মিশুক (বাহন)
মিশুক হলো বাংলাদেশের একসময়ের প্রচলিত একধরনের বাহন। বাংলাদেশে আশির দশক থেকে এই যান প্রচলিত ছিল।
ইতিহাস ও বিবরণ
[সম্পাদনা]মিশুক হলো ৮০ সিসির ৪ স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের একটি যান। এর কাঠামো পাতলা,[১] গায়ের রঙ সাধারণত সবুজ এবং এর স্পোকবিশিষ্ট চাকা বিদ্যমান ছিল।[২] ১৯৮৫ সালে ঢাকায় ২য় সাফ গেমস অনুষ্ঠিত হয়। এই গেমসের মাস্কট ছিল মিশুক নামের একটি হরিণশাবক। ১৯৮০-এর দশকের শেষ দিকে বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এটলাস গেমসের মাস্কটের নামে নিজস্ব নকশায় সবুজ রঙের অটোরিকশা-জাতীয় একটি গাড়ি "মিশুক" বাজারে আনে।[২] সিএনজি চালিত অটোরিকশা থেকে আলাদা করার জন্য বিভিন্ন সময়ে এর রঙ সাদা-ধূসরসহ বিভিন্ন রঙে পরিবর্তন করার প্রচেষ্টা চালানো হয়।[৩] ৪ স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিন হওয়ায় এদের সম্ভাব্য বায়ু দূষণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়নি।[২] ২০০২ সালে[৪] বায়ু দূষণকারী ২ স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের অটোরিকশা নিষিদ্ধ করার পরে চার স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা ও মিশুকের জনপ্রিয়তা বাড়তে শুরু করে।[৫]
২০১০-এর দশক থেকে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিশুকের অনুমোদন তুলে নিতে শুরু করে। ২০১৫ সাল থেকে বিআরটিএ ঢাকার রাস্তায় মিশুকের অনুমোদন তুলে নেয়[৬][৭] এবং এর পরিবর্তে চালকদের সিএনজি-চালিত অটোরিকশার অনুমোদন দেয়।[১]
বর্তমানে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা বা বেবিট্যাক্সিকেও "মিশুক" বলা হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "CNG drivers seek hike in fare, end to syndicate"। দ্য নিউ এজ (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- 1 2 3 ইকবাল, মোহাম্মদ; আখতার, সালমা; আহমদ, শিব্বির (মার্চ–এপ্রিল ২০১৩)। "Study on Merits and Demerits of Two Transport Systems: Battery Operated Easy Bike with CNG Operated Auto Rickshaw at Sylhet City in Bangladesh" (পিডিএফ)। আইওএসআর জার্নাল অব মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ দাস, বিশ্বজিৎ (৩ সেপ্টেম্বর ২০০৩)। "Mishuk drivers demand a fair rate of pay"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ মাহমুদ, আবু হায়াত (২৪ মে ২০১৪)। "CNG run autos charge higher fare"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ "CNG run autos charge higher fare"। বাংলাদেশ অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০০৩।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ "সিএনজি অটোরিকশার সাইড ভিউ ভেতরে কেন?"। বিডিনিউজ২৪.কম। ১৮ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ "Why are side-view mirrors inside autorickshaws in Bangladesh?"। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।