মুহাম্মদ নজিব আর-রুবাই
মুহাম্মদ নজিব আর রুবাই | |
|---|---|
![]() | |
| ইরাকের প্রথম রাষ্ট্রপতি | |
| কাজের মেয়াদ ১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ | |
| প্রধানমন্ত্রী | আবদুল করিম কাসেম |
| পূর্বসূরী | দ্বিতীয় ফয়সাল (ইরাকের সর্বশেষ রাজা) |
| উত্তরসূরী | আবদুস সালাম আরিফ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯০৪ |
| মৃত্যু | ১৯৬৫ বাগদাদ, ইরাক |
| জাতীয়তা | ইরাকি |
| পেশা | ইরাকের রাষ্ট্রপতি (১৯৫৮-৬৩) |
| ধর্ম | ইসলাম |
মুহাম্মদ নজিব আর রুবাই (আরবি: محمد نجيب الربيعي) (also spelled Al-Rubai) (১৯০৪-১৯৬৫) ছিলেন ইরাকের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৫৮ সালের ১৪ জুলাই থেকে ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি দায়িত্বপালন করেন।[১]
১৯৫৮ সালে সংঘটিত অভ্যুত্থানে তিনি ও আবদুল করিম কাসেম অন্যতম নেতা ছিলেন।[২] এই বিদ্রোহে রাজা দ্বিতীয় ফয়সাল, ইরাক ক্ষমতাচ্যুত হন। ১৯৫৯ সালের ৭ অক্টোবর বিশ বছর বয়সী সাদ্দাম হোসেন তাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালান।
আবদুল করিম কাসেম প্রধানমন্ত্রী হওয়ার পর অধিকাংশ ক্ষমতা তার হাতে নেন। রুবাই রাষ্ট্রপ্রধান ও সার্বভৌমত্ব কাউন্সিলের চেয়ারম্যান হন। এই কাউন্সিলে প্রত্যেক সম্প্রদায় থেকে প্রতিনিধি ছিল। রুবাই সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
১৯৬৩ সালে আবদুস সালাম আরিফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে কাসেম ক্ষমতাচ্যুত হন। আর রুবাই রাজনীতি থেকে অবসর নেন। তিনি ১৯৬৫ সালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cahoon, Ben (২০০০)। "Iraq - Chronology" (web)। worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ "Iraq PROFILE"। U.S. Department of State। ১৬ মে ২০০৮ তারিখে মূল থেকে (web) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য)
| পূর্বসূরী দ্বিতীয় ফয়সাল (ইরাকের রাজা) |
ইরাকের রাষ্ট্রপতি ১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ |
উত্তরসূরী আবদুস সালাম আরিফ |
| একজন ইরাকি রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
