মুগা খান মসজিদ
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৩ মাস আগে ShakilBoT (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
| মুগা খান মসজিদ | |
|---|---|
| অবস্থা | সক্রিয় |
| অবস্থান | |
| অবস্থান | |
মুগা খান মসজিদ বাংলাদেশের বরিশাল জেলার এ বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরামদ্দি গ্রামের মিয়া বাড়ির হাট সংলগ্ন চরকাউয়া গোমা সড়কের পূর্ব পাশে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি মুসলিম স্থাপত্যশিল্পের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। ধারণা করা হয়, মুগা খান সতেরো শতকের শেষের দিকে মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রায় ৪০০ বছর আগে মুসলিম শাসনামলে এ স্থাপনা প্রতিষ্ঠিত হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]স্থাপত্য
[সম্পাদনা]মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট, যার মধ্যে মাঝের গম্বুজটি অপেক্ষাকৃত বড় এবং মেঝে থেকে এর উচ্চতা প্রায় ২৫ ফুট। মসজিদটি মূল আয়তাকার, উত্তর–দক্ষিণে দৈর্ঘ্য ৩৬ ফুট ও পূর্ব–পশ্চিমে প্রস্থ ১৮ ফুট। দেয়ালের পুরুত্ব প্রায় ৩৫ ইঞ্চি। ইট, চুন ও সুরকি দিয়ে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পূর্ব দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। প্রতিটি দরজার উচ্চতা ৬ ফুট ও প্রস্থ ৩ ফুট, আর উপরিভাগ অলঙ্কৃত নকশায় সজ্জিত। উত্তর ও দক্ষিণ পাশে দুটি জানালা রয়েছে, যেগুলো আলো ও বাতাস চলাচলের জন্য নির্মিত। প্রতিটি জানালার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ফুট এবং প্রস্থ ৪ ফুট। পশ্চিম দেয়ালে একটি মিহরাব আছে, যার উপরের অংশে ফুল–পাতার নকশা খোদাই করা হয়েছে। এছাড়াও ভেতরের বিভিন্ন স্থানে অলঙ্করণের ছাপ দেখা যায়। মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো ভেতরের চার দেয়ালের মাঝ বরাবর এক ফুট প্রশস্ত একটি অংশ ঘিরে কুরআনের আয়াত খোদাই করা হয়েছে। এর মধ্যে সূরা আল–ফাতিহা, সূরা আল ইখলাস ও সূরা আর রহমানসহ অন্যান্য আয়াত উৎকীর্ণ রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কালের সাক্ষী ৪০০ বছরের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন মুগা খান মসজিদ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আহমেদ, সিরাজ উদ্দিন (২০১০)। বরিশাল বিভাগের ইতিহাস। বাংলাদেশ: ভাস্কর প্রকাশনী। পৃ. প্রথম খন্ড।