মিলেট নেটওয়ার্ক অফ ইণ্ডিয়া

মিলেট নেটওয়ার্ক অফ ইণ্ডিয়া বাজরা চাষীদের সহায়তা করে। এটি তৈরি করেছিলেন একশ জন মহিলা যাঁরা এই ঐতিহ্যবাহী ফসলের গুণাবলী উপলব্ধি করেছিলেন।[১] এই দলটি গ্রামের কৃষকদের কম জল ব্যবহার এবং জৈব সার ব্যবহার করে বাজরা চাষে সহায়তা করেছে এবং একই সাথে ধানের মতো প্রতিযোগী ফসল চাষে সরকারি ভর্তুকির অবিচারের বিষয়টি তুলে ধরেছে। এই সংস্থা নারী শক্তি পুরস্কার এবং নিরক্ষীয় পুরস্কার উভয়ই পেয়েছে।
পটভূমি
[সম্পাদনা]
মিলেট ভারতের একটি ঐতিহ্যবাহী শস্য এবং মিলেট নেটওয়ার্ক অফ ইণ্ডিয়া এটিকে চাষের জন্য প্রচার করে কারণ অন্যান্য ফসলের তুলনায় এই ফসল কম জলে জন্মায়। ভারতে চালের ওপর ভর্তুকি দেওয়া হয়, তার সাথে তুলনা করলে এটি বিশেষভাবে স্পষ্ট হয়। বাজরা খারাপ মাটিতে জন্মে, এই ফসল খুব কমই রোগাক্রান্ত হয় এবং কাটা ফসল দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়।[২] বাজরা চাষে প্রাকৃতিক সার ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখনও অনেক কৃষক এটি চাষ করেন না, চাহিদা কম থাকায় তাঁরা এটির চাষ বন্ধ করে দেন। সাদা চাল বেশি জনপ্রিয় এবং ধান চাষে সরকারি ভর্তুকি পাওয়া যায়।[২]
২০১৬ সালে, মিলেট নেটওয়ার্ক আইন দ্বারা বাজরাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচারণা এবং সরকারের কাছে তদবির করছিল, বর্তমানে সরকার এটিকে বাদ দিয়েছে। তারা চেয়েছিল জাতীয় খাদ্য নিরাপত্তা আইন সংশোধন করা হোক যাতে দরিদ্রদের জন্য ভর্তুকিযুক্ত খাদ্যের তালিকায় বাজরা অন্তর্ভুক্ত করা হয়। মাসব্যাপী এই প্রচারণাটি বিশ্ব খাদ্য দিবসে শেষ হয়েছিল।[৩]

২০১৮ সালের মধ্যে, মিলেট নেটওয়ার্কে ৫,০০০ জন সদস্য ছিল[১] এবং মোঘুলাম্মা ২০১৮ সালে আন্তর্জাতিক নারী দিবসে মিলেট নেটওয়ার্কের পক্ষ থেকে নারী শক্তি পুরস্কার নিয়েছিলেন।[৪] নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মিলেট নেটওয়ার্ক মহিলাদের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ২০১৮ সালের ৮ই মার্চ এই পুরস্কার প্রদান করেন। সারা ভারত থেকে আসা ৩৯ জন পুরস্কার প্রাপকের মধ্যে মিলেট নেটওয়ার্ক একটি ছিল।[৫] মোঘুলাম্মা এই পুরস্কারটি গ্রহণ করেছিলেন, তাঁর বয়স ছিল ৩৬ বছর। তাঁর স্বামী এবং শাশুড়ি মারা যাওয়ার পর তিনি একজন পূর্ণকালীন কৃষক হয়েছিলেন। তাঁর শাশুড়িই তাঁকে মিলেট নেটওয়ার্কের সাথে যুক্ত করেছিলেন, জৈবভাবে বাজরা চাষে সাফল্য অর্জন করে তিনি জাতীয় মনোযোগ আকর্ষণ করেছেন। মিলেট নেটওয়ার্ক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং কেঁচো সার, জৈব সার ও পঞ্চগব্যের মতো জৈব ব্যবহার সম্পর্কে পরামর্শ প্রদান করে। ২০১৯ সালে তিনি ইউনেস্কো থেকে নিরক্ষীয় অঞ্চল পুরস্কার গ্রহণের জন্য নিউ ইয়র্কে যান।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 PIB India (৮ মার্চ ২০১৮)। "Nari Shatki Puraskar citation"। PIB India via Twitter। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- 1 2 Nagaland, Anne Pinto-Rodrigues in (২৫ ফেব্রুয়ারি ২০২০)। "Against the grain: why millet is making a comeback in rural India"। the Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Kurmanath, K. V. (১৬ সেপ্টেম্বর ২০১৬)। "Millet Network launches national campaign to include grain in PDS"। @businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Millet Network of India's success story"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০১৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'"। The New Indian Express। ৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ Roy, Subir (১৪ নভেম্বর ২০১৯)। "How millet farming empowers women"। @businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।