মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ
অবয়ব
মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ২৬ ডিসেম্বর ১৮৬১ |
| মৃত্যু | ৭ মে ১৯০৭ (বয়স ৪৫) |
| ধর্ম | ইসলাম |
| জাতিসত্তা | বাঙালি |
| উল্লেখযোগ্য কাজ | এখানে দেখুন |
| পেশা | কবি, ধর্মপ্রচারক ও সমাজ-সংস্কারক |
| মুসলিম নেতা | |
| পেশা | কবি, ধর্মপ্রচারক ও সমাজ-সংস্কারক |
মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ (২৬ ডিসেম্বর ১৮৬১ - ৭ মে ১৯০৭) ব্রিটিশ ভারতের বাঙালি ইসলাম প্রচারক, তুলনামূলক ধর্মতাত্ত্বিক ও ব্যবসায়ী ছিলেন।[১][২][৩][৪][৫] তিনি ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা করেছেন।
জন্ম ও শৈশব
[সম্পাদনা]মেহেরুল্লাহ ১৮৬১ সালে যশোরের চুড়ামনকাটির ছাতিয়ানতলা গ্রামে জন্মগ্রহণ করেন। যশোর শহরে সামান্য দর্জিগিরি করে জীবকা নির্বাহ করতেন।[৬] তিনি ১৯০৭ সালে মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বই
[সম্পাদনা]মুনশি মেহেরুল্লাহ যে সব বই লিখেছেন তা হল:
- খৃষ্টীয় ধর্মের অসারতা
- মেহেরুল ইসলাম
- বিধবা গঞ্জনা
- হিন্দু ধর্ম রহস্য বা দেবলীলা (১৯০৮)
- রদ্দে খৃষ্টান ও দলিলুল ইসলাম
- পান্দেনামা
- জওয়াবে নাসারা।
মৃত্যুর পর ১৯০৯ সালে তৎকালীন সরকার তার বিধবা গঞ্জনা ও হিন্দু ধর্ম রহস্য বই দুটি বাজেয়াপ্ত করে। সুহৃদ প্রকাশন হতে দু'খণ্ডে মুন্সী মেহেরউল্লা রচনাবলী প্রকাশিত হয়েছে। এছাড়াও মুন্সী মেহের উল্লাহ রিসার্চ একাডেমি হতেও তার রচনাবলী প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- শতাব্দীর দর্পন, ফজলুর রহমান, পৃষ্ঠা ৫২, প্রকাশ ১৯৯৫।
- ↑ মুহম্মদ আবূ তালিব (ডিসেম্বর ১৯৮৩)। মুনশী মোহাম্মদ মেহেরউল্লাহ: দেশ কাল সমাজ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
- ↑ বাংলা একাডেমী চরিতাভিধান। ১৯৯৭। পৃ. ২৯৩-২৯৪।
- ↑ "মুনশী মেহেরুল্লাহ এক অসামান্য ব্যক্তিত্ব"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "বাংলায় মুসলিম জাগরণের অগ্রপথিক ছিলেন যিনি"। www.kalerkantho.com। জুন ২০২১। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২১।
- ↑ "Munshi Meherullah of Jessore and religious identity in 19th century Bengal"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩।
- ↑ মহসিন হোসাইন (২০১২)। "মেহেরুল্লাহ, মুনশি মোহাম্মদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।