বিষয়বস্তুতে চলুন

মিহিকা বর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিহিকা বর্মা
জন্ম (1985-01-03) ৩ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৪১)
জাতীয়তাভারতীয়
পেশা
কর্মজীবন২০০৪-২০১৬
উল্লেখযোগ্য কর্ম
ইয়ে হ্যায় মহব্বতেঁ
দাম্পত্য সঙ্গীআনন্দ কাপাই (বি. ২০১৬)
সন্তান
আত্মীয়মিশকত বর্মা (ভাই)

মিহিকা কাপাই (জন্ম : ৩ জানুয়ারী ১৯৮৫), যিনি মিহিকা বর্মা নামেই বেশি পরিচিত, তিনি একজন ভারতীয় প্রাক্তন টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি ২০০৪ সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব জিতেছিলেন এবং মিস ইন্টারন্যাশনাল ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। [] তিনি বিরুদ্ধ নামক হিন্দী ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় ইয়ে হ্যায় মহব্বতে ধারাবাহিকে তিনি মিহিকা খান্নার চরিত্রে অভিনয় করেছেন। বাত হামারি পাকি হ্যায় ধারাবাহিকে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি পর্বভিত্তিক ধারাবাহিক ইয়ে হ্যায় আশিকি -তে ফিজা চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি বিয়ে করেন এবং তার অভিনয় জীবন থেকে অবসর নিয়ে তার স্বামীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। [][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মিহিকা বর্মার এক ছোট ভাই আছে যার নাম মিশকত বর্মা। মিশকত নিজেও একজন অভিনেতা এবং বিভিন্ন টিভি প্রকল্পে কাজ করেছেন। []

মিহিকা ২০১৬ সালের ২৯ এপ্রিল দিল্লিতে আমেরিকা-নিবাসী প্রবাসী ভারতীয় আনন্দ কাপাইকে বিয়ে করেন এবং তার তৎকালীন চলমান ধারাবাহিক ইয়ে হ্যায় মহব্বতেঁ ধারাবাহিক থেকে অবসর নেন। [] তাদের ইজান কাপাই নামে একটি ছেলে আছে। []

টেলিভিশন

[সম্পাদনা]
বছর দেখান ভূমিকা
২০০৪ গেট গর্জাস প্রতিযোগী (সিজন ১ বিজয়ী)
২০০৭-২০০৮ বিরুদ্ধ শ্রেয়া
২০০৯ কিতনি মহব্বত হ্যায় নাতাশা মিত্তাল
২০০৮ তুঝ সং প্রীত লাগাই সজনা ভূমিকা
২০০৮-২০১০ কিস দেশ মে হ্যায় মেরা দিল অনুসরণ
২০১০-২০১১ বাত হামারি পাক্কি হ্যায় নীতা
২০১৩ ইয়ে হ্যায় আশিকি ফিজা
২০১৩–২০১৬ ইয়ে হ্যায় মহব্বতেঁ মিহিকা আইয়ার ভাল্লা
২০১৪ অজিব দাস্তান হ্যায় ইয়ে শিখা
২০১৪-২০১৫ বক্স ক্রিকেট লীগ ১ প্রতিযোগী
২০১৫ ইতনা করো না মুঝে প্যার রূপালী বসু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "From Beauty queens to Television actresses! - BeautyPageants"Femina Miss India। ৯ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০
  2. Mihikah Verma interview আর্কাইভইজে আর্কাইভকৃত ১৮ জুলাই ২০১২ তারিখে. One India.
  3. "Yeh Hai Mohabbatein's Mihika Verma on pursuing MBA during pregnancy: My baby is my hero"India Today (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০
  4. Malini, Navya (১৭ ডিসেম্বর ২০১৩)। "Mihika's brother Mishkat makes his telly debut"The Times of India। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪
  5. "Mihika Verma and Anand Kapai - Yeh Hai Mohabbatein's Karan Patel to Taarak Mehta's Disha Vakani: TV actors who opted for an arranged marriage"The Times of India। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০
  6. Team, DNA Web (২৭ আগস্ট ২০১৮)। "In Pics: 'Yeh Hai Mohabbatein' actress Mihika Varma shares first picture of her darling baby boy"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০