বিষয়বস্তুতে চলুন

মুকুটমণিপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকুটমণিপুর
মুকুটমণিপুর
স্থানাঙ্ক: ২২°৫৪′ উত্তর ৮৬°৪৮′ পূর্ব / ২২.৯° উত্তর ৮৬.৮° পূর্ব / 22.9; 86.8
ওয়েবসাইটbankura.gov.in/
মুকুটমণিপুরে কংসাবতী প্রকল্প

মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটনকেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত।

কংসাবতী প্রকল্প

[সম্পাদনা]

১৯৫৬ সালে, খাতড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে মুকুটমণিপুরে একটি বিশালাকার জলাধার প্রকল্প গৃহীত হয়। এই জল প্রকল্প পশ্চিমবঙ্গের তদনীন্তন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় ৮,০০০ বর্গকিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই প্রকল্প গৃহীত হয়।[১] জলাধার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বনগোপালপুর সংরক্ষিত বনাঞ্চল একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।

পরিবহন

[সম্পাদনা]

রেলপথে

[সম্পাদনা]

নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁকুড়া জংশন । যা ৫০ কিমি উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The Statesman 7 September 2006"। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]