মুহাম্মদুল্লাহ (মুফতি)
অবয়ব
মুফতি মুহাম্মদুল্লাহ একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতি
[সম্পাদনা]তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তিনি ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পান ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ২৭ হাজার ২২১। ফুলপুর উপজেলায় তিনি ৮০ হাজার ৭৩১ ভোট এবং তারাকান্দা উপজেলায় ৬৩ হাজার ৮৩৪ ভোট পান।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ময়মনসিংহ-২ এ রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ বিজয়ী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।