মুকাত্তা'আত
| কুরআন |
|---|
| ধারাবাহিক নিবন্ধশ্রেণীর অংশ |
![]() |
মুকাত্তা'আত ( আরবি: حُرُوف مُقَطَّعَات হুরুফে মুকাত্তা'আত, বিচ্ছিন্ন অক্ষর";[১] বা "রহস্যময় অক্ষর") হল বিসমিল্লাহ এর পরে কুরআনের ১১৪ টি সুরার মধ্যে ২৯ সুরার শুরুর দিকে এক থেকে পাঁচটি আরবি বর্ণের সংমিশ্রণ রয়েছে। [২] বর্ণগুলি ফাওয়াতিহ ( فَوَاتِح) নামেও পরিচিত, মানে যা দিয়ে শুরু হয়।
চারটি সুরা তাদের নাম সেই সুরার শুরুর মুকাত্তা'আত নামে নামকরণ করা হয়: সূরা ত্বোয়া-হা, সুরা ইয়াসীন, সূরা ছোয়াদ এবং সূরা ক্বাফ ।
এইসব বর্ণের আসল তাৎপর্য জানা যায়না। তবে বিভিন্ন তাফসীরকারকরা বলেন, এইসব বর্ণ দ্বারা আল্লাহর নাম বা তার সিফাত বর্ণনা করা হয়ে থাকতে পারে।
বিবরণ
[সম্পাদনা]মুকাত্তা'আত সূরাগুলো হলো ২-৩, ৭, ১০-১৫, ১৯-২০, ২৬-৩২, ৩৬, ৩৮, ৪০-৪৬, ৫০ এবং ৬৮ নাম্বার সুরা।। বর্ণগুলি শব্দের মতো একসাথে লেখা হয় তবে প্রতিটি বর্ণ পৃথকভাবে উচ্চারণ করা হয়।
| ক্রম | সূরা | Muqatta'āt |
|---|---|---|
| ০২ | আল-বাক্বারাহ | আলিফ লাম মিম |
| ০৩ | আলে ইমরান | আলিফ লাম মিম |
| ০৭ | আল-আরাফ | আলিফ লাম মিম সোয়াদ |
| ১০ | ইউনূস | আলিফ লাম রা |
| ১১ | হুদ | আলিফ লাম রা |
| ১২ | ইউসুফ | আলিফ লাম রা |
| ১৩ | আর-রাদ | আলিফ লাম মিম রা |
| ১৪ | ইব্রাহিম | আলিফ লাম রা |
| ১৫ | আল-হিজর | আলিফ লাম রা |
| ১৯ | মারইয়াম | কাফ হা ইয়া আইন সোয়াদ |
| ২০ | ত্বোয়া-হাʾ | তা হা |
| ২৬ | আশ-শূআরা' | তা সিন মিম |
| ২৭ | আন-নামল | তা সিন |
| ২৮ | আল-কাসাস | তা সিন মিম |
| ২৯ | আল-আনকাবূত | আলিফ লাম মিম |
| ৩০ | আর-রুম | আলিফ লাম মিম |
| ৩১ | লুকমান | আলিফ লাম মিম |
| ৩২ | আস-সিজদাহ | আলিফ লাম মিম |
| ৩৬ | ইয়াসীন | ইয়া সিন |
| ৩৮ | সোয়াদ | সোয়াদ |
| ৪০ | আল-মু'মিন | হা মিম |
| ৪১ | হা-মিন সেজদাহ | হা মিম |
| ৪২ | আশ-সূরা | হা মিম আইন সিন কাফ |
| ৪৩ | যুখরুফ | হা মিম |
| ৪৪ | আদ-দুখান | হা মিম |
| ৪৫ | আল-জাসিয়াহ | হা মিম |
| ৪৬ | আল-আহক্বাফ | হা মিম |
| ৫০ | ক্বাফ | ক্বাফ |
| ৬৮ | আল-কলম | নুন |
গাঠনিক পর্যবেকক্ষণ
[সম্পাদনা]সূরা আল হাক্কাহ হবে না। এ সূরা হরফে মুকাত্তায়াত দ্বারা শুরু হয় নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ مقطعات is the plural of a participle from قطع "to cut, break".
- ↑ Massey, Keith. "Mysterious Letters." in Jane Dammen McAuliffe (ed.) Encyclopaedia of the Qurʾān. Vol. 3 (205), p. 472 (.brillonline.com).
