মুহাজিরাতুস সীরাহ
মুহাজিরাতুস সীরাহ (উর্দু: محاضرات سیرت, আক্ষ. 'সীরাত-বিষয়ক বক্তৃতাসমূহ') প্রখ্যাত চিন্তাবিদ ড. মাহমুদ আহমদ গাজী কর্তৃক উর্দু ভাষায় লিখিত বর্তমান যুগের সীরাত বিষয়ক সাহিত্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন। লেখক তার খুতবা বা বক্তৃতাসমূহে এক বিশাল সমুদ্রকে এক পাত্রে বন্দি করার বাস্তব উদাহরণ তৈরি করেছেন।[১] এটি সরাসরি সীরাত নয় বরং সীরাত-শাস্ত্র নিয়ে আলোচনা করে এমন গ্রন্থ। এটি বারোটি বক্তৃতার সংকলন, যার অর্ধেক সীরাতের ইতিহাস ও তার রচনার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। ড. গাজী এই বক্তৃতাগুলিতে পাশ্চাত্যের প্রাচ্যবিদ ও তাদের অনুসারীদের তৈরি করা বিভ্রান্তি, সূক্ষ্ম যুক্তিজাল এবং জটিলতাগুলো দূর করার সুপরিকল্পিত চেষ্টা করেছেন। এই গ্রন্থ পাঠকের সামনে সীরাতের বহু নতুন দিক উন্মোচন করে।[২][৩]
বিষয়বস্তু
[সম্পাদনা]বইটি ২০০৭ সালে উর্দু ভাষায় লাহোরের আল ফয়সাল প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং ২০১৫ সালে ই-ভার্সনে প্রকাশিত হয়। বইটিতে প্রায় ৬৮টি সিরিজে কুরআন, হাদিস, ফিকহ, শারিয়াত, সীরাতসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। বইটির লেখক পাকিস্তানের ফেডারেল শরিয়ত কোর্টের বিচারক ও ধর্ম বিষয়ক ফেডারেল মন্ত্রী ছিলেন, ফলে তিনি বইটিতে নিখুতভাবে ইসলামি আইন ও অনুশাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বিশাল আকারের এই বইটিতে মোট ৭৬৮ পৃষ্ঠা রয়েছে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Qadri, Abbas (১৬ মার্চ ২০২৪)। "Muhazirat e Seerat By Mehmood Ahmad Ghazi"। The Library Pk (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৫।
- ↑ "محاضرات سیرت | Muhaziraat-e-Seerat"। kitabosunnat.comkutub-library (উর্দু ভাষায়)। ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
- ↑ Admin (১২ সেপ্টেম্বর ২০১৩)। "Muhazaraat e Seerat By Dr. Mahmood Ahmad Ghazi محاضرات سیرت"। Best Urdu Books (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আর্কাইভ.কম ওয়েবসাইটে মুহাজিরাতুস সীরাহ
- মুহাম্মাদিয়া.নেট ওয়েবসাইটে মুহাজিরাতুস সীরাহ
