বিষয়বস্তুতে চলুন

মুহাম্মাদ ও তার উত্তরসূরিগণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মাদ ও তার উত্তরসূরিগণ
বইয়ের পিডিএফ
লেখকওয়াশিংটন আরভিং
মূল শিরোনামMahomet and His Successors (ইংরেজি ভাষা)
প্রকাশনার স্থানযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ভাষাইংরেজি
বিষয়মুহাম্মাদের জীবনী
ধরননন-ফিকশন
প্রকাশককাসাব্লাঙ্কার আল-সাংস্কৃতিক কেন্দ্র মরক্কো (আরবি ভাষা, ১৯৬০)
প্রকাশনার তারিখ
১৮৪৯
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা২৬৯

মুহাম্মাদ ও তার উত্তরসূরিগণ (ইংরেজি: Mahomet and His Successors) হলো মার্কিন লেখক ওয়াশিংটন আরভিং রচিত একটি গ্রন্থ। তিনি এটি স্পেনে রচনা করেন এবং এটি যুক্তরাষ্ট্রইংল্যান্ডে একযোগে ১৮৪৯ সালে প্রকাশিত হয়।[] বইটি—যেমন শিরোনাম থেকে বোঝা যায়—নবী মুহাম্মদের জীবন এবং তাঁর উত্তরসূরিদের ইতিহাস তুলে ধরে। বইটি ওয়াশিংটন আরভিং তাঁর জীবনের শেষ পর্যায়ে লিখেছিলেন।[] এটি মূলত দুটি ভাগে বিভক্ত করেছেন, প্রথম অংশে নবী মুহাম্মদের জীবন, তার ব্যক্তিত্ব, ইসলাম ধর্মের প্রাথমিক বিকাশ এবং মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্লেষণ করে। দ্বিতীয় অংশে চার খলিফা (আবু বকর, উমর, উসমান, আলী) এর শাসনামলের ঘটনাপ্রবাহ বর্ণনা করে, যেখানে ইসলামি সাম্রাজ্যের দ্রুত সম্প্রসারণ এবং রাজনৈতিক জটিলতার বিবরণ দিয়েছেন।[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

আরভিং তার ভূমিকায় বইটি লেখার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেন যে মাদ্রিদে অবস্থানকালে তিনি আরবদের স্পেনে শাসন নিয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন, এবং তিনি মনে করেছিলেন যে সেই গবেষণাগুলোর প্রারম্ভে ইসলামী বিশ্বাসের প্রতিষ্ঠাতা এবং আরব বিজয়ের প্রথম প্রেরণাদাতার জীবনী উপস্থাপন করা তাঁর কর্তব্য।[] বইটি মোট ৩৯টি অধ্যায়ে বিভক্ত, যেখানে প্রতিটি অধ্যায়ে কয়েকটি করে উপ-অধ্যায় রয়েছে। প্রতিটি উপ-অধ্যায়ে একটি ঘটনা বা একাধিক ঘটনার বিশদ বর্ণনা রয়েছে, যা অন্যান্য অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত বা স্বতন্ত্র হতে পারে।[]

আরবিতে অনুবাদ

[সম্পাদনা]

বইটি আরবিতে অনুবাদ করেছেন হানি ইয়াহিয়া নাসরি, যিনি মূল শিরোনাম রেখে এর নাম দিয়েছেন "মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার উত্তরসূরিগণ"। বইটি মরক্কোর শহর কাসাব্লাঙ্কার আল-সাংস্কৃতিক কেন্দ্র প্রকাশ করেন। এছাড়াও ড. আলি হুসাইন খারবুতলি কায়রো দার আল-মারিফ প্রকাশনা থেকে ১৯৬০ সালে গ্রন্থটি অনুবাদ ও টীকা করেছেন, তিনি বইটির নাম দিয়েছিলেন "মুহাম্মদের জীবন"।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 আব্দুল আজিজ শাকির হামদান আল-কুবাইসি: মার্কিন প্রাচ্যবিদ ওয়াশিংটন আরভিং ও তাঁর বই "মুহাম্মদের জীবন"-এ তাঁর পদ্ধতি। আল-উলুকাহ সাংস্কৃতিক নেটওয়ার্ক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে
  2. "Mahomet and his successors, by Washington Irving | The Online Books Page"onlinebooks.library.upenn.edu। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫
  3. "Mahomet and His Successors; V.1"blackwells.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]