বিষয়বস্তুতে চলুন

মিনা আল হাম্মানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনা আল হাম্মানি
জন্ম (1993-11-29) ২৯ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩২)
পেশা
কর্মজীবন২০১৫–বর্তমান

মিনা আল হাম্মানি (আরবি: مينا الحماني; জন্ম: ২৯ নভেম্বর ১৯৯৩) হলেন একজন স্পেনীয় অভিনেত্রী, মডেল এবং চলচ্চিত্র পরিচালক, যিনি নেটফ্লিক্সের কিশোর নাট্য ধারাবাহিক এলিটে নাদিয়া শানা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মিনা আল হাম্মানি ১৯৯৩ সালের ২৯শে নভেম্বর তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২] তার পরিবার মরক্কী বংশোদ্ভূত।[৩] তিনি ২০১৫ সালে অভিনয় জগতে পদার্পণ করেছেন।[১]

টেলিভিশন ধারাবাহিক

[সম্পাদনা]
বছরঅনুষ্ঠানচরিত্র
২০১৫সেন্ত্রো মেদিকোআমিনা
২০১৫–২০১৬এল প্রিন্সিপেনূর
২০১৬লা কে সে আভেসিনাফাতিমা
২০১৭দ্য স্টেটম্যাগাজিনের মেয়ে
২০১৭–২০১৮সেরভির ই প্রোতেগেরসালিমা বিনতে আহমদ
২০১৮–২০২১এলিটনাদিয়া শানা
২০১৯এরনানআইশা
২০২১–বর্তমানএল ইন্তেরনাদো: লাস কুম্ব্রেসএলভিরা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "New Netflix drama 'Elite' explores Islamophobia in Europe"। Arab News। ৬ অক্টোবর ২০১৮।
  2. ↑ "Can You Guess The Singer Mina El Hammani Listens To On The Sets Of Her Netflix Show?"। Vogue। ১৭ ফেব্রুয়ারি ২০১৯।
  3. ↑ "Mina El Hammani ('Élite'): "Me llegan muchos mensajes de chicas árabes que quieren ser actrices""। FormulaTV। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]