বিষয়বস্তুতে চলুন

মুজাফফরি রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুজাফফরি রাজবংশ, যা মুজাফফরিদ নামেও পরিচিত এবং কখনো কখনো আহমেদাবাদ রাজবংশ বা আহমদ শাহি নামে অভিহিত করা হয়, ১৩৯১ থেকে ১৫৮৩ সাল পর্যন্ত পশ্চিম ভারতের গুজরাত সালতানাত শাসন করেছিল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাফর খান (পরবর্তীতে প্রথম মুজাফফর শাহ), যিনি দিল্লি সালতানাতের অধীনে গুজরাতের গভর্নর ছিলেন। ১৩৯৮ সালে তৈমুর লং কর্তৃক দিল্লি লুণ্ঠনের ফলে সালতানাত দুর্বল হয়ে পড়লে জাফর খান সেই সুযোগে নিজেকে স্বাধীন গুজরাতের সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার নাতি, প্রথম আহমদ শাহ আহমেদাবাদে রাজধানী স্থাপন করেন।[] ১৫৭২ সালে মুঘল সাম্রাজ্য কর্তৃক গুজরাত বিজয়ের পূর্ব পর্যন্ত এই রাজবংশ প্রায় ২০০ বছর শাসন করেছিল।[] সুলতান মাহমুদ বেগাদার অধীনে সালতানাত তার বিস্তৃতির শীর্ষে পৌঁছায়, পূর্বে মালব এবং পশ্চিমে কচ্ছ উপসাগর পর্যন্ত প্রসারিত হয়।[]

উৎপত্তি

[সম্পাদনা]

মধ্যযুগীয় সূত্র অনুযায়ী, জাফর খান ছিলেন সহারানের (যিনি ওয়াজিহ-উল-মুলক নামেও পরিচিত) পুত্র, যিনি একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জমিদার ছিলেন। ১৬শ শতাব্দীর গুজরাতি ইতিহাসবিদ সিকান্দার ইবনে মঞ্জু, তার রচিত 'মিরআত-ই-সিকান্দারি' গ্রন্থে উল্লেখ করেছেন যে, টাঙ্ক এবং খত্রীরা মূলত একই সম্প্রদায় ছিল, কিন্তু পরবর্তীতে টাঙ্করা মদ্যপানের প্রতি আসক্তির কারণে বহিষ্কৃত হলে তারা আলাদা হয়ে যায়। সিকান্দারের এই বর্ণনার ভিত্তিতে বেশ কয়েকজন আধুনিক ইতিহাসবিদ জাফর খানের পরিবারকে পাঞ্জাবের খত্রী বর্ণের টাঙ্ক উপবিভাগের অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করেছেন।[][][]

অপর্ণা কাপাডিয়ার মতো কিছু ইতিহাসবিদ অন্য একটি বিবরণ প্রদান করেছেন। তিনি দাবি করেছেন যে, জাফর খানের পিতা সহারান (বা সধারণ) একজন টাঙ্ক রাজপুত ছিলেন যিনি মূলত বর্তমান হরিয়ানার থানেশ্বরে বাস করতেন। তবে কাপাডিয়া সিকান্দারের দেওয়া খত্রী টাঙ্ক বংশোদ্ভূত হওয়ার ঐতিহ্যের কথাও উল্লেখ করেছেন।[] জাফর খানের পূর্বপুরুষদের পেশা সম্পর্কে সিকান্দারের বিবরণ এবং অন্যান্য স্থানীয় ঐতিহ্য লক্ষ্য করে কিছু আধুনিক লেখক জাফর খানের পরিবারকে কালাল বর্ণের সাথে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন, যারা ঐতিহ্যগতভাবে মদ বিক্রির সাথে জড়িত ছিল।[][]

জাফর খানের পিতা সহারান ছিলেন একজন চৌধুরী, যিনি পেশায় একজন কৃষক ছিলেন।[১০][১১] জাফর খান ওয়াজিহ-উল-মুলক নাম গ্রহণ করেন। ওয়াজিহ-উল-মুলক এবং তার ভাই ছিলেন প্রভাবশালী চৌধুরী এবং পেশায় কৃষক হলেও তারা প্রয়োজনে হাজার হাজার যোদ্ধা একত্রিত করতে পারতেন।[১২] তার হিন্দু পূর্বপুরুষরা রামচন্দ্রের বংশধর বলে দাবি করতেন, যাকে হিন্দুরা ঈশ্বর হিসেবে পূজা করত। রাজকীয় মহিমা প্রচারের জন্য এই ধরনের বংশলতিকা তৈরি করা হয়েছিল যা সাধারণত গৃহীত হয় না।[১৩]

গুজরাতের সুলতানগণ

[সম্পাদনা]
উপাধি/নাম[১৪] ব্যক্তিগত নাম শাসনকাল
শামস-উদ-দিন প্রথম মুজাফফর শাহ
شمس الدین مظفر شاہ اول
জাফর খান ১৩৯১–১৪০৩ (১ম বার)
নাসির-উদ-দিন প্রথম মুহাম্মদ শাহ
نصیر الدین محمد شاہ اول
তাতার খান ১৪০৩–১৪০৪
শামস-উদ-দিন প্রথম মুজাফফর শাহ
شمس الدین مظفر شاہ اول
জাফর খান ১৪০৪–১৪১১ (২য় বার)
নাসির-উদ-দিন প্রথম আহমদ শাহ
ناصر الدین احمد شاہ اول
আহমদ খান ১৪১১–১৪৪২
মুইজ-উদ-দিন দ্বিতীয় মুহাম্মদ শাহ
المعز الدین محمد شاہ دوم
করিম খান ১৪৪২–১৪৫১
কুতুব-উদ-দিন দ্বিতীয় আহমদ শাহ
قطب الدین احمد شاہ دوم
জালাল খান ১৪৫১–১৪৫৮
দাউদ শাহ
داود شاہ
দাউদ খান ১৪৫৮
নাসির-উদ-দিন প্রথম মাহমুদ শাহ (মাহমুদ বেগাদা)
ناصر الدین মাহমুদ شاہ اول মাহমুদ بگڑا
ফতেহ খান ২৫ মে ১৪৫৮ – ২৩ নভেম্বর ১৫১১
শামস-উদ-দিন দ্বিতীয় মুজাফফর শাহ
شمس الدین مظفر شاہ دوم
খলিল খান ২৩ নভেম্বর ১৫১১ – ৫ এপ্রিল ১৫২৬
সিকান্দার শাহ
سکندر شاہ
সিকান্দার খান ১৫২৬
নাসির-উদ-দিন দ্বিতীয় মাহমুদ শাহ
ناصر الدین মাহমুদ شاہ دوم
নাসির খান ১৫২৬
কুতুব-উদ-দিন বাহাদুর শাহ
قطب الدین بہادرشاہ
বাহাদুর খান ১৫২৬–২৫ এপ্রিল ১৫৩৫ (১ম বার)
রাজত্বকালহীনতা (মুঘল সাম্রাজ্য, হুমায়ুনের অধীনে: ১৫৩৫১৫৩৬)
কুতুব-উদ-দিন বাহাদুর শাহ
قطب الدین بہادرشاہ
বাহাদুর খান ১৫৩৬–১৩ ফেব্রুয়ারি ১৫৩৭ (২য় বার)
প্রথম মিরান মুহাম্মদ শাহ
میران محمد شاہ تریہم
খানদেশের মিরান মুহাম্মদ ফারুকি ৬ সপ্তাহ; ১৫৩৭
নাসির-উদ-দিন তৃতীয় মাহমুদ শাহ
ناصر الدین মাহমুদ شاہ تریہم
মাহমুদ খান ১০ মে ১৫৩৭ – ১৫৫৪
গিয়াস-উদ-দিন তৃতীয় আহমদ শাহ
غیاث الدین احمد شاہ تریہم
আহমদ খান ১৫৫৪–১৫৬১
শামস-উদ-দিন তৃতীয় মুজাফফর শাহ
شمس الدین مظفر شاہ تریہم
হুব্বু[১৫] বা নান্নু বা নাথু[১৬] (মুঘল ইতিহাসবিদদের মতে একজন ছদ্ম দাবিদার) ১৫৬১–১৫৭৩
রাজত্বকালহীনতা (মুঘল সাম্রাজ্য, আকবরের অধীনে: ১৫৭৩–১৫৮৩)
শামস-উদ-দিন তৃতীয় মুজাফফর শাহ
شمس الدین مظفر شاہ تریہم
হুব্বু বা নান্নু বা নাথু (মুঘল ইতিহাসবিদদের মতে একজন ছদ্ম দাবিদার) ১৫৮৩ (পুনঃপ্রতিষ্ঠিত)
মুঘল সাম্রাজ্য, আকবরের অধীনে

মুজাফফরি বংশলতিকা

[সম্পাদনা]

টেমপ্লেট:রেখাচিত্র/শেষ

মুজাফফর বংশ

গুজরাত সালতানাত

টেমপ্লেট:রেখাচিত্র/শুরু

প্রথম মুজাফফর
শাহ

শা. ১৩৯১–১৪০৩, 
১৪০৪–১৪১১
প্রথম মুহাম্মদ
শাহ

শা. ১৪০৩–১৪০৪
প্রথম আহমদ
শাহ

শা. ১৪১১–১৪৪২
দ্বিতীয় মুহাম্মদ
শাহ

শা. ১৪৪২–১৪৫১
দাউদ
শাহ

শা. ১৪৫৮–১৪৫৮
দ্বিতীয় আহমদ
শাহ

শা. ১৪৫১–১৪৫৮
প্রথম মাহমুদ
শাহ

শা. ১৪৫৮–১৫১১
দ্বিতীয় মুজাফফর
শাহ

শা. ১৫১১–১৫২৬
সিকান্দার
শাহ

শা. ১৫২৬–১৫২৬
দ্বিতীয় মাহমুদ
শাহ

শা. ১৫২৬–১৫২৬
বাহাদুর
শাহ

শা. ১৫২৬–১৫৩৫, 
১৫৩৬–১৫৩৭
লতিফ
খান
তৃতীয় মাহমুদ
শাহ

শা. ১৫৩৭–১৫৫৪
তৃতীয় আহমদ
শাহ

শা. ১৫৫৪–১৫৬১
তৃতীয় মুজাফফর
শাহ

শা. ১৫৬১–১৫৭৩, 
১৫৮৩–১৫৮৩

আরও দেখুন

[সম্পাদনা]
  1. Gazetteer of the Bombay Presidency: Ahmedabad। Government Central Press। ১৮৭৯। পৃ. ২৪৯
  2. Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃ. ১১৪–১১৫। আইএসবিএন ৯৭৮-৯-৩৮০৬০-৭৩৪-৪
  3. Sudipta Mitra (২০০৫)। Gir Forest and the Saga of the Asiatic Lion। Indus Publishing। পৃ. ১৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৮৭-১৮৩-২
  4. Misra, Satish Chandra (মে ১৯৯৫)। Rise of Muslim Power in Gujarat: History of Gujarat 1298-1442 (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal Publishers Pvt. Limited। পৃ. ১৩৮। আইএসবিএন ৯৭৮-৮১-২১৫-০১৬৯-৯In the very beginning, Sikandar writes that the Tanks and Khatris were brothers and that their customs and practices resembled very greatly, yet the former were expelled by the latter due to their fondness for drinking; and since that time, they came to be known as Tank or expelled
  5. Wink, André (২০০৩)। Indo-Islamic society: 14th - 15th centuries (ইংরেজি ভাষায়)। BRILL। পৃ. ১৪৩। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৩৫৬১-১Similarly, Zaffar Khan Muzaffar, the first independent ruler of Gujarat was not a foreign muslim but a Khatri convert, of a low subdivision called the Tank, originally from Southern Punjab
  6. Kapadia, Aparna (১৬ মে ২০১৮)। Gujarat: The Long Fifteenth Century and the Making of a Region (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-১-১০৭-১৫৩৩১-৮
  7. Pawar, Kiran (১৯৯৬)। Women in Indian History: Social, Economic, Political and Cultural Perspectives (ইংরেজি ভাষায়)। Vision & Venture। আইএসবিএন ৯৭৮-৮১-৮৬৭৬৯-০১-০
  8. Siddiqi, Iqtidar Husain (১৯৮৭)। Islam and Muslims in South Asia: Historical Perspective (ইংরেজি ভাষায়)। Adam Publishers & Distributors।
  9. "The Rise of Muslim Power in Gujarat. A history of Gujarat from 1298 to 1442. [With a map.] | WorldCat.org"www.worldcat.org (ইংরেজি ভাষায়)। পৃ. ১৩৮। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩The two brothers were chaudharis of a rather numerous agrarian community, tilling the soil, not high in the caste hierarchy but not without strength in the neighborhood
  10. Rizvi, S.A.A (১৯৮৭)। The Wonder That Was India। Allied Publishers। পৃ. ৬৯। আইএসবিএন ৯৭৮৮১৮৪২৪৫৬৮৪The independent kingdom of Gujarat was founded by Zafar Khan, son of Sadharan, a Jat convert to Islam.
  11. "The Rise of Muslim Power in Gujarat. A history of Gujarat from 1298 to 1442. [With a map.] | WorldCat.org"www.worldcat.org (ইংরেজি ভাষায়)। পৃ. ১৩৮। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩The two brothers were chaudharis of a rather numerous agrarian community, tilling the soil, not high in the caste hierarchy but not without strength in the neighborhood
  12. Chandra., MISRA, Satish (১৯৬৩)। The Rise of Muslim Power in Gujarat. A history of Gujarat from 1298 to 1442. [With a map.].। London; Bombay printed। পৃ. ১৩৭। ওসিএলসি 752803447{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  13. The new Islamic dynasties: a chronological and genealogical manual New Edinburgh Islamic Surveys Series; Author:Clifford Edmund Bosworth আইএসবিএন ০-৭৪৮৬-২১৩৭-৭, আইএসবিএন ৯৭৮-০-৭৪৮৬-২১৩৭-৮
  14. "Archived copy"। ১৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  15. "Archived copy"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)