মুলু পর্বত
| মুলু পর্বত | |
|---|---|
সন্ধ্যাবেলায় মুলু পর্বতের চূড়া | |
| সর্বোচ্চ বিন্দু | |
| উচ্চতা | ২,৩৭৬ মিটার (৭,৭৯৫ ফুট) |
| সুপ্রত্যক্ষতা | ২,০২৫ মিটার (৬,৬৪৪ ফুট) |
| তালিকাভুক্তি | আল্ট্রা রিবু |
| স্থানাঙ্ক | ৪°০৩′০০″ উত্তর ১১৪°৫৫′৫৯″ পূর্ব / ৪.০৫° উত্তর ১১৪.৯৩৩° পূর্ব |
| নামকরণ | |
| স্থানীয় নাম | Gunung Mulu (মালয়) |
| ভূগোল | |
| অবস্থান | মিরি বিভাগ, সারাওয়াক, মালয়েশিয়া |
মুলু পর্বত (মালয়: গুনুং মুলু) একটি বালি-পাথর ও শেল (shale) গঠিত পর্বত। এর উচ্চতা ২,৩৭৬ মিটার, যা সারাওয়াক রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। মাউন্ট মুরুড হল এই রাজ্যের সর্বোচ্চ পর্বত। মুলু পর্বত অবস্থিত গুনুং মুলু জাতীয় উদ্যান-এর সীমানার মধ্যে, এবং এই উদ্যানটির নামকরণও হয়েছে এই পর্বতের নাম অনুসারে।
ইতিহাস
[সম্পাদনা]১৯শ শতকে স্পেনসার সেন্ট জন এবং চার্লস হোজ মুলু পর্বত জয় করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেই চেষ্টাগুলি ব্যর্থ হয়। পরবর্তীতে ১৯২০-এর দশকে এক বেরাওয়ান গণ্ডার শিকারি, নাম ছিল তামা নিলং, পর্বতের দক্ষিণ-পশ্চিম দিকের রিজ আবিষ্কার করেন, যা চূড়ায় পৌঁছানোর পথ দেখায়। ১৯৩২ সালে, তামা নিলং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অভিযান দলকে এবং লর্ড শ্যাকলটনকে ওই রিজ ধরে মুলু পর্বতের চূড়ায় নিয়ে যান।[১]
অভিযান পথ
[সম্পাদনা]মুলু পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য একটি মাত্র ট্রেকিং পথ রয়েছে।[১] এই চূড়াটি জাতীয় উদ্যান সদর দফতর থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। পথটি শুরু হয় জাতীয় উদ্যান সদর দফতর থেকে এবং ক্যাম্প ৩ পর্যন্ত পৌঁছায়। এটি ১২ কিলোমিটার দীর্ঘ এবং প্রাথমিক অরণ্যের মধ্য দিয়ে ১,২০০ মিটার উচ্চতায় উঠতে হয়। ক্যাম্প ৩ থেকে শুরু হয় কুয়াশাভেজা অরণ্য। সেখান থেকে কয়েক ঘণ্টা হাঁটলেই পৌঁছানো যায় ক্যাম্প ৪-এ। ক্যাম্প ৪-এর পর কয়েকটি খাড়া অংশ আছে, যেখানে গিঁট দেওয়া দড়ি ব্যবহার করে উঠতে হয় এবং শেষে চূড়ায় পৌঁছানো যায়। চূড়া থেকে নামার পথে ক্যাম্প ১ অবস্থিত। ক্যাম্প ১ থেকে জাতীয় উদ্যান সদর দফতর পর্যন্ত পৌঁছাতে আরও তিন ঘণ্টার হাঁটা লাগে।[২]
জৈববৈচিত্র্য
[সম্পাদনা]মুলুর চুনাপাথরের কার্স্ট গঠন ও বিচ্ছিন্ন পর্বতচূড়াগুলি বহু বিরল ও বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। এখানে জীববৈচিত্র্যের পরিসর নিম্নভূমির ডিপটেরোকার্প অরণ্য থেকে শুরু করে পর্বতভিত্তিক উদ্ভিদ পর্যন্ত বিস্তৃত। এই পর্বত বিশেষ করে এর পিচার উদ্ভিদের বৈচিত্র্যের জন্য পরিচিত। মুলু পর্বতে পাঁচটি প্রজাতির পিচার গাছ পাওয়া গেছে: Nepenthes hurrelliana, Nepenthes lowii, Nepenthes muluensis, Nepenthes tentaculata এবং Nepenthes vogelii।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Treks and Trails in Mulu"। Gunung Mulu National Park। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ Lee, Yu Kit। "Stepping into another world"। The Star (Malaysia)। ২৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ Bourke, G. 2011. The Nepenthes of Mulu National Park. Carniflora Australis 8(1): 20–31.