটে |
| মেয়াদকাল | ছয় বছর পুনর্নবায়নযোগ্য নয় |
| গঠনের দলিল | মেক্সিকোর সংবিধান (১৯১৭) |
| পূর্ববর্তী | মেক্সিকোর সম্রাট |
| গঠন | ১০ অক্টোবর ১৮২৪ |
| প্রথম | গুয়াদালুপ ভিক্টোরিয়া |
| পরবর্তী | উত্তরাধিকার ক্রম |
| ডেপুটি | স্বরাষ্ট্র সচিব[ক] |
| বেতন | মেক্সিকান পেসো$২০৮,৫৭০.৯২[১] (মাসিক) |
| ওয়েবসাইট | gob.mx/presidencia |
মেক্সিকোর রাষ্ট্রপতি (স্পেনীয়: Presidente de México) বা আনুষ্ঠানিকভাবে মেক্সিকান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি (স্পেনীয়: Presidente de los Estados Unidos Mexicanos[২] উত্তর আমেরিকার রাষ্ট্র মেক্সিকোর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। মেক্সিকোর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশটির কেন্দ্রীয় সরকারের নির্বাহী বিভাগের প্রধান এবং মেক্সিকান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। মেক্সিকোর রাষ্ট্রপতি পদটি মেক্সিকোর ১৮২৪ সালের সংবিধান দ্বারা সৃষ্টি করা হয়। বর্তমানে ক্লাউদিয়া শেইনবাউম মেক্সিকোর রাষ্ট্রপতি। তিনি ২০২৪ সালের ১লা অক্টোবর শপথ গ্রহণ করে পদাসীন হন।[৩] রাষ্ট্রপতি পদটিকে বিপ্লবী হিসেবে গণ্য করা হয়, কেননা এই পদের ক্ষমতাগুলি মেক্সিকান বিপ্লব পরবর্তী ১৯১৭ সালের সংবিধান দ্বারা নির্ধারিত হয়। মেক্সিকান বিপ্লবের আরেকটি উত্তরাধিকার হল পুনর্নির্বাচনের নিষেধাজ্ঞা। মেক্সিকান রাষ্ট্রপতিগণ মাত্র একটি ছয় বছরব্যাপী মেয়াদের জন্য নির্বাচিত হন, যাকে মেক্সিকোর স্পেনীয় ভাষায় সেক্সেনিও বলা হয়। কোনও রাষ্ট্রপতি, এমনকি তত্ত্বাবধায়ক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিও আর কখনও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। মেক্সিকোর সংবিধান ও রাষ্ট্রপতির কার্যালয় রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা অনুসরণ করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এক্সচেঞ্জ রেট ২০.৯৪ পেসো প্রতি ডলার অনুযায়ী, প্রায় $৯,৯৬০.৪০ মাসিক; কর পরবর্তী বেতন হলো পেসো$১৪২,২৫৬.৫৬ (মার্কিন $৬,৭৯৩.৫৩)।"Portal de Obligaciones de Transparencia"। ১৭ আগস্ট ২০১৭। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০।
- ↑ Article 80, Constitution of Mexico. "Constitución Política de los Estados Unidos Mexicanos" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। Cámara de Diputados। পৃ. ৫৫। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Por qué junio y octubre son las nuevas fechas clave para las elecciones 2024 de México" [Why June and October are the new key dates for Mexico's 2024 elections]। CNN en Español (স্পেনীয় ভাষায়)। ২০ জানুয়ারি ২০২৪। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪।
- ↑ ৬০ দিনের জন্য সাময়িকভাবে, এরপর কংগ্রেস একজন স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত করে। উপরাষ্ট্রপতির পদটি ১৯১৭ সালে বিলুপ্ত হয়।
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি