বিষয়বস্তুতে চলুন

মিয়ান তাউশে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিয়ান তাউশে একটি স্যুপ যেটি কুমড়ো থেকে তৈরি হয়। এটি সাধারণভাবে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের হাউসা সম্প্রদায়ের মানুষেরা খায়। এই স্যুপটি সাধারণত ইয়াকুয়া পাতা, দাওদাওয়া (লোকাস্ট বিন), চিংড়ি, মাংস, পেঁয়াজ এবং মশলা দিয়ে প্রস্তুত করা হয়।[][]

এটি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের হাউসা ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং জনপ্রিয় একটি খাবার। এটি সাধারণত বিভিন্ন ধরনের শর্করাযুক্ত খাবারের সাথে খাওয়া হয়। যেমন তুওন শিনকাফা (ভাতের পেস্ট), তুওন মাসারা (ভুট্টার পেস্ট), তুওন আলকামা (গমের পেস্ট), ফুফু, ভাত, নান এবং অন্যান্য উত্তর নাইজেরিয়ার খাবার।

এই শর্করাযুক্ত খাবারগুলো সাধারণত উচ্চ-শর্করা সমৃদ্ধ উপাদান থেকে তৈরি হয়। যেমন ভাত, ইয়াম, কাসাভা (ইউকা), কলা এবং অন্যান্য উপাদান। এসব খাবারকে সম্মিলিতভাবে "ফুফু", "ওকেলে" বা "গেলা খাবার" বলা হয়। কারণ এগুলো সাধারণত ছোট ছোট টুকরো করে স্যুপে ডুবিয়ে হাতে নিয়ে কম চিবিয়ে গিলে খাওয়া হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "WHAT SOUP? WHERE FROM?"Tribune Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২০। ১৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২
  2. Dobby (১৬ ফেব্রুয়ারি ২০২১)। "Miyan Taushe (Pumpkin Soup)"Dobby's Signature (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২
  3. Lois (৬ নভেম্বর ২০১৭)। "Miyan Taushe: Nigerian Pumpkin Stew/Soup"Yummy Medley (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩