বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ আল আত্তাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ আল আত্তাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ ওমর আল আত্তাস
জন্ম (1997-08-05) ৫ আগস্ট ১৯৯৭ (বয়স ২৮)
জন্ম স্থান আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল জাজিরা
জার্সি নম্বর
যুব পর্যায়
আল জাজিরা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬– আল জাজিরা ৭৭ (১)
জাতীয় দল
২০১৯– সংযুক্ত আরব আমিরাত ১৫ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:১৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুহাম্মদ ওমর আল আত্তাস (আরবি: محمد العطاس‎, ইংরেজি: Mohammed Al-Attas; ৫ আগস্ট ১৯৯৭; মুহাম্মদ আল আত্তাস নামে সুপরিচিত) হলেন একজন আমিরাতি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আমিরাতি ক্লাব আল জাজিরা এবং সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আমিরাতি ফুটবল ক্লাব আল জাজিরার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আত্তাস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, আমিরাতি ক্লাব আল জাজিরার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।

আত্তাস ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সংযুক্ত আরব আমিরাতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মুহাম্মদ ওমর আল আত্তাস ১৯৯৭ সালের ৫ই আগস্ট তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৯ সালের ৩০শে আগস্ট তারিখে, ২২ বছর ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আত্তাস ডোমিনিকান প্রজাতন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচটি সংযুক্ত আরব আমিরাত ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] সংযুক্ত আরব আমিরাতের হয়ে অভিষেকের বছরে আত্তাস সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
সংযুক্ত আরব আমিরাত২০১৯
২০২০
২০২১
সর্বমোট১৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dom. Republic - UA Emirates 0:4 (Friendlies 2019, August)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১
  2. "Dominican Republic vs. UAE - 30 August 2019"Soccerway। ৩০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১
  3. Strack-Zimmermann, Benjamin (৩০ আগস্ট ২০১৯)। "Dominican Republic vs. United Arab Emirates (0:4)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]