মুহাম্মদ আল-মাক্কি
মুহাম্মদ বিন শুজাউদ্দিন محمد بن شجاع الدين (আরবি) | |
|---|---|
সৈয়দ মুহাম্মদ এর ঐতিহাসিক সমাধি। | |
| জন্ম | ১১৪৫ |
| মৃত্যু | ১২৪৬ (বয়স ১০১) |
| সমাধি | সিন্ধ, পাকিস্তান |
| উপাধি | সৈয়দ |
| সন্তান | সৈয়দ সদরউদ্দিন সৈয়দ বদরউদ্দিন সৈয়দ মা'আ সৈয়দ শামস |
| পিতা-মাতা | সৈয়দ মুহাম্মদ শুজা' আল-দীন |
| আত্মীয় | জালালউদ্দিন সূরখ-পোশ বুখারি শাহাবউদ্দিন আবু হাফস ওমর সুহরাওয়ার্দি |
সাইয়্যিদ মুহাম্মাদ ইবনে শুজা আল-দ্বীন আল-হুসাইনি আল-মাক্কি ( আরবি: السيد محمد الحسيني المكي ), উর্দু: سيد محمود مكي ) বুক্কুরি বা ভাকরি সাইয়িদদের(উর্দু: بهاكري سادات ) পূর্বপুরুষ ছিলেন। তিনি সিন্ধুতে বুকুর প্রতিষ্ঠা করেছিলেন। [১]

জন্ম এবং লালন-পালন
[সম্পাদনা]সাইয়্যেদের পিতার নাম আবু আহমেদ মুহাম্মদ সুজা। তিনি বাগদাদে আবু হাফস উমর আল-সোহরাওয়ার্দীর কন্যাকে বিয়ে করেছিলেন। সাইয়্যিদ মুহাম্মাদ ১১৪৫ সালে ( ইসলামী ৫৪০ হিজরী) এই দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। [২] তবে কিছু পণ্ডিত আল-সোহরাওয়ার্দীর কন্যার সাথে সাইয়্যিদ মুহাম্মদ সুজার এই বিবাহ সম্পর্কে মতভেদ প্রকাশ করেছেন। তারা বলে সাইয়্যিদ মুহাম্মদ আল-মাক্কি নিজেই আল-সোহরাওয়ার্দীর কন্যাকে বিয়ে করেছিলেন। [৩][৪][৫]
সাইয়্যিদ মুহাম্মাদ ইয়েমেন ছেড়ে সিন্ধু যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন যে তার পূর্বপুরুষ ইসলামী নবী মুহাম্মদকে স্বপ্নে দেখেছেন। তিনি সাইয়্যিদকে ভারতে যাওয়ার নির্দেশ দিচ্ছেন।[৬]
সিন্ধুতে
[সম্পাদনা]বহু সূত্রে বলা হয়, সাইয়েদ মুহাম্মদ ভোরবেলা বুক্কুরে পৌঁছান।
শান্ত পরিবেশ আর সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখে তিনি আনন্দে বলে ওঠেন, "আল্লাহ আমার সকাল এই পবিত্র জায়গায় দিয়েছেন!" (আরবি: جعل الله بكرتي في البقعة المباركة)। তিনি এই জায়গার নাম রাখেন 'বুক্কুর'। তার আগের এই জায়গার নাম ছিল 'ফারেশতা'। [৫] স্থানীয়রা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি এমন জায়গায় থাকতে চান যেখানে গরুর ঘণ্টার শব্দ শোনা যায় এবং সূর্যোদয় দেখা যায়। তাকে রোহরিতে জমি দেওয়া হয়। সামরিক দায়িত্বের বদলে তিনি জমি চাষ করবেন এ শর্ত দেওয়া হয়। [৭] তার গোত্রের যুদ্ধপ্রিয় স্বভাবের কারণে তাদের ডাকাত ও লুটেরাদের থামানোর দায়িত্ব দেওয়া হয়। [৮] তিনি একজন বিখ্যাত সাধু হয়ে ওঠেন এবং তার প্রচারে অনেকে ইসলাম গ্রহণ করেন। সিন্ধুতে তিনি একটি আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং ১৩শ শতকের শুরু পর্যন্ত সিন্ধুর প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]মুহাম্মদ আল-মাক্কি ১২৪৬ খ্রিস্টাব্দ এবং ৬৪৪ হিজরিতে ১০১ বছর বয়সে মারা যান। তাকে সুক্কুর এবং বুক্কুরের মাঝে আরাক দুর্গে সমাহিত করা হয়েছিল[৯] তার মাজার জেলা প্রশাসক অফিস সুক্কুরের কাছে অবস্থিত। সুক্কুরে মুহাম্মদ আল মক্কীর মাজারের অবস্থান
বংশধর
[সম্পাদনা]মখদুম মুহাম্মদ বদরুদ্দিন ভাকরী
[সম্পাদনা]তাঁর বংশধরদের মধ্যে রয়েছে সৈয়দ মুহাম্মদ মাহদী। তিনি আলাউদ্দিন খলজির কন্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।[১০] সৈয়দ সা'দুল্লাহ [১০] এবং বিখ্যাত প্রেমের গল্প " হীর রাঞ্জা" -এর লেখক ওয়ারিস শাহও তার বংশধর। [১১][১২][১৩][১৪][১৫]
সাইয়্যেদ সদরুদ্দিন আল-খতিব
[সম্পাদনা]সৈয়দ মুহাম্মদ শাহ আল-মাক্কির পুত্র সাধক সৈয়দ সদরুদ্দিন ১২০৪ সালে বুক্কুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন আধ্যাত্মিক নেতা ছিলেন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তার প্রভাব ছড়িয়ে পড়ে। তিনি জীবনের বেশিরভাগ সময় ভ্রমণ ও জ্ঞানার্জনে কাটান। ১২৭০ সালে তিনি মারা যান এবং বুক্কুর দ্বীপে তাকে দাফন করা হয়।[১৬]
সদরুদ্দিনের ছেলে আলি বদরুদ্দিনের অনেক ছেলে ছিল। এর মধ্যে সাইয়্যিদ মুরতাদার[১৭] বংশধরদের বেশিরভাগই ভারতের এলাহাবাদে বাস করে। আলি বদরুদ্দিনের বংশ থেকে এসেছেন 'মানবা আল-আনসাব' গ্রন্থের লেখক সাইয়েদ মুঈন আল-হক এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তি। সাইয়্যেদ আলী বদরুদ্দীনের অন্য ছেলেরা হলেন সাইয়্যেদ দৌলত আহমদ, সাইয়্যেদ নাজামুদ্দিন, সাইয়্যেদ রুকনুদ্দীন এবং সাইয়্যেদ মুহিউদ্দীন। [১৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mawsū'at Al-Hussainiyah। Dār al-Arabiyah Lil Mawsū'aat। ২০০৯। পৃ. ৭০৬।
- ↑ Tuhfatul Kirām। Sindhi Adabi Board। ২০০৬। পৃ. ৩৮৬।
- ↑ Manba Al-Ansab Urdu Translation। Madrassa Faydan Mustafa। ২০১০। পৃ. ৩১৮।
- ↑ Zulfiqar Ali K. "The Rizvi Saints of Sindh - Part. I ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৪-০২ তারিখে
- 1 2 Nuzhat Al-Khawātir। Dār Ibn Hazm। ১৯৯৯। পৃ. ১৬৬।
- ↑ Manba Al-Ansab Urdu Translation। Madrassa Faydan Mustafa। ২০১০। পৃ. ৩১৬।
- ↑ Ross, David (১৮৮৩)। The Land of Five Rivers and Sindh। Chapman and Hall। পৃ. ৬৯।
- ↑ Balfour, Edward Green (১৮৮৫)। The Cyclopaedia of India and of Eastern and Southern Asia। Lawrence & Adelphi Presses। পৃ. ৪৩৪।
- ↑ Persian Literature: A Bio-Bibliographical Survey। Psychology Press। ২০০২। পৃ. ৯৪৯। আইএসবিএন ৯৭৮০৯৪৭৫৯৩৩৮৪।
- 1 2 Shajrat Al-Hussainiyah। Jami' Al-Ameeniyah Al-Ridhawiyyah। পৃ. ১৩০।
- ↑ Riaz Al-Ansab। Izhar Sons Printer। ১৯৯১। পৃ. ৬৮৪।
- ↑ Kitab Mudrik At-Talib। Idara Niqabat Sadat Al-Ashraf Pakistan। ২০১৬। পৃ. ৪৩৬। আইএসবিএন ৯৭৮৯৬৯৯৮৩৬০২২।
- ↑ Al-Mu'aqqabūn। Mu'asassah Āshūra। ২০০৬। পৃ. ৩৫। আইএসবিএন ৯৭৮৯৬৪৭২৬৩৫৮০।
- ↑ Manāhil Al-Darab Fī Ansāb Al-Arab। Al-A'raji। ১৯৯৮। পৃ. ৪২০। আইএসবিএন ৯৭৮৯৬৪৬১২১২৩২।
- ↑ Mashjar Al-Wāfi। Dār Muhajjat Al Baydā'। ২০০৪। পৃ. ১২২।
- ↑ Nuzhat Al-Khawātir। Dār Ibn Hazm। ১৯৯৯। পৃ. ১৭৩।
- ↑ Nuzhat Al-Khawātir। Dār Ibn Hazm। ১৯৯৯। পৃ. ১৮০।
- ↑ Manba Al-Ansab Urdu Translation। Madrassa Faydan Mustafa। ২০১০। পৃ. ৩১৭।