মুতলা শৈলশ্রেণি

মুতলা রিজ আল জাহরা গভর্নরেটে অবস্থিত। ১,০০৪ ফুট (৩০৬ মিটার) উচ্চতার এই শৈলশিরাটি কুয়েতের সর্বোচ্চ বিন্দু।
ইতিহাস
[সম্পাদনা]উপসাগরীয় যুদ্ধের সময়, ইরাকি বাহিনী সৌদি আরবকে হুমকি দেওয়ার জন্য এই শৈলশিরায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মার্কিন বিমানবাহিনী "হাইওয়ে অব ডেথ" বা মৃত্যুসড়কে বসরার দিকে কুয়েত থেকে পালিয়ে যাওয়া পশ্চাদপসরণকারী ইরাকি বাহিনীর ওপর হামলা চালায়।
বহুজাতিক জোট বাহিনী (কোয়ালিশন ফোর্স) ইরাকে অবস্থানরত তাদের সৈন্যদের সাথে যোগাযোগের জন্য এই পাথুরে পাহাড়ের চূড়াটি ব্যবহার করে যোগাযোগ টাওয়ার নির্মাণ করেছিল।
২০০৩ সালে "অপারেশন ডেজার্ট স্প্রিং" চলাকালীন, ওকলাহোমা ন্যাশনাল গার্ডের ৪৫তম পদাতিক ডিভিশনের একটি দল এই চৌকিটি পর্যবেক্ষণ ও পাহারা দেওয়ার দায়িত্বে ছিল। পরবর্তীতে ইন্ডিয়ানা ন্যাশনাল গার্ডের ১/১৫১ পদাতিক বাহিনীর 'বি' কোম্পানি এই দায়িত্ব নেয় এবং যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তারা চৌকিটি রক্ষা করে। এরপর তারা তালিল বিমান ঘাঁটিতে স্থানান্তরিত হয়। ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় ডেলাওয়্যারের লুইস ভিত্তিক রিজার্ভ ইউনিট ৯৪৬তম পরিবহন কোম্পানিও এই শৈলশিরার ওপর নজরদারি করেছিল।