মুখতার আহমদ ভরথ
মালিক মুখতার আহমদ ভরথ | |
|---|---|
| পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ ১৩ আগস্ট ২০১৮ – ১০ আগস্ট ২০২৩ | |
| নির্বাচনী এলাকা | পিপি-৮৮ (সারগোধা-১) |
| পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ ২০০২ – ৩১ মে ২০১৮ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৯ সেপ্টেম্বর ১৯৭৬ সারগোধা, পাঞ্জাব, পাকিস্তান |
| জাতীয়তা | পাকিস্তানি |
| রাজনৈতিক দল | |
মালিক মুখতার আহমদ ভরথ (জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৭৬) একজন পাকিস্তানি রাজনীতিক, যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে ২০১৮ সালের আগস্ট থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত একই পদে ছিলেন। এর আগে তিনি ২০০২ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। ২০২৫ সালের মার্চ থেকে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]মুখতার আহমদ ভরথ ১৯৭৬ সালের ২৯ সেপ্টেম্বর লাহোরে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে কায়েদ-ই-আজম মেডিকেল কলেজ থেকে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক (ব্যাচেলর অব মেডিসিন) এবং সার্জারিতে স্নাতক (ব্যাচেলর অব সার্জারি) ডিগ্রি অর্জন করেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০০২ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) [পিএমএল-এন]-এর প্রার্থী হিসেবে পিপি-২৮ (সারগোধা-১) আসন থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন।[২][৩] তিনি ৩২,৪৮০ ভোট পেয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর প্রার্থী হারুন এহসান পারাচাকে পরাজিত করেন।[৪]
২০০৮ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ-এ-আজম) [পিএমএল-কিউ]-এর প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন।[২][৫] তিনি ৪৫,৬৮৬ ভোট পেয়ে পিপিপি প্রার্থী হাজি মুশতাক আহমেদ গোঁদলকে পরাজিত করেন।[৬]
২০১৩ সালের সাধারণ নির্বাচনে আবারও পিএমএল-এন প্রার্থী হিসেবে পিপি-২৮ (সারগোধা-১) আসন থেকে নির্বাচিত হন।[৭] তিনি ৫৮,৫৩১ ভোট পেয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রার্থী হাসান ইনাম পিরাচাকে হারান।[৮] ২০১৭ সালের জুনে তিনি মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন এবং পাঞ্জাবের জনসংখ্যা কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[১][২]
২০১৮ সালের সাধারণ নির্বাচনে তিনি পিএমএল-এন প্রার্থী হিসেবে এনএ-৮৮ (সারগোধা-১) আসন থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হন।[৯]
২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি এনএ-৮২ (সারগোধা-১) আসন থেকে পুনরায় জাতীয় পরিষদে নির্বাচিত হন। তিনি ১,০৮,৯৫৪ ভোট পেয়ে পিপিপি প্রার্থী নাদিম আফজাল চ্যানকে পরাজিত করেন।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Punjab Assembly"। www.pap.gov.pk। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- 1 2 3 "Oath-taking: Punjab cabinet swells to 34 - The Express Tribune"। The Express Tribune। ২৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Punjab Assembly"। www.pap.gov.pk। ১১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
- ↑ "2002 election result" (পিডিএফ)। ECP। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ "Punjab Assembly"। www.pap.gov.pk। ১৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
- ↑ "2008 election result" (পিডিএফ)। ECP। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ "List of winners of Punjab Assembly seats"। The News (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০১৩। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "2013 election result" (পিডিএফ)। ECP। ২৬ মে ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "LIVE UPDATES: PTI leads in election 2018 results"। www.pakistantoday.com.pk। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮।
- ↑ "Election Commission of Pakistan"। ecp.gov.pk। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৪।
- পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ২০১৩-২০১৮
- পাকিস্তান মুসলিম লিগ (এন) এমএনএ অসম্পূর্ণ
- কিস্তান মুসলিম লিগ (এন) এমপিএ (পাঞ্জাব) অসম্পূর্ণ
- পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ২০২৪-২০২৯
- পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ২০১৮-২০২৩
- পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ২০০২-২০০৭
- পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ২০০৮-২০১৩
- পাকিস্তান মুসলিম লিগ (এন) এমপিএ (পাঞ্জাব)
- ১৯৭৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পাকিস্তান মুসলিম লীগ (এন) এমপিএ (পাঞ্জাব)