মুন নাইট (টিভি ধারাবাহিক)
| মুন নাইট | |
|---|---|
| ধরন |
|
| নির্মাতা | জেরেমি স্লেটার |
| উৎস | মার্ভেল কমিক্স কর্তৃক প্রকাশিত চরিত্র |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | হেশাম নাজিহ |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| মূল ভাষা | ইংরেজি |
| মৌসুমের সংখ্যা | ১ |
| পর্বের সংখ্যা | ৬ (পর্বের তালিকা) |
| নির্মাণ | |
| নির্বাহী প্রযোজক |
|
| প্রযোজক | পিটার ক্যামেরন |
| নির্মাণ স্থান | |
| চিত্রগ্রাহক |
|
| সম্পাদক |
|
| স্থিতিকাল | ৪৪–৫৩ মিনিট |
| নির্মাণ প্রতিষ্ঠান | মার্ভেল স্টুডিওজ |
| পরিবেশক | ডিজনি প্ল্যাটফর্ম পরিবেশনা |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | ডিজনি+ |
| মুক্তি | ৩০ মার্চ ২০২২ – ৪ মে ২০২২ |
| সম্পর্কিত অনুষ্ঠান | |
| মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টেলিভিশন ধারাবাহিক | |
মুন নাইট হলো একটি মার্কিন ক্ষুদ্র টেলিভিশন ধারাবাহিক, যা জেরেমি স্লেটার একই নামের মার্ভেল কমিকসের চরিত্রের উপর ভিত্তি করে স্ট্রিমিং সেবা ডিজনি+ এর জন্য নির্মাণ করেন। ধারাবাহিকটি মার্ভেল স্টুডিওজ কর্তৃক প্রযোজিত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) এর ষষ্ঠ টেলিভিশন ধারাবাহিক। মোহামেদ দিয়াব এটি পরিচালনা করেন এবং জেরেমি স্লেটার মুখ্য লেখকের ভূমিকা পালন করেন।
অস্কার আইজ্যাক ধারাবাহিকটিতে মার্ক স্পেক্টর/ মুন নাইট এবং স্টিভেন গ্রান্ট/ মিস্টার নাইটের ভূমিকায় অভিনয় করেন, যারা বিচ্ছিন্নকারক পরিচয় রোগে আক্রান্ত একই ব্যক্তির দুটি আলাদা স্বত্বা। এর পাশাপাশি বিভিন্ন চরিত্রে রয়েছেন মে ক্যালামাউই, করিম আল হাকিম, এফ. মারেই আব্রাহাম, ইথান হক, আন আকিনজিরিন,খালিদ আবদাল্লা, গাসপার্ড উলিয়েল, আন্তোনিয়া সালিব, ফারনান্দা আন্দ্রাদে, রে লুকাস, সোফিয়া দানু এবং সাবা মুবারাক। ২০১৯ সালের আগস্টে ধারাবাহিকটি ঘোষণা করা হয় এবং নভেম্বরে জেরেমি স্লেটারকে নিয়োগ করা হয়। ২০২০-এর অক্টোবরে ধারাবাহিকটির চারটি পর্বের পরিচালনার জন্য আহমেদ দিয়াবকে নিযুক্ত করা হয়। ২০২১-এর জানুয়ারিতে জাস্টিন বেনসন ও অ্যারন মুনহেড বাকি দুটি পর্ব পরিচালনার জন্য যুক্ত হন এবং একই সময়ে অস্কার আইজ্যাকের অভিনয়ের খবর নিশ্চিত করা হয়। ২০২১-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বুদাপেস্ট, জর্ডান জর্জিয়ার আটলান্টা এবং স্লোভেনিয়ায় চিত্রগ্রহণ চলে।
মুন নাইট ধারাবাহিকটি ২০২২ সালের ৩০ মার্চ থেকে শুরু হয়ে ছয় পর্ব ধরে চলে এবং ৪ মে সমাপ্ত হয়। এটি এমসিইউর চতুর্থ পর্যায়ের অংশ। ধারাবাহিকটি কলাকুশলীদের অভিনয় (বিশেষত অস্কার আইজাক, ইথান হক ও মে কালামাউইর অভিনয়প্রতিভার কারণে), এমসিউর অন্যান্য ধারাবাহিকের তুলনায় গাঢ় প্রেক্ষাপট ও বিচ্ছিন্নকারক পরিচয় রোগের চিত্রায়নের কারণে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করে।
প্রেক্ষাপট
[সম্পাদনা]বিচ্ছিন্নকারক পরিচয় রোগে আক্রান্ত মার্ক স্পেকটর, একজন ভাড়াটে হত্যাকারী তার দ্বিতীয় স্বত্বা স্টিভেন গ্রান্টকে নিয়ে মিশরীয় দেবতাদের এক মারাত্মক রহস্যে যুক্ত হয়ে পড়ে।[১]
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- মার্ক স্পেকটর / মুন নাইট,[২] স্টিভেন গ্রান্ট / মিস্টার নাইট,[৩] জেক লকলি[৪] চরিত্রে অস্কার আইজ্যাক
- লায়লা আল-ফাউলি / স্কারলেট স্ক্যারাব চরিত্রে মে ক্যালামাউই[৫]
- খোংশু চরিত্রে করিম আল হাকিম[৩] (অন-সেট চরিত্রায়ন) এবং এফ. মারেই আব্রাহাম[৬] (কণ্ঠস্বর সরবরাহ)
- আর্থার হ্যারো চরিত্রে ইথান হক[৭]
- ববি কেনেডি চরিত্রে আন আকিনজিরিন[৮]
- বিলি ফিৎজেরাল্ড চরিত্রে ডেভিড গানলি[৮]
- সেলিম চরিত্রে খালিদ আবদাল্লা[৯]
- অ্যান্টন মোগার্ট চরিত্রে গাসপার্ড উলিয়েল[১০]
- তাওয়েরেত চরিত্রে আন্তোনিয়া সালিব[১১]
- ওয়েন্ডি স্পেকটর চরিত্রে ফারনান্দা আন্দ্রাদে[১২]
- ইলিয়াস স্পেকটর চরিত্রে রে লুকাস[১৩]
- অমিট চরিত্রে সোফিয়া দানু (অন-সেট চরিত্রায়ন) এবং সাবা মুবারাক (কণ্ঠস্বর সরবরাহ)[১৪][১৫]
পর্বসমূহ
[সম্পাদনা]| নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
|---|---|---|---|---|
| ১ | "দ্য গোল্ডফিশ প্রোবলেম" | মোহামেদ দিয়াব | জেরেমি স্লেটার | ৩০ মার্চ ২০২২ |
| ২ | "সামন দ্য স্যুট" | আরন মুরহেড এবং জাস্টিন বেনসন | মাইকেল কাস্টেলেইন | ৬ এপ্রিল ২০২২ |
| ৩ | "দ্য ফ্রেন্ডলি টাইপ" | মোহামেদ দিয়াব | ব ডি'মায়ো এবং পিটার ক্যামেরন ও সাবির পিরজাদা | ১৩ এপ্রিল ২০২২ |
| ৪ | "দ্য টুম্ব" | জাস্টিন বেনসন এবং আরন মুরহেড | অ্যালেক্স মিনেহান এবং পিটার ক্যামেরন ও সাবির পিরজাদা | ২০ এপ্রিল ২০২২ |
| ৫ | "অ্যাসাইলাম" | মোহামেদ দিয়াব | রেবেকা কিরশ এবং ম্যাথিউ ওরটন | ২৭ এপ্রিল ২০২২ |
| ৬ | "গডস অ্যান্ড মনস্টারস" | মোহামেদ দিয়াব | গল্প: ডেনিয়েল ইমান ও জেরেমি স্লেটার চিত্রনাট্য: জেরেমি স্লেটার এবং পিটার ক্যামেরন ও সাবির পিরজাদা | ৪ মে ২০২২ |
মুক্তি
[সম্পাদনা]মুন নাইট ধারাবাহিকটির প্রথম পর্ব ২০২২ সালের ৩০ মার্চ তারিখে ডিজনি+ এ মুক্তি পায়।[১৬] মোট ছয় পর্ব নিয়ে গঠিত[১৭] এ ধারাবাহিকটি ৪ মে তারিখে শেষ হয়।[১৮] এটি এমসিইউ এর চতুর্থ পর্যায়ের অংশ।[১৯]
ভবিষ্যৎ
[সম্পাদনা]২০১৯ সালের নভেম্বরে কেভিন ফাইগি উলেখ করেন যে ধারাবাহিকটিতে মুন নাইটের পরিচয়ের পর চরিত্রটি এমসিইউর অন্যান্য চলচ্চিত্রের সাথে ক্রস-ওভার করবে।[২০]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Moon Knight' Trailer Released By Marvel Reveals Series Debut Date – Deadline"। web.archive.org। ১৮ জানুয়ারি ২০২২। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "'Moon Knight': Oscar Isaac's Marvel hero wrestles with mental illness"। web.archive.org। ১০ মার্চ ২০২২। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "Wayback Machine" (পিডিএফ)। web.archive.org। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "'Moon Knight' Finale: Director Talks Jake Lockley, Scarlet Scarab - Variety"। web.archive.org। ৬ মে ২০২২। ৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Meet the Chaotic Cast of Characters in Marvel Studios' Moon Knight - D23"। web.archive.org। ২৪ মার্চ ২০২২। ২৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Moon Knight Adds F. Murray Abraham as Khonshu - IGN"। web.archive.org। ১৫ ফেব্রুয়ারি ২০২২। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Ethan Hawke on His 'Moon Knight' Introduction and Arthur's Cane - Variety"। web.archive.org। ২ এপ্রিল ২০২২। ২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "'Moon Knight' Episode 2 "Summon the Suit" Easter Eggs and Marvel References"। web.archive.org। ৬ এপ্রিল ২০২২। ৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "A Guide To The Council Of Gods On Moon Knight: Who's Who?"। web.archive.org। ১৩ এপ্রিল ২০২২। ১৩ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "How Moon Knight paid tribute to the late actor Gaspard Ulliel | EW.com"। web.archive.org। ১৪ এপ্রিল ২০২২। ১৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "'Moon Knight': Antonia Salib on Bringing Taweret to Life | Marvel"। web.archive.org। ৬ মে ২০২২। ৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "The Moon and Stars Align at Moon Knight's Launch Event - D23"। web.archive.org। ২৪ মার্চ ২০২২। ২৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Moon Knight star promises major changes from other MCU projects"। web.archive.org। ২৪ মার্চ ২০২২। ২৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Moon Knight Grand Storytelling Required More Than Six Disney+ Episodes – The Hollywood Reporter"। web.archive.org। ৫ মে ২০২২। ৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Who Voices Ammit In Moon Knight's Final Episode? | Screen Rant"। web.archive.org। ৪ মে ২০২২। ৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "'Moon Knight' Trailer: Oscar Isaac as Marvel's Newest Superhero - Variety"। web.archive.org। ১৮ জানুয়ারি ২০২২। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "How Long Are Marvel's Disney Plus Shows? Kevin Feige Explains"। web.archive.org। ১১ জানুয়ারি ২০২১। ১১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Moon Knight Finale Trailer Promises Return of Khonshu & An Epic Showdown"। web.archive.org। ৪ মে ২০২২। ৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Move over, Spider-Man. 'Ms. Marvel,' 'Moon Knight' joining MCU - Los Angeles Times"। web.archive.org। ২৪ আগস্ট ২০১৯। ২৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Marvel's Kevin Feige Breaks Silence on Martin Scorsese Attack (Exclusive) | Hollywood Reporter"। web.archive.org। ১১ নভেম্বর ২০১৯। ১১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মার্ভেল.কম এ দাপ্তরিক ওয়েবসাইট

- ইন্টারনেট মুভি ডেটাবেজে মুন নাইট (ইংরেজি)
- মার্ভেল স্টুডিওর টেলিভিশন ধারাবাহিক
- মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স
- মার্ভেল টেলিভিশন
- মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টেলিভিশন ধারাবাহিক
- ২০২০-এর দশকের মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের মার্কিন নাট্য টেলিভিশন ধারাবাহিক
- মার্কিন অ্যাকশন টেলিভিশন ধারাবাহিক
- মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- মার্ভেল কমিক অবলম্বনে টেলিভিশন অনুষ্ঠান
- ইংরেজি ভাষার টেলিভিশন অনুষ্ঠান
- ২০২২-এ অভিষিক্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- বিজ্ঞান অলীক কল্পকাহিনী টেলিভিশন ধারাবাহিক
- আটলান্টায় ধারনকৃত টেলিভিশন অনুষ্ঠান
- হাঙ্গেরীতে ধারনকৃত টেলিভিশন অনুষ্ঠান
- জর্ডানে ধারণকৃত টেলিভিশন অনুষ্ঠান
- শ্লোভেনিয়াতে ধারনকৃত টেলিভিশন অনুষ্ঠান
- মিশরে ধারনকৃত টেলিভিশন অনুষ্ঠান
- লন্ডনে ধারণকৃত টেলিভিশন অনুষ্ঠান
- কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত হয়েছিল যে টেলিভিশন প্রযোজনা
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী টেলিভিশন ধারাবাহিক
- ডিজনি+ এর মৌলিক অনুষ্ঠান
- ২০২৫-এর পটভূমিতে টেলিভিশন ধারাবাহিক