মুসলিম কায়স্থ
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
|---|---|
| ভারত • পাকিস্তান | |
| ভাষা | |
| উর্দু • হিন্দি • বিভিন্ন ইন্দো-আর্য ভাষা | |
| ধর্ম | |
| সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
| কায়স্থ • উত্তরপ্রদেশের শেখ |
মুসলিম কায়স্থ (উর্দু: مسلمان کائستھ), যারা সিদ্দিকী নামেও পরিচিত,[১] হলো উত্তর ভারতের (প্রধানত বর্তমান উত্তরপ্রদেশ) কায়স্থ সম্প্রদায়ের বংশধর, যারা মধ্যযুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তারা বর্তমানে বেশিরভাগই পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ এবং উত্তর ভারতে বসবাস করেন।[২]
ইতিহাস ও উৎস
[সম্পাদনা]উৎস
[সম্পাদনা]মুসলিম কায়স্থরা নিজেদের শেখ সম্প্রদায়ের অংশ বলে মনে করেন এবং দাবি করেন যে তারা প্রথম খুলাফায়ে রাশেদীন খলিফা ও মুহাম্মাদের ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর সিদ্দিকীর বংশধর।[৩][৪]
ইতিহাস
[সম্পাদনা]ঐতিহাসিকভাবে কায়স্থরা প্রশাসনে, বিশেষ করে ভূমি রেকর্ড সংরক্ষণ, কর আদায় এবং শাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কায়স্থরা ব্রাহ্মণদের থেকে আলাদা ছিল কারণ তারা ধর্মীয় শাস্ত্রের পরিবর্তে প্রশাসনিক বা ধর্মনিরপেক্ষ জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দিত। তাদের অভিযোজন ক্ষমতার কারণে তারা পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম ছিল। সময়ের সাথে সাথে, বিশেষ করে দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্যের সময় কিছু কায়স্থ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে তারা তাদের প্রশাসনিক ও আমলাতান্ত্রিক পেশা অব্যাহত রাখেন।[১] বর্তমানে মুসলিম কায়স্থরা মূলত হিন্দুস্তানি ভাষায় (ভারতে হিন্দি এবং পাকিস্তানে উর্দু) কথা বলেন। ইসলামি শাসনের সময় তারা লেখক, কর্মকর্তা এবং প্রশাসক হিসেবে কাজ করতেন এবং দ্রুত শাসনের ভাষা হিসেবে ফার্সি, আরবি ভাষা এবং তুর্কি রপ্ত করে নেন। অর্থনীতি, কর ব্যবস্থা এবং প্রশাসনে তাদের দক্ষতার কারণে তারা অত্যন্ত মূল্যবান ছিলেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Jahanara (১ জানুয়ারি ২০০৩)। "The Muslim Kayasthas of India"। The Oriental Anthropologist (ইংরেজি ভাষায়)। ৩ (1): ৪৮–৫১। ডিওআই:10.1177/0976343020030106। আইএসএসএন 0972-558X। এস২সিআইডি 220082119।
- ↑ Khanam, Azra (৩০ আগস্ট ২০১৩)। Muslim Backward Classes: A Sociological Perspective। SAGE Publications India। আইএসবিএন ৯৭৮৮১৩২১১৬৫০৯। ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Sharma, Satish Kumar (১৯৮৭)। Reform, Protest, and Social Transformation (ইংরেজি ভাষায়)। Ashish Publishing House। পৃ. ২২৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭০২৪-০৯৮-৩।
They are converts from Kayastha caste among the Hindus but today they claim to be the descendants of Abu Bakr Siddiqui.
- ↑ Gupta, Dipankar (১৯৯২)। Social Stratification (ইংরেজি ভাষায়)। OUP India। পৃ. ২২৩। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৬৩০৮৮-৬।
টীকা
[সম্পাদনা]- জাহানারা (২০০৩-০১-০১) ভারতের মুসলিম কায়স্থ জার্নাল। দ্য ওরিয়েন্টাল অ্যানথ্রোপোলজিস্ট। পৃষ্ঠা ৪৮ ভলিউম_৩ (ইস্যু ১)