মিয়ানমার নিউজ এজেন্সি
মিয়ানমার নিউজ এজেন্সি (বর্মী: မြန်မာသတင်းဌာန; সংক্ষেপে এমএনএ) মিয়ানমারের জাতীয় সংবাদ সংস্থা। এর সদরদপ্তর ইয়াঙ্গুনে অবস্থিত।[১] ১৯৬২ সালের বার্মিজ অভ্যুত্থানের পর ১৯৬৩ সালে এটি নিউজ এজেন্সি বার্মা (এনএবি) নামে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ ও সাময়িকী বিভাগের অধীনে রয়েছে।[২] সরকারী অনুষ্ঠানগুলোর, যেমন বিরোধী নেত্রী অং সান সু চি ও সরকারি কর্মকর্তাদের বৈঠকের ছবি তোলার একমাত্র অধিকার এমএনএ-এর আছে। স্থানীয় বার্মিজ সাপ্তাহিক পত্রিকাগুলো তাদের খবরের জন্য ছবির ব্যাপারে এমএনএ-এর ওপর নির্ভর করে।
এই সংস্থাটি তথ্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় এবং বেশিরভাগ জাতীয় ও বিদেশী সংবাদ বিবাচন করা হয়।[৩] এটি তিনটি প্রধান সংবাদপত্রের সাথে সংবাদ ও সাময়িকী ব্যবসার অধীনে পড়ে।[৪]
সংস্থাটি রয়টার্স এবং প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ফিড ব্যবহার করে।[৫]
এমএনএ-এর আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাথে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে, যার মধ্যে রয়েছে সিনহুয়া, আইটিএআর-টিএএসএস, ইয়োনহাপ, কিয়োডো, তানজুগ, আন্তারা, কেপিএল এবং ভিএনএ।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Myanmar profile - Media"। BBC News। ৬ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।
- ↑ "State agency stops providing Aung San Suu Kyi photos; football coverage restricted"। ২৮ জানুয়ারি ২০১০।
- ↑ Ang & Ramanathan, 2000, p. 136
- ↑ Myanmar to introduces journalism degree course for first time. Xinhua. September 5, 2007
- ↑ Gupta, 2006, p. 1079
- ↑ Altbach (1992), p. 228.
আরও পড়ুন
[সম্পাদনা]- Altbach, Philip (1992). Publishing and development in the Third World. H. Zell. আইএসবিএন ৯৭৮-১-৮৭৩৮৩৬-৪০-৮.
- Ang, Peng & Ramanathan, Sankaran (2000). Communication in ASEAN. Asian Media Information and Communication Centre. আইএসবিএন ৯৭৮-৯৯৭১-৯০৫-৭৯-৮.
- Gupta, Amita (2006). Concise Encyclopaedia Of India Vol. 3. Atlantic Publishers & Distributors. আইএসবিএন ৯৭৮-৮১-২৬৯-০৬৩৯-০.
- Gunaratne, Shelton (2000). Handbook of the media in Asia. Sage Publications. আইএসবিএন ৯৭৮-০-৭৬১৯-৯৪২৭-৫.
- Shrivastava, K (2007). News agencies from pigeon to internet. Sterling Publishers Pvt. Ltd. আইএসবিএন ৯৭৮-১-৯৩২৭০৫-৬৭-৬.