মুথুমানি
মুথুমানি সোমসুন্দরন | |
|---|---|
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | |
| কর্মজীবন | ২০০৬ – বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | অরুন পি. আর (বি. ২০০৬) |
| সন্তান | ১ |
মুথুমানি সোমসুন্দরন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম ছবিতে কাজ করেন। তিনি ২০০৬ সালে সত্যান আঁথিক্কাদ পরিচালিত মালায়ালাম চলচ্চিত্র রাসাথান্থরামের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।[১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মুথুমানির জন্ম কেরালার এর্নাকুলামে, সোমসুন্দরন এবং শিরলি সোমসুন্দরনের ঘরে। মুথুমানির পিতামাতা নাট্যমঞ্চের স্বক্রিয় সদস্য ছিলেন। মুথুমানি এর্নাকুলামের সেন্ট মেরি'স কনভেন্ট গার্লস হাই স্কুলে পড়েছিলেন। তিনি অল ইন্ডিয়া রেডিওতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। মুথুমানি নাচ শিখেছিলেন কিন্তু পরে তিনি অভিনয়ের জগতে চলে আসেন। তিনি কেরালা স্কুল কালোলসভামে একক অভিনয় প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছিলেন। তিনি কোচির ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মুথুমানি অপেশাদার নাট্যমঞ্চ শাখায় যোগদান করেন এবং স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি এম. মুকুন্দনের উপন্যাস অবলম্বনে প্রস্তুত নাটক ওরু দলিত যুবাথিউদে কদানা কথা-তে কেন্দ্রীয় চরিত্র, বসুন্ধরা অভিনয় করেছিলেন। স্কুল জীবন থেকেই তিনি কোচির নাটক দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। স্কুলে পড়াশোনা সময় তিনি প্রাচীন গ্রীক নাট্য উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য গ্রীসে গিয়েছিলেন। ওড়িশায় অনুষ্ঠিত নাটক প্রতিযোগীতায় তিনি মুক্কাঞ্জি নাটকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। নাটকে তিনি চেথু নামে একজন পুরুষালি নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন।[৩]
মুথুমানি সত্যান আন্তিকদ -এর মালায়ালম চলচ্চিত্র, রাসাথান্থরাম -এ একটি ভূমিকায় অবতীর্ণ হন। চলচ্চিত্র জগতে প্রবেশের পরও তিনি লঙ্কা লক্ষ্মী নামে একটি নাটক করেছিলেন যেখানে তিনি মন্দোদরী চরিত্রে অভিনয় করেছিলেন।
তিনি দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের উপর ভিত্তি করে প্রস্তুত একটি মালায়ালাম নাটকে অভিনয় করেছিলেন, যেখানে তিনি রাহেল এবং অরুন্ধতী রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সিলাপ্টিকারম নাটকের শেষ অংশ মাদুরাই কান্দাম-এ কান্নাগির ভূমিকায় অভিনয় করেছিলেন।[৪]
মুথুমানই চলচ্চিত্র জগতে অভিষেক করেন সত্যান আন্তিককাদের রাসথান্থরাম ছবিতে অভিনয়ের মাধ্যমে যেখানে তিনি অভিনেতা মোহনলালের সাথে জুটি বেঁধেছিলেন। এরপর তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য[৫] কদাল কদন্নু ওরু মাথুকুট্টি, হাউ অল্ড আর ইউ?, ওরু ইন্ডিয়ান প্রণয়কথা, নজান এবং লুক্কা চুপি।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Muthumani is Manju Warrier's friend"। The Times of India। ২৬ মার্চ ২০১৪।
- ↑ Sreekumar, Priya (১০ জানুয়ারি ২০১৬)। "Role matters, not length: Actress Muthumani"।
- ↑ Haridas, Anand (১৮ সেপ্টেম্বর ২০০৩)। "Another bold statement"। The Hindu।[অকার্যকর সংযোগ]
- ↑ "Actor into law"। The Hindu। ২৪ মে ২০০৮।
- ↑ Krishna, Gayathri (১ সেপ্টেম্বর ২০১৪)। "I am lucky to have worked with Manju"। SIFY। ১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।