বিষয়বস্তুতে চলুন

জামালপুর জেলা হ্যান্ডবল স্টেডিয়াম

(মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম থেকে পুনর্নির্দেশিত)
জামালপুর জেলা হ্যান্ডবল স্টেডিয়াম
জামালপুর হ্যান্ডবল স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামমির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম (২০২১-২০২৫)
অবস্থানবীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম কমপ্লেক্স,জামালপুর,বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°৫৬′১২.১০″ উত্তর ৮৯°৫৫′৫৭.০৮″ পূর্ব / ২৪.৯৩৬৬৯৪৪° উত্তর ৮৯.৯৩২৫২২২° পূর্ব / 24.9366944; 89.9325222
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
নির্মাণ
চালু২৮ মার্চ, ২০২১
নির্মাণ ব্যয় ৩১ কোটি (২০২১)

জামালপুর জেলা হ্যান্ডবল স্টেডিয়াম ২০২১ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের একটি হ্যান্ডবল খেলার বিশেষায়িত স্টেডিয়াম। এটির অবস্থান জামালপুর পৌরসভাবীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে। এটি একটি ইনডোর ক্রীড়া স্থাপনা। ২০১০ সালে প্রতিষ্ঠিত শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের পর এটি, বাংলাদেশের দ্বিতীয় হ্যান্ডবল ভেন্যু।[] জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত ও এবং স্থানীয় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পরিচালিত।[]

মির্জা আজমের নামে নামকরণ করা এই স্টেডিয়ামটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুর স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় নির্মিত। সংস্কারকৃত জেলা স্টেডিয়ামের সাথে ২০২১ সালের ২৮ মার্চ, এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।[] ২০২৫ সালের ২৩ মার্চ স্থাপনাটির নাম পরিবর্তন করে 'জেলা হ্যান্ডবল স্টেডিয়াম, জামালপুর' করা হয়।[]

স্টেডিয়ামটি মূলত আঞ্চলিক, বয়স-ভিত্তিক প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মশালার জন্য ব্যবহার করা হয়।[] হ্যান্ডবলের পাশাপাশি কারাতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জামালপুরের দুটি স্টেডিয়াম হলো প্রধানমন্ত্রীর উপহার : ক্রীড়া প্রতিমন্ত্রী"দৈনিক জনকণ্ঠ। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫
  2. 1 2 "মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামে ১০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু"বাংলার চিঠি। ২২ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. আসিফ, আসমাউল (২৮ মার্চ ২০২১)। "নিউজিল্যান্ডের চেয়েও সুন্দর বাংলাদেশের স্টেডিয়াম : ক্রীড়া প্রতিমন্ত্রী"এনটিভি। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত"জাতীয় ক্রীড়া পরিষদ। ২৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৬ ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।
  5. "সোতোকান কারাতের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ"সময় ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)