বিষয়বস্তুতে চলুন

মিনিয়নস (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনিয়নস
পোস্টারে তিনজন নগ্ন মিনিয়নকে (বাম থেকে ডানে: কেভিন, বব, স্টুয়ার্ট) কাপড় শুকানোর দড়িতে নিজেদের পোশাকের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালক
প্রযোজক
রচয়িতাব্রায়ান লিঞ্চ
শ্রেষ্ঠাংশে
সুরকারহেইতোর পেরেইরা
সম্পাদকক্লেয়ার ডডসন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইউনিভার্সাল পিকচার্স[১]
মুক্তি
স্থিতিকাল৯১ মিনিট[২]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৭৪ মিলিয়ন মার্কিন ডলার[৩]
আয়১.১৫৯ বিলিয়ন মার্কিন ডলার[৪]

মিনিয়নস হলো পিয়ের কফিন ও কাইল বালডা পরিচালিত এবং ব্রায়ান লিঞ্চ রচিত ২০১৫ সালের একটি মার্কিন অ্যানিমেটেড কমেডি চলচ্চিত্র। ইউনিভার্সাল পিকচার্স ও ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রটি প্রিক্যুয়েল হিসেবে ডেসপিকেবল মি (২০১০)-এর পূর্বকাহিনি বর্ণনা করে। চলচ্চিত্রটিতে কফিন (মিনিয়নদের কণ্ঠে), স্যান্ড্রা বুলক, জন হ্যাম, মাইকেল কিটন, অ্যালিসন জ্যানি, স্টিভ কুগান, জেনিফার সন্ডার্স এবং কথক হিসেবে জিওফ্রে রাশ কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে মিনিয়নরা তাদের নতুন কোনো দুষ্ট বসের সন্ধানে বের হয়, কারণ ইতিহাসের বিভিন্ন সময়ে তারা একে একে দুর্ঘটনাবশত তাদের পূর্ববর্তী সব নেতাকে হত্যা করেছে।

মিনিয়নস-এর প্রিমিয়ার ১১ জুন ২০১৫ সালে লন্ডনে অনুষ্ঠিত হয় এবং ১০ জুলাই ইউনিভার্সাল-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এবং বিশ্বব্যাপী ১.১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। এর ফলে এটি ২০১৫ সালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্র এবং সর্বকালের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান লাভ করে। চলচ্চিত্রটির পর আরও দুটি চলচ্চিত্র নিয়ে মিনিয়নস চলচ্চিত্র সিরিজ গড়ে ওঠে।

কাহিনি

[সম্পাদনা]

মিনিয়নস হলো ছোট, হলুদ, বড়ির মতো আকৃতির প্রাণী, যারা সময়ের শুরু থেকেই অস্তিত্বশীল। তারা এককোষী জীব থেকে বিবর্তিত হয়ে এমন প্রাণীতে পরিণত হয়েছে, যাদের একমাত্র উদ্দেশ্য ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রভুদের সেবা করা। তবে তারা অত্যন্ত অদক্ষ এবং যেসব প্রভুর অধীনে কাজ করে, দুর্ঘটনাবশত তাদের প্রত্যেককেই হত্যা করে ফেলে। রাশিয়ায় নেপোলিয়নের দিকে একটি কামান ছোড়ার পর তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একটি গুহায় নতুন জীবন শুরু করে। কিন্তু বহু বছর পর কোনো প্রভুর সেবা করতে না পেরে মিনিয়নরা বিষণ্ণ ও কর্মস্পৃহাহীন হয়ে পড়ে। এ অবস্থায় কেভিন, স্টুয়ার্ট ও বব নামের তিন মিনিয়ন তাদের গোত্রের জন্য নতুন কোনো প্রভু খুঁজে বের করার অভিযানে বের হয়।

১৯৬৮ সালে তারা নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে এবং রাত কাটানোর জন্য একটি ডিপার্টমেন্টাল স্টোরে আশ্রয় নেয়। সেখানে তারা গোপনে সম্প্রচারিত একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে ভিলেনদের জন্য অরল্যান্ডোতে অনুষ্ঠিত একটি সম্মেলন ভিলেন-কনের প্রচার করা হচ্ছিল। পরদিন তারা চোর নেলসন পরিবারের সঙ্গে হিচহাইকিং করে সম্মেলনে যায়। সেখানে তাদের সঙ্গে বিশ্বের প্রথম নারী সুপারভিলেন স্কারলেট ওভারকিলের দেখা হয়। স্কারলেট অপ্রত্যাশিতভাবে তাদের নিয়োগ করে এবং লন্ডনে নিজের বাড়িতে নিয়ে যায়। মিনিয়নরা বাকি সদস্যদের ফোন করে তাদেরও যোগ দিতে বলে। স্কারলেট রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ইম্পেরিয়াল স্টেট ক্রাউন চুরি করার পরিকল্পনা করে এবং সফল হলে মিনিয়নদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে ব্যর্থ হলে তাদের হত্যা করার হুমকিও দেয়।

স্কারলেটের স্বামী হার্ব ডাকাতিতে সহায়তার জন্য বিভিন্ন উদ্ভাবিত যন্ত্র সরবরাহ করে। কিন্তু টাওয়ার অব লন্ডনে ঢুকে মুকুট চুরি করার সময় তারা প্রায় ধরা পড়ে যায়। পরবর্তী ধাওয়ার সময় বব স্টোনের তলোয়ার তুলে নিয়ে নিজেকে ও বন্ধুদের রক্ষা করে। এর ফলে রানি সিংহাসনচ্যুত হন এবং বব নতুন রাজা হয়ে যায়। অন্য কেউ তার বহুদিনের স্বপ্ন—সিংহাসন দখল—বাস্তবায়ন করায় স্কারলেট ক্ষুব্ধ হয়ে ববের মুখোমুখি হয়। বব স্বেচ্ছায় তার পক্ষে সিংহাসন ত্যাগ করলেও স্কারলেট কেভিন, স্টুয়ার্ট ও ববকে একটি অন্ধকূপে বন্দী করে। সেখানে ব্লার্ব নামের মুখোশধারী এক ব্যক্তি তাদের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করে; পরে জানা যায়, সে ছদ্মবেশী হার্ব। তিনজন পালিয়ে যায় এবং স্কারলেটের অভিষেক অনুষ্ঠানে গিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়।

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছে কেভিন, স্টুয়ার্ট ও বব দুর্ঘটনাবশত একটি ঝাড়বাতি স্কারলেটের ওপর ফেলে দিয়ে অভিষেক অনুষ্ঠান ব্যাহত করে। স্কারলেট ঘটনাটিকে হত্যাচেষ্টার ভুল ব্যাখ্যা করে এবং ক্ষিপ্ত হয়ে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। একই সঙ্গে অন্য ভিলেনদের লন্ডনের রাস্তায় ঝড়ের মধ্যে তাদের ধাওয়া করতে পাঠায়। স্টুয়ার্ট ও বব অপহৃত হয়, আর কেভিন একটি পানশালায় লুকিয়ে পড়ে। সেখানে সে টেলিভিশনে স্কারলেটকে দেখতে পায়, যেখানে স্কারলেট ঘোষণা করে যে ভোরের মধ্যে কেভিন হাজির না হলে সে স্টুয়ার্ট ও ববকে হত্যা করবে। ভিলেনরা তাকে খুঁজতে থাকলেও কেভিন গোপনে স্কারলেটের দুর্গে ঢুকে অস্ত্র চুরি করতে যায়। সেখানে সে হার্বের তৈরি একটি যন্ত্র চালু করে ফেলে এবং এর ফলে তার আকার বিশাল হয়ে যায়। কেভিন লন্ডনের মধ্য দিয়ে তাণ্ডব চালিয়ে বন্ধুদের উদ্ধার করে এবং স্কারলেটের সঙ্গে লড়াই করে। এ সময় অন্যান্য মিনিয়নও শহরে এসে পৌঁছায়। স্কারলেট একটি বিশাল ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলে কেভিন সেটি গিলে ফেলে। স্কারলেট ও হার্ব তার রকেট-চালিত পোশাক পরে পালানোর চেষ্টা করলে কেভিন পোশাকটি আঁকড়ে ধরে এবং আকাশে উঠে যায়। ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে কেভিন, স্কারলেট ও হার্বকে আপাতদৃষ্টিতে হত্যা করে। মিনিয়নরা বন্ধুর মৃত্যুতে শোক করলেও পরে দেখা যায়, স্বাভাবিক আকারে ফিরে আসার পর কেভিন বেঁচে আছে।

রানি তার সিংহাসন ও মুকুট ফিরে পান। তিনি ববের খেলনা ভালুক টিমের জন্য একটি ছোট মুকুট, স্টুয়ার্টকে একটি বৈদ্যুতিক গিটার এবং কেভিনকে নাইটহুড প্রদান করেন। স্কারলেট ও হার্বও বেঁচে থাকে এবং আবার মুকুট চুরি করে। কিন্তু গ্রু নামের এক কিশোর তাদের থামিয়ে তাদের দিকে একটি ফ্রিজ রশ্মি ছোড়ে এবং রকেটচালিত মোটরসাইকেলে করে মুকুট নিয়ে পালিয়ে যায়। মিনিয়নরা তার পেছনে দৌড়াতে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে গ্রুই সেই প্রভু, যাকে তারা এতদিন ধরে খুঁজছিল।

কণ্ঠশিল্পী

[সম্পাদনা]
পরিচালক পিয়ের কফিন মিনিয়নদের কণ্ঠও দিয়েছেন।

এছাড়াও, স্টিভ ক্যারেল গ্রু চরিত্রে পুনরায় অভিনয় করেছেন, যে চলচ্চিত্রের শেষে তার তরুণ বয়সের রূপে উপস্থিত হয়।[১০] অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কেটি মিক্সন — টিনা নেলসন, ওয়াল্টার ও ম্যাডজের চোর মেয়ে;[১০] মাইকেল বিটি — ওয়াল্টার নেলসন জুনিয়র, ওয়াল্টার ও ম্যাডজের চোর ছেলে[১০] (বিটি একজন ভিএনসি ঘোষকের কণ্ঠও দিয়েছেন); তারা স্ট্রং — বিঙ্কি নেলসন, টিনা ও ওয়াল্টার জুনিয়রের শিশুভাই;[১০] হিরোয়ুকি সানাদা — ডুমো, একজন সুমো কুস্তিগীর ভিলেন;[১০] এবং ডেভ রোজেনবম — ফ্যাব্রিস, স্কারলেটের ব্যক্তিগত স্টাইলিস্ট।[১০]

উৎপাদন

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

মিনিয়নস চলচ্চিত্রটির নির্মাণের অনুমোদন ((ইংরেজি)) ২০১২ সালের জুলাই মাসে দেওয়া হয়।[১১] এর আগে চিত্রনাট্যকার ব্রায়ান লিঞ্চ একটি সিমুলেটর রাইড ডেসপিকেবল মি মিনিয়ন মেহেম-এর জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন।[১২] পিয়ের কফিন আবারও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নতুনভাবে কাইল বালডা সহ-পরিচালক হিসেবে যোগ দেন। এর মাধ্যমে এটি ফ্র্যাঞ্চাইজিটির প্রথম চলচ্চিত্রে পরিণত হয়, যেখানে ক্রিস রেনো পরিচালক হিসেবে ছিলেন না; তবে তিনি নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। এরিক গুইয়োঁ চলচ্চিত্রটির জন্যও ফিরে আসেন, তবে এবার তিনি শিল্প নির্দেশকের দায়িত্বে ছিলেন না; বরং চলচ্চিত্রটির চরিত্র ও প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেন।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্যান্ড্রা বুলক স্কারলেট ওভারকিল চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য অভিনয়শিল্পীদের দলে যোগ দেন।[৬] দুই মাস পর জন হ্যাম তার স্বামী হার্ব ওভারকিল চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য যুক্ত হন।[৭] চলচ্চিত্রটিতে অংশগ্রহণের জন্য বুলককে ১০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছিল।[১৩] ২০১৫ সালের মার্চে অ্যালিসন জ্যানি ম্যাজ নেলসন চরিত্রে অভিনয়শিল্পীদের দলে যোগ দেন।[৯] চলচ্চিত্রটির পরিচালক পিয়ের কফিন মিনিয়নদের কণ্ঠ দেওয়ার ভূমিকায়ও ফিরে আসেন। এটি ফ্র্যাঞ্চাইজিটির সেই চলচ্চিত্রগুলোর একটি, যেখানে কফিন প্রধান কণ্ঠশিল্পীর ভূমিকায় রয়েছেন। কাইল বালডা কফিনের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেন। জেনিফার সন্ডার্স রানি দ্বিতীয় এলিজাবেথের কণ্ঠ দেওয়ার জন্য অভিনয়শিল্পীদের দলে যুক্ত হন।

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রটির অফিসিয়াল সাউন্ডট্র্যাক ব্যাক লট মিউজিক-এর মাধ্যমে ১০ জুলাই ২০১৫ সালে প্রকাশিত হয়। সাউন্ডট্র্যাকটিতে চলচ্চিত্রটির জন্য হেইতর পেরেইরা-র সুর করা মৌলিক সংগীতও অন্তর্ভুক্ত রয়েছে।[১৪][১৫]

বিপণন

[সম্পাদনা]

ব্লুমবার্গ নিউজ-এর হিসাব অনুযায়ী, ইউনিভার্সাল পিকচার্স মিনিয়নস চলচ্চিত্রটির প্রচারণায় ৫৯৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল।[১৬] এর মধ্যে ২৬.১ মিলিয়ন মার্কিন ডলার টেলিভিশন বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছিল।[১৭] প্রচারণাটিকে পরিবেশক প্রতিষ্ঠানের ইতিহাসের "সবচেয়ে বড় ও সর্বাধিক বিস্তৃত" প্রচারণা হিসেবে বর্ণনা করা হয়।[১৮]

এছাড়া প্রচারণাটির সঙ্গে ৮৫০টি খেলনা ব্র্যান্ড যুক্ত ছিল।[১৯] অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল McDonald's, Chiquita এবং General Mills।[১৮] ২০১৫ সালের এপ্রিলে Pantone ঘোষণা করে যে, Illumination-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা "মিনিয়ন ইয়েলো" নামে একটি নতুন অফিসিয়াল প্যানটোন রং তৈরি করেছে।[২০]

টাইটান কমিক্স জুন মাসে চলচ্চিত্রটির ওপর ভিত্তি করে একাধিক কমিক ও গ্রাফিক উপন্যাস প্রকাশ করে।[২১] প্রচারণার অংশ হিসেবে মিনিয়নস প্যারাডাইস মোবাইল গেমটিও প্রকাশ করা হয়।[২২]

মুক্তি

[সম্পাদনা]

প্রেক্ষাগৃহে মুক্তি

[সম্পাদনা]

মিনিয়নস চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী ১১ জুন ২০১৫ সালে লন্ডনের ওডিয়ন লেস্টার স্কোয়ার-এ অনুষ্ঠিত হয়।[২৩] এর পর ২৭ জুন লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম-এ আরেকটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।[২৪]

চলচ্চিত্রটি প্রাথমিকভাবে ১৯ ডিসেম্বর ২০১৪ সালে মুক্তির জন্য নির্ধারিত ছিল।[২৫] তবে ২০ সেপ্টেম্বর ২০১৩ সালে মুক্তির তারিখ পরিবর্তন করে ১০ জুলাই ২০১৫ করা হয়। জানা যায়, ইউনিভার্সাল ডেসপিকেবল মি ২ (২০১৩)-এর সফল মুক্তিতে সন্তুষ্ট হওয়া এবং মিনিয়নস-এর পণ্যসামগ্রী বিক্রির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ইচ্ছার কারণে এই পরিবর্তন করা হয়েছিল।[২৬][২৭]

হোম মিডিয়া

[সম্পাদনা]

ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট মিনিয়নস চলচ্চিত্রটি ২৪ নভেম্বর ২০১৫ সালে ডিজিটাল ডাউনলোড এবং ৮ ডিসেম্বর ব্লু-রে ও ডিভিডি ফরম্যাটে প্রকাশ করে। ফিজিক্যাল কপিগুলোতে নির্মাণ-পরবর্তী বিভিন্ন দৃশ্যের ফিচারেট; একটি বাদ দেওয়া দৃশ্য; একটি ইন্টারঅ্যাকটিভ বিশ্ব মানচিত্র; ক্রো মিনিয়ন, কম্পিটিশন এবং বিঙ্কি নেলসন আনপ্যাসিফাইড নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র; এবং দ্য সিক্রেট লাইফ অব পেটস (২০১৬)-এর একটি ট্রেলার অন্তর্ভুক্ত ছিল।[২৮]

মিনিয়নস ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া হোম-ভিডিও প্রকাশনা ছিল। এর বিক্রয়ের ৬৭ শতাংশ ছিল ব্লু-রে সংস্করণের, যা অ্যান্ট-ম্যান-এর হোম মিডিয়া প্রকাশনার সঙ্গেও শীর্ষস্থান অর্জন করে।[২৯] ২০১৫ সালের শেষ নাগাদ ফিজিক্যাল সংস্করণটি প্রায় ৯৫.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল।[৩০] ৫ সেপ্টেম্বর ২০১৭ সালে ৪কে আল্ট্রা এইচডি ব্লু-রে সংস্করণ প্রকাশিত হয়।[৩১]

অভ্যর্থনা

[সম্পাদনা]

মিনিয়নস মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৩৩৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য অঞ্চলে ৮২৩.৪ মিলিয়ন ডলার আয় করে, যার ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ১.১৫৯ বিলিয়ন ডলার। এটি ২০১৫ সালের পঞ্চম-সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং সর্বকালের দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্র ছিল। [৩২][৩৩] ২০১৫ সালের ২৮শে আগস্ট, মিনিয়নস বিশ্বব্যাপী বক্স অফিসে $১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে, এবং টয় স্টোরি ৩ (২০১০) ও ফ্রোজেন (২০১৩)-এর পর এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়। [৩৪] ডেডলাইন হলিউড চলচ্চিত্রটির নিট মুনাফা ৫০২ মিলিয়ন ডলার হিসেবে গণনা করেছে, যেখানে নির্মাণ বাজেট, বিপণন, শিল্পী অংশগ্রহণ এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে; বক্স অফিস আয় এবং হোম মিডিয়া থেকে আয়ের ভিত্তিতে এটি ২০১৫ সালের "সবচেয়ে মূল্যবান ব্লকবাস্টার"-এর তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে। [৩]

সমালোচনামূলক প্রতিক্রিয়া

[সম্পাদনা]

প্রশংসা

[সম্পাদনা]

উত্তরাধিকার

[সম্পাদনা]

মুক্তির পরবর্তী বছরগুলোতে ডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র মিনিয়নস ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং ইন্টারনেট মিম তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

২০১৬ সালে ৮৮তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রধান তিন চরিত্র উপস্থিত হয়েছিল এবং তারা সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার উপস্থাপন করে। সেরা চলচ্চিত্রের পুরস্কার উপস্থাপনের সময় ইংরেজ কৌতুকাভিনেতা সাচা ব্যারন কোহেন বৈচিত্র্যের অভাবের প্রসঙ্গে চরিত্রগুলোকে "কঠোর পরিশ্রমী ছোট হলুদ মানুষ, যাদের ছোট যৌনাঙ্গ রয়েছে" বলে উল্লেখ করেন।

২০২৪ সালে কফিন বলেন যে বিপণনের কারণে মিনিয়নস বক্স অফিসে সাফল্য পেয়েছিল, চলচ্চিত্রটির গুণগত মানের কারণে নয়; তবে তিনি চূড়ান্ত চলচ্চিত্রটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই বছরের আগস্টে রেনো মনে করেন, মিনিয়নস-কে লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে রূপান্তর করা উচিত নয়। তাঁর মতে, এরূপ অভিযোজন চরিত্রগুলোর ভিন্ন উপস্থাপন তৈরি করতে পারে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস করতে পারে।

অনুসরণী ও পূর্বসূরি

[সম্পাদনা]

মিনিয়নস-এর সাফল্যের ফলে মিনিয়নস চলচ্চিত্র সিরিজ নির্মিত হয়,[৩৫] যার শুরু হয় এর অনুসরণী চলচ্চিত্র মিনিয়নস: দ্য রাইজ অফ গ্রু (২০২২) দিয়ে।[৩৬] চলচ্চিত্রটিতে এগারো বছর বয়সী গ্রু তার মিনিয়নদের সহায়তায় একজন সুপারভিলেন হওয়ার পরিকল্পনা করে, যা তাকে ভয়ংকর একটি দল ভিশাস ৬-এর মুখোমুখি নিয়ে যায়।[৩৭] চলচ্চিত্রটি প্রথম দুটি ডেসপেকিবল মি চলচ্চিত্রের মতোই আর্থিক ও সমালোচনামূলক সাফল্য অর্জন করে।[৩৮][৩৯] মিনিয়নস এন্ড মনস্টার নামের তৃতীয় মিনিয়নস চলচ্চিত্রটি জুলাই ২০২৬-এ মুক্তি পায়।[৪০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "TheNumbers" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. ↑ "Minions"। British Board of Film Classification। ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১।
  3. 1 2 Fleming, Mike Jr. (২৮ মার্চ ২০১৬)। "No. 2 'Minions' – 2015 Most Valuable Movie Blockbuster Tournament"। Deadline Hollywood। ২৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৬।
  4. ↑ "Minions"। বক্স অফিস মোজো। আইএমডিবি। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
  5. ↑ McGrath, Nick (২৬ জুন ২০১৫)। "Pierre Coffin: Me and my Minions - Life and style"। The Guardian। ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২০।
  6. 1 2 Fleming, Mike Jr. (১১ ফেব্রুয়ারি ২০১৩)। "Sandra Bullock To Voice Super-Villain In 'Minions' Spinoff For Illumination/Universal"। Deadline Hollywood। ১২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৩।
  7. 1 2 Fleming, Mike Jr. (৩০ এপ্রিল ২০১৩)। "At Illumination, Jon Hamm Lends Voice To 'Minions' Movie; Tito Ortiz Returns As Executive"। Deadline Hollywood। ২৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৩।
  8. ↑ Nemiroff, Perri (১১ জুন ২০১৫)। "Minions Pictures: 11 Hi-Res Shots of Kevin, Stuart, Bob, Scarlet Overkill and More"। কলাইডার। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।
  9. 1 2 Kroll, Justin (৫ মার্চ ২০১৫)। "Allison Janney Joins Tim Burton's 'Miss Peregrine's Home for Peculiar Children' (Exclusive)"। ভ্যারাইটি। ২১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।
  10. 1 2 3 4 5 6 7 8 9 "Minions (2015)"। British Film Institute। ৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১।
  11. ↑ Kaufman, Alexander C.; Shaw, Lucas (২৩ জুলাই ২০১২)। "Universal, Illumination Greenlight Despicable Me Spinoff About Minions"। TheWrap। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
  12. ↑ Giardina, Carolyn (১০ জুলাই ২০১৫)। "'Minions': How the 'Despicable' Prequel Was Created"। The Hollywood Reporter। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৫।
  13. ↑ Lang, Brent (৮ মে ২০১৮)। "Leonardo DiCaprio, Jennifer Lawrence and Other Star Salaries Revealed"। Variety। ১৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।
  14. ↑ "Back Lot Music to Release 'Minions' Soundtrack"। Film Music Reporter। ২০ মে ২০১৫। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫।
  15. ↑ "'Minions' Soundtrack Details"। Film Music Reporter। ৩ জুন ২০১৫। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।
  16. ↑ Sakoui, Anousha; Palmeri, Christopher (১০ জুলাই ২০১৫)। "'Minions' $593 Million Publicity Spree Points to Film Profit"। Bloomberg News। ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৬।
  17. ↑ McClintock, Pamela (৮ সেপ্টেম্বর ২০১৫)। "Summer Movie Ad Buys: Mission: Impossible, Mad Max Get Biggest U.S. Spend"। The Hollywood Reporter। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৩।
  18. 1 2 Busch, Anita (৮ জুলাই ২০১৫)। "'Minions' Lines Up Biggest Promo Push In Uni's History With McDonald's And More"। Deadline Hollywood। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫।
  19. ↑ Malone, Clare (২০ অক্টোবর ২০১৫)। "The Serious Business of Animated Films, by the Numbers"। T। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৩।
  20. ↑ "The Minions Get Their Very Own Color From Pantone"। Time। ২০ এপ্রিল ২০১৫। ৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১।
  21. ↑ McMillan, Graeme (১ এপ্রিল ২০১৫)। "'Despicable Me' Spinoff 'Minions' Head to Comics This Summer (Exclusive)"। The Hollywood Reporter। ৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৫।
  22. ↑ Morris, Chris (৭ এপ্রিল ২০১৫)। "Minions Paradise, Other Mobile Games Set Under EA Pact with Illumination and Universal"। Variety। ১০ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
  23. ↑ Saad, Nardine (১২ জুন ২০১৫)। "Sandra Bullock returns to the limelight at 'Minions' world premiere"। Los Angeles Times। ২৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।
  24. ↑ Saad, Nardine (২৯ জুন ২০১৫)। "Sandra Bullock rocks 'Minions' heels for charity at Los Angeles premiere"। Los Angeles Times। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
  25. ↑ Kilday, Gregg (২১ আগস্ট ২০১২)। "Universal Sets Release Date for 'Despicable Me' Spin-Off Project"। The Hollywood Reporter। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩।
  26. ↑ McClintock, Pamela (২০ সেপ্টেম্বর ২০১৩)। "Minions Movie Pushed Back From Christmas 2014 to Summer 2015"। The Hollywood Reporter। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
  27. ↑ Graser, Marc (২০ সেপ্টেম্বর ২০১৩)। "Universal, Illumination Move their 'Minions' to Summer 2015"। Variety। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩।
  28. ↑ Wolfe, Jennifer (৬ অক্টোবর ২০১৫)। "Illumination's Minions Arrives on Blu-ray Dec. 8"। Animation World Network। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩।
  29. ↑ Arnold, Thomas K. (১৬ ডিসেম্বর ২০১৫)। "Minions, Ant-Man Top Home-Video Sales Charts"। Variety। ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩।
  30. ↑ "Top-Selling Video Titles in the United States in 2015"। The Numbers। ২৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩।
  31. ↑ Strowbridge, C.S. (৫ সেপ্টেম্বর ২০১৭)। "Home Market Releases for September 5th, 2017"। The Numbers। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৩।
  32. ↑ "2015 Worldwide Box Office"। Box Office Mojo। ১৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩।
  33. ↑ "All Time Worldwide Animated Box Office"। The Numbers। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
  34. ↑ McNary, Dave (২৮ আগস্ট ২০১৫)। "'Minions' Hits $1 Billion at Worldwide Box Office"। Variety। ২৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
  35. ↑ Framke, Caroline; Abad-Santos, Alex (১ জানুয়ারি ২০১৬)। [(https://www.vox.com/2015/12/29/10683812/2015-pop-culture-timeline) "Amy Schumer, Star Wars, and Minions: a 2015 pop culture time capsule"]। Vox। ১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20160101101636/https://www.vox.com/2015/12/29/10683812/2015-pop-culture-timeline) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  36. ↑ Rubin, Rebecca (৪ মার্চ ২০২১)। [(https://variety.com/2021/film/news/f9-release-date-postponed-summer-1234883492/) "F9 Postponed for the Third Time, Minions Sequel Pushed to 2022"]। Variety। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20210304233401/https://variety.com/2021/film/news/f9-release-date-postponed-summer-1234883492/) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  37. ↑ Debruge, Peter (১৩ জুন ২০২২)। [(https://variety.com/2022/film/reviews/minions-the-rise-of-gru-review-1235293045/) "Minions: The Rise of Gru Review: The Twinkie-Shaped Horde Picks Sides in This Delightfully Silly Sequel"]। Variety। ১৪ জুন ২০২২ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20220614015614/https://variety.com/2022/film/reviews/minions-the-rise-of-gru-review-1235293045/) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  38. ↑ Jirak, Jamie (১৪ সেপ্টেম্বর ২০২২)। [(https://comicbook.com/movies/news/oscars-ceo-praises-minions-the-rise-of-grus-box-office-success-the-industry-needed-that/) "Oscars CEO Praises Minions: The Rise of Gru'স Box Office Success: 'The Industry Needed That'"]। ComicBook.com। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20220915202852/https://comicbook.com/movies/news/oscars-ceo-praises-minions-the-rise-of-grus-box-office-success-the-industry-needed-that/) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  39. ↑ Uhls, Yalda T. (৩১ জানুয়ারি ২০২৩)। [(https://kidscreen.com/2023/01/31/want-box-office-success-focus-on-these-character-traits/) "Want box-office success? Focus on these character traits"]। Kidscreen। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20230131194348/https://kidscreen.com/2023/01/31/want-box-office-success-focus-on-these-character-traits/) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  40. ↑ D'Alessandro, Anthony (১০ জানুয়ারি ২০২৫)। [(https://deadline.com/2025/01/shrek-5-minions-3-release-dates-1236254122/) "Universal Delays Shrek 5, Moves Up Minions 3 & More"]। Deadline Hollywood। ১১ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে [(https://web.archive.org/web/20250111053845/https://deadline.com/2025/01/shrek-5-minions-3-release-dates-1236254122/) আর্কাইভকৃত]। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]