মুজিবর রহমান (আইনজীবী)
মুজিবর রহমান ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ, যিনি কুমিল্লা আইন কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের শেষ মন্ত্রিসভা মালেক মন্ত্রিসভার তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১]
জীবনী
[সম্পাদনা]মুজিবর রহমান বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৫১ সালে কুমিল্লা জেলা আদালতে কাজ শুরু করার মাধ্যমে তিনি আইনজীবী হিসেবে নিজের পেশাজীবন আরম্ভ করেন। তিনি রাজনৈতিক জগতে কাইয়ুম লীগের সদস্য ছিলেন। ১৯৬৪ সালে তিনি কুমিল্লা আইন কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পদে যোগ দেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও আইন অনুষদের ডিন মনোনীত হয়েছিলেন।[২] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মালেক মন্ত্রিসভায় তাকে মন্ত্রী বানানো হয়।[৩] ১৯৭১ সালের উপনির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের কুমিল্লা-২১ আসনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল।[৪] বাংলাদেশের স্বাধীনতার পর তিনি সৌদি–বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি হয়েছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মোমেন, এম এ (৬ মার্চ ২০২১)। "পাকিস্তানের বিখণ্ডীকরণ ঠেকাতে..."। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫।
- ↑ "আরও ৩ জন মন্ত্রীর শপথ গ্রহণ"। দৈনিক ইত্তেফাক। ৯ অক্টোবর ১৯৭১। পৃ. ২।
- ↑ ইশতিয়াক, আহমাদ (৭ অক্টোবর ২০২১)। "৭ অক্টোবর ১৯৭১: লন্ডনে পাকিস্তান দূতাবাস থেকে পদত্যাগ করলেন রেজাউল করিম"। দ্য ডেইলি স্টার।
- ↑ "প্রাদেশিক পরিষদ তথ্যমন্ত্রীসহ ১০জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। দৈনিক ইত্তেফাক। ২৪ অক্টোবর ১৯৭১। পৃ. ১।
- ↑ মুকুল, এম আর আখতার (২০০০)। চরমপত্র। অনন্যা। পৃ. ৩৩০।