বিষয়বস্তুতে চলুন

মিস নাওমি কার্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিস নাওমি কার্টার
জন্ম
গিরান বিট্টেয়ে[১]

জাতীয়তাব্রিটিশ
পেশাড্র্যাগ কুইন
টেলিভিশনরূপলস ড্র্যাগ রেস ইউকে (মৌসুম ৫)

মিস নাওমি কার্টার হলো গিরান বিট্টেয়ের মঞ্চ নাম। তিনি একজন ব্রিটিশ ড্র্যাগ শিল্পী এবং রূপলস ড্র্যাগ রেস ইউকে-এর ৫ম মৌসুমের প্রতিযোগী।

পেশাজীবন

[সম্পাদনা]

মিস নাওমি কার্টার একজন ড্র্যাগ শিল্পী; তার নামটি নাওমি ক্যাম্পবেল এবং বিয়ন্সে (কার্টার) দ্বারা অনুপ্রাণিত।[২][৩] তিনি বলেছেন যে "মিস" অংশটি ব্যবহার করা হয়েছে "ছেলেদের জানাতে যে [তিনি] অবিবাহিত"।[৪] তিনি হাল শহরের প্রোপাগান্ডা অ্যান্ড ফুয়েল ক্লাবের আবাসিক ড্র্যাগ কুইন ছিলেন।[৫]

মিস নাওমি কার্টার রূপলস ড্র্যাগ রেস ইউকে-এর ৫ম মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি গাম্বিয়ান উত্তরাধিকারের প্রথম প্রতিযোগী যিনি কোনও ড্র্যাগ রেস ফ্র্যাঞ্চাইজিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[৬] তিনি প্রায় পাঁচ বছর ধরে ড্র্যাগ করেছেন,[৭] এবং তিনবার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করার পর তাকে প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়েছিল।[৮] দ্বিতীয় পর্বে, মিস নাওমি কার্টার শেষ দুইয়ে স্থান লাভ করেন এবং অ্যালেক্সিস সেন্ট-পিটের বিরুদ্ধে ঠোঁট মেলানো প্রতিযোগিতায় জয়লাভ করেন।[৯] গার্ল গ্রুপ চ্যালেঞ্জে, তিনি ব্যাংকসি, জিঞ্জার জনসন এবং কেট বুচের পাশাপাশি দ্য এম৫২এস দলের সদস্য ছিলেন। পরিবেশনার আগে, মিস নাওমি কার্টার মঞ্চে থাকাকালীন তার হাঁটুতে আঘাত পান, যার ফলে তাকে সোফায় বসে থাকতে বাধ্য করা হয়, যখন অন্যরা তার চারপাশে নাচছিল।[১০] জিঞ্জার জনসন মিস নাওমি কার্টারের পা স্যাক্সোফোনের মতো "বাজিয়েছিলেন"।[১১] চতুর্থ পর্বে, মিস নাওমি কার্টার শেষ দুইয়ে স্থান লাভ করেন এবং ইয়াজের "দ্য অনলি ওয়ে ইজ আপ" গানে কারা মেলের বিপক্ষে ঠোঁট মেলানো প্রতিযোগিতায় হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। তার বিদায়ী লাইন ছিল, "আবার দেখা হবে, ডগ শিট!"[১২]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বিট্টেয়ে ডনকাস্টারের বাসিন্দা। তিনি একজন কুইয়ার[৬], যিনি ড্র্যাগে she / her এবং ড্র্যাগের বাইরে he / him সর্বনাম ব্যবহার করেন। তিনি ডায়ানা রস এবং নিনা সিমোনের দ্বারা অনুপ্রাণিত, এবং নিজেকে "অর্ধেক গাম্বিয়ান এবং অর্ধেক ব্রিটিশ" হিসেবে বর্ণনা করেছেন।[৩]

ফিল্মোগ্রাফি

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ The Cast of RuPaul's Drag Race UK। "Don't Ick My Yum (The M-52s Version)"। music.apple.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ↑ "Meet the Queens interview... Miss Naomi Carter"। Spill the Tea (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২৩। ২০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  3. 1 2 "Miss Naomi Carter RuPaul's Drag Race UK: Meet the Yorkshire drag queen starring in series 5 of the BBC show whose inspirations include Beyonce, Naomi Campbell, Diana Ross and Nina Simone"। The Yorkshire Post। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  4. ↑ Burke, Darren (১২ সেপ্টেম্বর ২০২৩)। "RuPaul's Drag Race UK: Doncaster drag queen Miss Naomi Carter to star in new series"। Doncaster Free Press। ৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  5. ↑ Jenne, Ellen; Ingham, Harry (১১ সেপ্টেম্বর ২০২৩)। "Hull drag queen Miss Naomi Carter to star in RuPaul's Drag Race UK"। Hull Live (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  6. 1 2 "Drag Race UK star Naomi Carter reflects on viral video"। Gay Times (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০২৩। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  7. ↑ "Meet the Queens of 'RuPaul's Drag Race UK' Season 5"। www.out.com (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  8. ↑ Spencer, Samuel (১১ সেপ্টেম্বর ২০২৩)। "RuPaul's Drag Race UK series 5 cast: Meet the queens battling it out for the crown"। BBC Three (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  9. ↑ Horn, Haley Van (১৩ অক্টোবর ২০২৩)। "RuPaul's Drag Race UK: (S05 E03) - WERRRK.com"। werrrk.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  10. ↑ O’Keeffe, Kevin (১৩ অক্টোবর ২০২৩)। "'RuPaul's Drag Race UK' Season 5, Episode 3 recap: Bop to the top" (কানাডীয় ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  11. ↑ Wratten, Marcus (১৩ অক্টোবর ২০২৩)। "Drag Race UK fans divided as RuPaul announces another elimination twist"। PinkNews (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  12. ↑ "RuPaul's Drag Race UK airs latest elimination after comedy challenge"। Digital Spy (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৩। ২০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
  13. ↑ "Miss Naomi Carter"। RuPaul's Drag Race Wiki (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)