বিষয়বস্তুতে চলুন

মুনিরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুনীরা মধুল বলকিয়াহ
منيرة مدح البلقيه
২০২৪ সালে মুনীরা বলকিয়াহ
জন্ম (2011-01-02) ২ জানুয়ারি ২০১১ (বয়স ১৫)
ইসতানা নুরুল ইমান, বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনেই
পূর্ণ নাম
মুনিরা মধুল বলকিয়াহ বিনতে আল-মুহতাদি বিল্লাহ
রাজ্যের নাম
পেংগিরান আনাক মুনিরাহ মাধুল বলকিয়াহ বিনতি দুলি ইয়াং তেরামাত মুলিয়া পদুকা সেরি পেংগিরান মুদা মহকোতা পেংগিরান মুদা হাজি আল-মুহতাদি বিল্লাহ
প্রাসাদবলকিয়াহ
পিতাআল-মুহতাদি বিল্লাহ
মাতারাজকুমারী সারাহ
ধর্মসুন্নি ইসলাম
পেশাছাত্র

মুনীরা মধুল বলকিয়াহ ( জাউই: مونيايراه مدهول بولكيه; জন্ম: ২ জানুয়ারী, ২০১১ খ্রি.) হলেন ব্রুনাইয়ের সুলতানের উত্তরাধিকারী আল-মুহতাদি বিল্লাহ ও তার স্ত্রী রাজকুমারী সারাহের দ্বিতীয় সন্তান ও বড় মেয়ে। []

জীবনী

[সম্পাদনা]

রাজকুমারী মুনিরা ২০১১ সালের ২ জানুয়ারি[] ব্রুনাইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানে অবস্থিত রাজপ্রসাদ ইস্তানা নুরুল ইমানে জন্ম গ্রহণ করেন। তার জন্মের খুশিতে ব্রুনাই সুলতানের রাজকীয় বাসভবন ইস্তানা নুরুল ইমানের প্রাঙ্গণ থেকে ১৯টি বন্দুকের গুলি ছোড়া হয়।[] বর্তমানে তিনি ব্রুনাই আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন।[][]

ব্যক্তিগত আগ্রহ

[সম্পাদনা]

মুনীরা ২০১৮ সালের ২ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ব্রুনাই ওপেন অ্যান্ড মাস্টার্স (শর্টকোর্স) সাঁতার প্রতিযোগিতায় ৭ বছর বয়সী শিশুদের ১০০ মিটার "মুক্ত সাঁতার প্রতিযোগিতায়" (ফ্রিস্টাইল ইভেন্টে) নতুন রেকর্ড স্থাপন করেন। রেকর্ডটি তিনি ১ মিনিট ১০ সেকেন্ড সময়ে পূর্ণ করেন।[][] ২০১৯ সালের ২০ এপ্রিল অনুষ্ঠিত ২৭তম ব্রুনাই বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় তিনি হ্যামারহেডস সাঁতার ক্লাবের অধীনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং মেয়েদের আট বছর বয়সী শ্রেণির ৫০ মিটার লং কোর্স ব্যাকস্ট্রোকে (লম্বা পুলে পিঠে সাঁতার) ৫৪.০৬ সেকেন্ড সময়ে স্বর্ণপদক জেতেন।[]

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মুনীরা তার বিদ্যালয়ের দলের সদস্য হিসেবে প্যানাগা ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত প্যানাগা স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।[] ২০২৩ সালের ৮ জুন মুনিরা "ইউএস স্পোর্টস এমভয় প্রোগ্রাম" কর্মশালার অংশ হিসেবে একটি স্থানীয় ফুটবল প্রশিক্ষণ অধিবেশনে অংশগ্রহণ করেন।[১০] ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি নিজের বিদ্যালয় ব্রুনাই আন্তর্জাতিক স্কুলের পক্ষ থেকে আয়োজিত "নারী অনূর্ধ্ব–১৮ বিভাগে" আওন পিপিই আন্তঃবিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। [১১][১২] ২০২৪ সালে থাইল্যান্ডের পত্তনা স্পোর্টস রিসোর্টে অনুষ্ঠিত ব্রিটিশ আন্তর্জাতিক স্কুল ফেডারেশনের খেলাধুলা প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৩ বিভাগেও তিনি অংশ গ্রহণ করেন।[১৩]

জেরুদং আন্তর্জাতিক স্কুলের আর্টস সেন্টারের ফোয়ায়ারে একক ও দলগত পরিবেশনায় মুনীরা পিয়ানোতে নিজের দক্ষতা প্রদর্শন করেন। এছাড়াও তিনি “ল্যাভেন্ডারের ব্লু” শিরোনামের একটি দলগত ব্যালে নৃত্যে অংশ নিয়েছেন।[১৪] ২০২২ সালের ২৩ জুন মুনিরা ব্রুহেলথ থেকে প্রেরণা নিয়ে একটি ব্যক্তিগত চিত্রকর্ম আঁকেন। তিনি এই চিত্রকর্মটি ইভাইডি টেকনোলজিসকে উপহার দেন। তখন জেরুদঙে ইভাইডি ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন ও কোম্পানিটির দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হয়েছিল।[১৫][১৬]

বংশধারা

[সম্পাদনা]
৮. তৃতীয় উমর আলী সাইফুদ্দীন
৪. হাসানাল বলকিয়াহ
৯. পেঙ্গিরান আনাক দামিত
২. আল-মুহতাদি বিল্লাহ
১০. পেঙ্গিরান আনাক মুহাম্মদ আলম
৫. রাণী সালেহা
১১. বেশার মেতাসান
১. মুনীরা মুধল বলকিয়াহ
৬. পেঙ্গিরান সালাহ আব্দুর রহমান
৩. রাজকুমারী সারাহ
৭. দায়াং রিনাওয়াতি আবদুল্লাহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "DPMM Crown Prince"Ministry of Defence। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  2. "DPMM Crown Prince"Ministry of Defence। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  3. Mohamad, Lyna (১১ মার্চ ২০১১)। "Istiadat Bersiram at Istana"Sultanate। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  4. Azahari, Izah (১ মার্চ ২০১৯)। "Royalty participates in ISB National Day celebration"borneo363.rssing.com। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  5. "Royalty attends nationalism briefing"Borneo Bulletin Online (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  6. Yunus, Fadhil (৩ মার্চ ২০১৮)। "Royalty at swimming meet"borneo363.rssing.com। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  7. masri osman (৯ ফেব্রুয়ারি ২০১৮)। "Sebelah Pagi"Infofoto Gallery। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  8. Yunus, Fadhil (২১ এপ্রিল ২০১৯)। "Her Royal Highness attends swimming meet as Yang Teramat Mulia strikes gold"borneo363.rssing.com। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  9. Lim, Daniel (১৭ ফেব্রুয়ারি ২০১৯)। "Royalty take part in Panaga School Football Tournament"borneo363.rssing.com। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  10. Kon, James (৯ জুন ২০২৩)। "Royalty joins football training"Borneo Bulletin Online (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  11. "Royalty attends basketball meet"Borneo Bulletin Online (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২৩। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  12. "ISB clinches top spot at basketball tournament"Borneo Bulletin Online (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২৩। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  13. "ISB students win 109 medals at Under-13 FOBISIA Games"International School Brunei (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২৪। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  14. "More than just music"rano360.com। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  15. EVYD Technology (২৩ জুন ২০২২)। "BruHealth inspires Brunei Princess' painting gift to EVYD Technology"sg.finance.yahoo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  16. "BruHealth Inspires Brunei Princess' Painting Gift To EVYD Technology"www.moneyfm893.sg। ২৩ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪