বিষয়বস্তুতে চলুন

মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
الشَّيْخ مِشعَل الأَحمَد الْجَابِر الصَّباح
২০২৪ সালে মিশাল
কুয়েতের আমির
রাজত্ব১৬ ডিসেম্বর ২০২৩ - বর্তমান
পূর্বসূরিনাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
কুয়েতের যুবরাজ
কার্যকাল৮ অক্টোবর ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২৩
পূর্বসূরিনাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
জন্ম (1940-09-27) ২৭ সেপ্টেম্বর ১৯৪০ (বয়স ৮৬)
কুয়েত শহর, কুয়েত
দাম্পত্য সঙ্গীনুরিয়া সাবাহ আল-সালেম আল-সাবাহ
মুনিরা বাদাহ আল-মুতাইরি
বংশধর১২ (৫ ছেলে এবং ৭ মেয়ে)
আরবিمشعل الأحمد الجابر الصباح
রাজবংশআল সাবাহ
পিতাআহমদ আল-জাবের আল-সাবাহ
মাতামরিয়ম মারিত আল-হুওয়াইলা
ধর্মসুন্নি ইসলাম

মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ (আরবি: الشيخ مشعل الأحمد الجابر الصباح, প্রতিবর্ণীকৃত: ash-Shaykh Misha`al al-ʾAḥmad al-Jābir aṣ-Ṣabāḥ; জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৪০) হলেন কুয়েতের বর্তমান আমির।[১] ২০২৩ সালের ১৬ ডিসেম্বর তিনি কুয়েতের আমীর পদে অভিষিক্ত হন। এর আগে তিনি কুয়েতের যুবরাজ ছিলেন।[২] মিশাল তার কর্মজীবনের বেশিরভাগ সময় কুয়েতের নিরাপত্তা ও গোয়েন্দা যন্ত্রে কাটিয়েছেন। ৮৩ বছর বয়সে আমির হওয়ার আগে, তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক যুবরাজ।[৩]

জীবনী

[সম্পাদনা]

মিশাল কুয়েতের আমির আহমেদ আল-জাবের আল-সাবাহর পুত্র এবং আমির নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ- এর পৈতৃক সৎ ভাই। তিনি হেন্ডন পুলিশ কলেজে অধ্যয়ন করেন এবং ১৯৬০ সালে স্নাতক হন।[৪] পরে তিনি ১৯৬৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[৫] পরবর্তীতে, তিনি ২০০৪ সালে ভারপ্রাপ্ত মন্ত্রীর পদে (প্রটোকল পদবী অনুসারে) ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হওয়ার আগ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন।[৬][৭][৮] ২০২০ সালের ৭ অক্টোবর তিনি কুয়েতের ক্রাউন প্রিন্স মনোনীত হন।[৯][১০] ৮ অক্টোবর, তিনি আনুষ্ঠানিকভাবে কুয়েতের ক্রাউন প্রিন্স হন।[১১]

১৯ সেপ্টেম্বর ২০২২-এ, মিশাল ওয়েস্টমিনস্টার অ্যাবে, লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন।[১২]

২০২৩ সালের ১৬ ডিসেম্বর তিনি কুয়েতের আমীর পদে অভিষিক্ত হন।[১৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ"। দৈনিক যুগান্তর। ১৬ ডিসেম্বর ২০২৩।
  2. ↑ জাজিরা, আল (১২ মে ২০২৪)। "পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির"। দৈনিক প্রথম আলো।
  3. ↑ "The world's oldest crown prince nears the throne of Kuwait"। The Economist। আইএসএসএন 0013-0613। ৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
  4. ↑ "Kuwait Emir Nawaf Al Sabah names Sheikh Meshal Al Sabah as new crown prince"। The National। ৭ অক্টোবর ২০২০।
  5. ↑ "Kuwait's emir names security czar Sheikh Meshal as crown prince"। Reuters। ৭ অক্টোবর ২০২০।
  6. ↑ "Kuwait National Guard الحرس الوطني الكويتي–-"। ১৬ জুলাই ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪।
  7. ↑ Profile & Accomplishments of Kuwait National Guard Deputy Commander and acting Minister by Government Protocol ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ অক্টোবর ২০১৭ তারিখে; His Excellency Sheikh Meshal Ahmad Al Jaber Al Sabah; Retrieved 3 March 2015 (Arabic Read)
  8. ↑ "Kuwait's new emir names Sheikh Meshaal as new crown prince"। Al Jazeera। ৭ অক্টোবর ২০২০।
  9. ↑ "Kuwait Amir names Sheikh Mishaal Al-Ahmad Al-Sabah as Crown Prince - Amiri Diwan"। KUNA। ৭ অক্টোবর ২০২০।
  10. ↑ "Kuwait names Sheikh Meshal as new Crown Prince"। Arab News। ৭ অক্টোবর ২০২০।
  11. ↑ "Kuwait Assembly approves Sheikh Meshal as Crown Prince"। ৮ অক্টোবর ২০২০।
  12. ↑ "Queen Elizabeth II's Funeral: Arab Royals Pay Their Respects Ahead of The Ceremony"। Harper's Bazaar (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২।
  13. ↑ "Sheikh Mishal Al-Ahmad Al-Jaber Al-Sabah named Emir of Kuwait"। Public Television Company of Armenia (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]