মুক্তির সংগ্রাম
| মুক্তির সংগ্রাম | |
|---|---|
| শিল্পী | অভিজিৎ কান্তি দাশ কিরীটী রঞ্জন বিশ্বাস |
| বছর | ১ মে ২০২৩ |
| উপজীব্য | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
| অবস্থান | সিরাজগঞ্জ |
| ২৪°২৮′৪৫″ উত্তর ৮৯°৪২′৪৮″ পূর্ব / ২৪.৪৭৯১৩৯° উত্তর ৮৯.৭১৩২৫° পূর্ব | |
| মালিক | বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড |
মুক্তির সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য। চার মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের 'হার্ড পয়েন্ট' এলাকায় স্থাপিত।[১][২] ভাস্কর্যে তিনজন পুরুষ ও একজন নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতির বেদিতে বাংলা ভাষা আন্দোলনে সাধারণ জনগণের অংশগ্রহণের চিত্র সংযোজিত।[২]
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মুক্তির সংগ্রাম নির্মাণ হয়। কিরীটী রঞ্জন বিশ্বাসের নকশায় সাড়ে চার মাস সময় নিয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন অভিজিৎ কান্তি দাশ।[৩] স্থাপনাটি সম্পূর্ণ করতে ৬৬ লাখ টাকা ব্যয় হয়।[১][৪] ২০২৩ সালের মে দিবসে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উন্মোচন ঘটে।[১]
বর্ণনা
[সম্পাদনা]মুক্তির সংগ্রাম চারজন মুক্তিযোদ্ধার সদাসতর্ক ও যুদ্ধরত ভঙ্গির প্রতিকৃতি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারী ও পুরুষ প্রত্যক্ষ অংশগ্রহণ দেখানো হয়েছে। নারী মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা সমুন্নত রেখেছেন। দুজন দন্ডায়মান পুরুষ রাইফেল তাক করে আছেন। তৃতীয় পুরুষ হাটু গেড়ে বন্দুক হতে সতর্ক।[২]
ভাস্কর্যের ষড়ভূজ বেদিতে পোড়ামাটির ফলকে বাংলা ভাষা আন্দোলন ও অন্যান্য অন্দোলনের ছয়টি চিত্র যুক্ত।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "যমুনার পাড়ে স্থাপন হলো ভাস্কর্য 'মুক্তির সংগ্রাম'"। ঢাকা মেইল। ২ মে ২০২৩। ১২ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৬।
- 1 2 3 4 "যমুনার তীরে উন্মোচিত হলো 'মুক্তির সংগ্রাম'"। জাগো নিউজ। ২ মে ২০২৩। ১৭ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৬।
- ↑ "সিরাজগঞ্জে যমুনা পারে হলো ভাস্কর্য 'মুক্তির সংগ্রাম'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ মে ২০২৩। ১৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৬।
- ↑ "সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে স্থাপন হলো ভাস্কর্য 'মুক্তির সংগ্রাম'"। রাইজিংবিডি.কম। ২ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৬।